মেদ কমানোর ব্যায়াম

যোগব্যায়ামে জানু শিরাসন বলেএকটা আসন রয়েছে।এর চর্চায় বেশ উপকার পাওয়া যায়। বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন ‘জানু শিরাসন’ আসনটি করার পরামর্শ দেন। আপনি নিজে নিজে ঘরে বসে করতে পারেন এ আসনটি।পদ্ধতি প্রথমে দুই পা সোজা করে সামনে ছড়িয়ে বসুন। দুই পায়ের বুড়ো আঙুল পরস্পর একসঙ্গে লাগান এবং আঙুলগুলো সামনের দিকে ফিরিয়ে রাখুন। বাম পা হাঁটুতে ভেঙে শরীরের ভেতরের দিকে নিয়ে আসুন। এ সময় আপনার বাম হাঁটু বাম দিকে ফেরানো থাকবে, বাম পায়ের সম্পূর্ণ পাতা ডান ঊরুর ভেতরের দিকে লেগে থাকবে। বাম পায়ের বাইরের দিকের সম্পূর্ণ অংশ মাটির সঙ্গে লেগে…

Read More

গর্ভকালীন স্বাস্থ্য পরিচর্যা

গর্ভধারণ একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার। স্বাভাবিক হলেও এ সময় শরীরে কিছু পরিবর্তন ঘটে। সে জন্য গর্ভকালীন সময়ে কিছু সাধারণ স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। এগুলো তেমন উদ্বেগের বিষয় নয়, সহজেই এসবের সমাধান সম্ভব। তবে অনেক সময় বা অনেকের ক্ষেত্রে এসব সাধারণ সমস্যাও বেশ কষ্ট দেয়। গর্ভকালীন কয়েকটি সাধারণ স্বাস্থ্যসমস্যা সম্পর্কে আলোকপাত করা হলো: বমি বমি ভাব বা বমিদিনের শুরুতেই গর্ভবতীর বমি বমি ভাব হয় বা বমি হয়। প্রথম দিকে গর্ভ সঞ্চারের লক্ষণও এটি। দিনের অন্য যেকোনো সময়ও বমি বমি ভাব বা বমি হতে পারে। সাধারণত গর্ভকালীন মায়েদের প্রথম তিন মাস পর্যন্ত এ…

Read More

যারা ওজন বাড়াতে চান,তাদের জন্য কিছু টিপ্স!!!

  শহরকেন্দ্রীক মানুষেরা সাধারনত অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগে থাকনে৤ তবে এমন মানুষের সংখ্যাও নেহায়েৎ কম নয় যাদের দেহের বৃদ্ধি ঠিকমত হচ্ছে না, ক্ষীণকায় দেহ নিয়ে বিড়ম্বনায় আছেন৤এখন প্রশ্ন হল কখন একজন ব্যক্তিকে কৃশকায়/ underweight বলা হবে? সাধারনত BMI(Body Mass Index)18.5 এর কম হলে ব্যক্তিকে underweight হিসেবে চিহ্নিত করা হয়৤ I দেহের ওজন বিভিন্ন কারণে কাম্য ওজনরে চেয়ে কম হতে পারে৤ তার মধ্যে প্রধান কারণ হল চাহিদার তুলনায় Calorie পরিমানে কম গ্রহণ করা৤অনেক সময় বিভিন্ন রোগ যেমন-Tuberculosis, Diabetes, Mal absorption Syndrome, Cancer, Infection ইত্যাদি কারণে দেহের ওজন কমতে থাকে৤ এসব ক্ষেত্রে…

Read More

নিউমোনিয়া

নিউমোনিয়া কি নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমনের কারণে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া মৃদু বা হাল্কা থেকে জীবন হানিকরও হতে পারে। নিউমোনিয়ার ফলে ফ্লু এর সম্ভাবনাও দেখা দিতে পারে।     নিউমোনিয়া হয়েছে কি করে বুঝবেন নিউমোনিয়ার উপসর্গগুলো ভিন্ন হয়ে থাকে। এটা নির্ভর করে শারীরিক অবস্থা কি ধরনের জীবাণু  নিউমোনিয়ার সংক্রমণ ঘটিয়েছে তার উপর।   নিউমোনিয়া হলে সাধারণত: যেসব  লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয়: জ্বর কাশি শ্বাস কষ্ট ঘাম হওয়া কাঁপুনি বুকে ব্যাথা যা শ্বাস-প্রশ্বাসের সাথে উঠা নামা করে মাথা ব্যথা মাংসপেশীতে ব্যাথা ক্লান্তি অনুভব করা…

Read More

হার্ট চেক করার জন্য এম.আর.আই স্ক্যান সবচেয়ে ভাল

ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এম.আর.আই) স্ক্যান এর মাধ্যমে প্রচলিত ডায়াগনস্টিক টেস্ট সমূহ যেমন এনজিওগ্রাম বা এস.পি.ই.সি.টি এর চেয়ে ভাল ভাবে হার্ট এর সমস্যা সমূহ নির্নয় করা যায় বলে বিশেষজ্ঞ গন অভিমত ব্যাক্ত করেছেন। ইউনিভার্সিটি অব লিডস্ ৭৫০ জন ব্যাক্তির উপর গবেষনা করে এ বিষয়ে সিদ্ধান্তে উপনিত হতে পেরেছে যে হার্ট এর রোগ নির্নয়ে এম.আর.আই উৎকৃষ্ট পদ্ধতি। অন্যান্য টেস্ট গুলোর মত এম.আর.আই থেকে তেজষ্কৃয়তা নির্গত হয়না। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একজন মুখপাত্র বলেন, এম.আর.আই স্ক্যান হার্ট এর সমস্যা নির্নয়ে আরও ব্যাপক ভাবে ব্যবহার করতে হবে।

Read More

শীতে ভালো থাকুন

  মাহমুদ সাহেবের হাঁপানি বা অ্যাজমার সমস্যা ছোটবেলা থেকেই। তাঁর জন্য শীতের সময়টা অত্যন্ত যন্ত্রণার। কেননা, এই শীতে ও শুষ্কতায় প্রতিবারই তাঁর শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যায়। তাঁকে শরণাপন্ন হতে হয় চিকিৎসকের। হাঁপানির প্রকোপ অনেক বেড়ে যায়। কয়েকবার শীতে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। মাহমুদ সাহেবের এ ধরনের হাঁপানিকে আমরা মৌসুমি হাঁপানি বা সিজনাল অ্যাজমা বলে থাকি। এটি একটি বিশেষ ধরনের অ্যাজমা, যা বিশেষ ঋতুতে বেড়ে যায়।কোনো কোনো মানুষের শ্বাসনালি বিভিন্ন নিয়ামকের প্রতি অতিসংবেদনশীল থাকে। এই নিয়ামকগুলোকে, যেমন ধুলোবালি, ফুলের পরাগরেণু, কীটাণু ইত্যাদিকে বলা হয় অ্যালার্জেন। এই নিয়ামকগুলোর প্রতি তার…

Read More

আঁচিল হলে কি করতে হবে

সাধারণ আঁচিল ছোট, শক্ত ও রুক্ষ্ম গোটার মতো ত্বকের উপর ওঠে – বিশেষত হাতে এবং আঙ্গুলে। প্লান্টার ওয়ার্ট বা প্লান্টার আঁচিল সাধারণ আঁচিলের মতোই শক্ত ধরনের গোটা, কিন্তু সেটা জন্ম নেয় পায়ের পাতায়, এবং মাঝে মধ্যে হাঁটা চলাকে কষ্টকর করে তোলে। যৌনাঙ্গের আঁচিল পাতলা, ছোট গোটা, গোলাকৃতি কিংবা চেপ্টাকৃতি, কখনও কখনও একসাথে অনেকগুলো – যেগুলো যৌনাঙ্গের উপর কিংবা আশে পাশে জন্মে। চেপ্টাকৃতি আঁচিল প্রায় কয়েকশ ক্ষুদ্রাকৃতি, চেপ্টা গোটা যেগুলো একসাথে মুখে, গলায়, বুকে, হাটুতে, হাতে, কোমরে কিংবা বাহুতে জন্মে। ফিলিফর্ম ওয়ার্ট বা ফিলিফর্ম আঁচিল পাতলা, সূতোর মতো গোটার জন্ম যেটা…

Read More

আপনার স্থুলতার পরিমাণ নিরূপণ করুন, জেনে নিন BMI কি?

  BMI বা BodyMass Index:   BMI কে বোঝাতে গেলে বলতে হয় আপনার উচ্চতা এবং ওজন এর সাথে আপনার শরীরের মেদের তুলনা।  দুই জন ব্যক্তি যাদের ওজন ৬৫ কেজি কিন্তু একজনের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি  এবং আরেকজনের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। আদেরকে দেখলে কি মনে হবে? ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার লোকটিকে দেখে মতেও চিকন মনে হবে না কিন্তু  5 ফুট ১১ ইঞ্চি উচ্চতার লোকটিকে কিন্তু ঢ্যাঙ্গা বা চিকন মনে হবে। এই মনে করাকরির পরিমানের একটা গুরুত্ত আছে।  আমাদের শরীরে উচ্চতার সাথে ওজনও বাড়তে থাকে। যারা স্থুল তাদের উচ্চতার…

Read More

প্রাপ্তবয়স্ক মহিলার গড় উচ্চতা ও ওজন এবং দৈনিক খাদ্যের পরিমান দেখে নিতে পারেন….

    প্রাপ্তবয়স্ক মহিলার গড় উচ্চতা ও ওজন নিম্নরুপ হবে: ১৪৮ সেমি উচ্চতা হলে স্বাভাবিক ওজন ৪৬.৫ কেজি ১৫২ সেমি উচ্চতা হলে স্বাভাবিক ওজন ৪৮.৫ কেজি ১৫৬ সেমি উচ্চতা হলে স্বাভাবিক ওজন ৫০.৫ কেজি ১৬০ সেমি উচ্চতা হলে স্বাভাবিক ওজন ৫২.৫ কেজি ১৬৪ সেমি উচ্চতা হলে স্বাভাবিক ওজন ৫৫.০ কেজি দৈনিক খাদ্য তালিকা(প্রাপ্তবয়স্ক মহিলা ও হালকা শ্রমে নিয়োজিত। গর্ভবতী বা প্রসূতী মায়ের জন্য নয়): দুধ/দুগ্ধ জাতীয় খাবার (সপ্তাহে ১দিন) -১০০ গ্রাম ডিম -সপ্তাহে ২ দিন ১ টি করে মাছ-মাংস- ৬০ গ্রাম ডাল -২০ গ্রাম ফল -৬০ গ্রাম সবুজ শাক -৫০…

Read More

প্রচলিত অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে

টাইফয়েড রোগের চিকিৎসায় প্রচলিত বেশির ভাগ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেছে, কোনো কোনোটি কার্যকারিতা হারিয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষণায় বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা বলেছেন, সঠিক মাত্রায় ও সঠিক মানের অ্যান্টিবায়োটিক সেবন না করায় টাইফয়েড ওষুধপ্রতিরোধী হয়ে ওঠে। ফলে অ্যান্টিবায়োটিক কার্যকর হয় না। ওষুধপ্রতিরোধী হয়ে ওঠায় টাইফয়েডের চিকিৎসা ব্যয় ১০ গুণ পর্যন্ত বেড়েছে। আইসিডিডিআর,বি ২০০৬ সালের এপ্রিল থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত ঢাকার কমলাপুর স্টেশন ও এর আশপাশের এলাকার টাইফয়েডে আক্রান্ত মানুষের ওপর গবেষণা চালায়। গবেষণার আওতায় আসা রোগীদের গড় বয়স ৩২ দশমিক ৯ মাস। গবেষণায় দেখা গেছে,…

Read More