দীর্ঘ ক্ষন চেয়ারে বসে থাকা কি আপনাকে চরম সমস্যায় ফেলছে?

সামনে ঝুঁকে বসার বিপদ

জীবন জিবিকার প্রয়জনে আমাদের অনেক কেই অফিস বা ব্যাবসা ক্ষেত্রে দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকতে হয়। এই চেয়ারে বসে থাকার দরুন আমাদের ভুগতে হয় অনেক সমস্যায়। তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর ও দীর্ঘমেয়াদি সমস্যা হল কোমর ব্যাথা ও ঘাড়ে ব্যাথা। ডেস্ক জব করেন, কিন্তু কোমর বা ঘাড়ে ব্যাথা হয়নি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। অনেকের জন্য এটা একটা অভিশাপের মত হয়ে দেখা দেয়, কারন, এই সমস্যার জন্য অনেকে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। আজকে আমরা আলোচনা করব, এই ধরনের বসে থাকার জন্য যে কোমর বা ঘাড়ে ব্যাথা হয়, তার কারন, প্রথম ক্ষেত্রেই…

Read More

নাসিকা গর্জন, করুন বর্জন

আহসান সাহেবের পরিবারে বড়ই অশান্তি, তিনি ঘুমের সময় নাক ডাকেন।  রিফাত ভার্সিটি পড়ুয়া ছাত্র, তার সমস্যা সেও নাক ডাকে। রিফাত বা আহসান সাহেব দুজনের একই সমস্যা, একই বিড়ম্বনা। সঙ্গিনীর ভ্রূকুটি, বন্ধুদের উপহাস এসব নিয়ে দুজনেই খুব পেরেশান। নাক ডাকার কারণ ও তার প্রতিকার নিয়ে হয়েছে বহু গবেষণা, এখনো চলছে বিশ্বের বিভিন্ন স্থানে। সব নিয়েই আজ জানবো আমরা। হালকা নাক ডাকা অনেকেরই স্বভাব, এটা সাধারনত খারাপ কিছু নয় কিন্তু কিছু কারণ রয়েছে যেগুলো চিকিৎসা দাবী করে:   জিহ্বা ও আল জিহ্বায় গাঠনিক সমস্যা হলে স্থুল ব্যক্তিদের শ্বাসনালীতে মেদ জমে রাস্তা সরু…

Read More

স্লিপ ওয়াকিং বা ঘুমিয়ে হাঁটা

শবনমকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার রুমমেটরা। ভার্সিটি পড়ুয়া মেয়ে এখনো ঘুমের ঘোরে রুমের বাইরে চলে যায়, নিজের মনে কথা বলে, কাঁদে, আবার ঘুমিয়ে পড়ে আপনাতেই। এইদিকে ছোট্ট মেয়ে হৃদির বাবা মায়েরও হয়েছে এমন দুশ্চিন্তা, সে ঘুমের মাঝে হেটে বাড়ির বাইরে চলে যায়, ঘুমিয়ে পড়ে যেখানে সেখানে। আবার ঘুম থেকে উঠে তার কিছুই মনে থাকে না, কি করেছে, কোথায় গিয়েছে কিছুই সে মনে করতে পারে না। কি বিপদ এখন বাড়ির সবার! শবনম বা হৃদির যে সমস্যার জন্য তাদের বাবা-মা উদ্বিগ্ন তার একটি সুন্দর নাম দিয়েছেন মনোবিদেরাঃ সমনাবুলিজম(Somnambulism) বা ঘুমিয়ে হাঁটা, ইংলিশে…

Read More

পিটুইটারি গ্রন্থির সমস্যাঃ দৈত্যাকার ও দানবাকার মানব

পরিমল বর্মণের কথা মনে আছে? ৮ ফুট ৩ ইঞ্চি উচ্চতার বাংলাদেশী তরুন যে  তৎকালীন সময়ে বিশ্বের উচ্চতম ব্যক্তি ছিলেন যার উচ্চতাই হয়েছিলো তার মরণের  কারণ। অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। অত্যধিক লম্বা হওয়া অথবা দানবাকৃতির  হওয়াও যে একটি শারীরিক সমস্যা তা বোধকরি আমরা অনেকেই জানি না। যদিও  সমাজে এটা বিরল তবু চলুন আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হওয়া এই সমস্যার অন্দরমহলের  ব্যাপার-স্যাপার নিয়ে কিছু আলোচনা করা যাক। জীবনের প্রথম দিকে মানুষ উচ্চতায় বৃদ্ধি পায় যা ১৮-২০ বছর পর্যন্ত চলতে থাকে।  এরপরে উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়, মানুষ বাড়তে থাকে দেহের দুপাশে। শরীরের মাংশপেশীর …

Read More

সারাদিন কর্মক্ষম থাকার কিছু গোপন কথা

কে না চায় সারাদিন চাঙ্গা থাকতে? কে না চায় কাজের সময় সকল প্রাণশক্তির প্রয়োগে সময়ের সঠিক ব্যবহার করতে? সবাই কি পারি এমন? পারি না বলেই আমরা খুঁজে ফিরি সেই আলাদিনের যাদুর চেরাগ যার বদৌলতে আমরা থাকতে পারবো সারাটা দিন সতেজ, কর্মক্ষম।বাস্তবের দুনিয়ায় আলাদিনের চেরাগ নেই, তাই আজ আমরা জেনে নেবো কর্মক্ষম থাকার কিছু বিজ্ঞানভিত্তিক সমাধান যেগুলো আজ বিশ্বজুড়ে স্বীকৃত। ১। ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে:ঘুমকে অবহেলা করা যাবে না। অবহেলা করেছেন কি মরেছেন। ঘুমের সময়ে শরীর তার ক্ষয় পুরণ করে, তার যন্ত্রাংশগুলোকে মেরামত করে, নতুন করে গড়ে তোলে শরীরকে। তাই ঘুম…

Read More

পানি বাহিত রোগঃ আমাশয়

বন্ধুদের সাথে বাইরে খেয়েছেন, ফুচকা, সালাদ, সাথে পানিও খেয়েছেন। পরের দিন  অফিস বা ক্লাসে গিয়ে সুস্থির হয়ে বসতেই পেটে মোচড় দিয়ে উঠলো, শুরু হল ক্রমাগত বাথরুমে যাওয়া-আসা। সাথে এলো জ্বর এবং মলের সাথে আম এবং রক্ত পড়া। খুব সাধারণ একটি দৃশ্য আমাদের দেশে এটি এবং এমন পরিস্থিতিতে পড়েননি এমন বাংলাদেশী খুব কমই পাওয়া যাবে। উপরের যে সাধারণ সমস্যার কথা বলা হয়েছে তার নাম আমাশয় বা ইংরেজিতে Dysentery. এদেশের মানুষের কাছে যেটি খুব পরিচিত একটি রোগ। আমাশয় মূলত দুই ধরণের, অ্যামিবিক এবং ব্যাসিলারি। অ্যামিবিক আমাশয়ের মূলে রয়েছে এককোষী অ্যামিবা এবং ব্যাসিলারি আমাশয়ের…

Read More

কোমর ব্যাথা ও সেক্স এর ওপর এর প্রভাব

আমরা আজকে ‘কোমর ব্যাথা ও সেক্স এর ওপর এর প্রভাব’ এই বিষয় টি নিয়ে আলোচনা করব। এক জীবনে কোমর ব্যাথায় আক্রান্ত হন না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর, তা যত কম’ই হোক, অথবা বেশি। কোমর ব্যাথা যে কারনেই হোক না কেন, নারী ও পুরুষের যৌন জীবন কোমর ব্যাথার জন্য মারাত্তক ভাবে ব্যাহত হতে পারে। কিন্তু এটা এমন একটা বিষয় যা নিয়ে রোগীরা চরম অসস্থিতে ভুগে এমনকি এই বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করতেও অনেকেই লজ্জা বোধ করে। অনেকে এমনকি তার সঙ্গি অথবা সঙ্গিনির সাথেও তাদের এই সমস্যার কথা টা নিয়ে আলোচনা করেন না।…

Read More

কি ভাবে দ্রুত পেটের মেদ কমাবেন

পেটের মেদ সাধারনত শরীরের অন্য কোন অংশের মেদের চেয়ে একটু আলাদা। শরীরের  অন্য অংশের মেদ সাধারনত চামড়ার নিচে জমে থাকে। তবে পেটের মেদ লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে জমে থাকে, যা অনেক সময় প্রান ঘাতি হয়ে দেখা দিতে পারে। পেটের মেদ এর সাথে হার্ট এর সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস ও অন্যান্য সমস্যা এর জোরাল সম্পর্ক খুজে পাওয়া যায়।  আমরা অনেকেই পেট এর মেদ কমানোর জন্য বেলি স্ট্রোক অর্থাৎ পেটের মাংশ পেশি এর  ব্যায়াম করে থাকি। এর ফলে পেটের মাংশ পেশি এর টোন বা আকৃতি সুন্দর হলে ও…

Read More

টাইফয়েড বা সান্নিপাতিক জ্বর

টাইফয়েড জ্বর এখন আমাদের জন্য আর তেমন ভয় জাগানিয়া কিছু নয় আগের মতো। উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসম্মত পয়নিস্কাশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মাধ্যমে টাইফয়েডকে একসময় অনেকটাই বশ মানিয়ে আনা হয়েছিলো যদিও আবার সেটি ফিরে আসছে মারাত্নক রুপে। চলুন আজ জেনে নেই টাইফয়েড সম্পর্কে সাধারন কিছু কথা।   টাইফয়েড বা সান্নিপাতিক জ্বর  এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় যার নাম ‘সালমোনেলা টাইফি’। এটি একটি পানি বাহিত রোগ। সাধারণত আক্রান্ত ব্যক্তির রক্ত ও খাদ্যনালীতে এই জীবাণু অবস্থান করে এবং প্রস্রাব ও মলের মাধ্যমে পরিবেশে উন্মুক্ত হয় যা পরবর্তীতে পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। টাইফয়েড জীবাণু…

Read More

কিছু কুসংস্কার: আধুনিক ভাবনা

যুক্তিহীন ভ্রান্ত ধারণা বা গোঁড়ামির অপর নাম কুসংস্কার। বাংলার আনাচে কানাচে এখনো প্রচলিত আছে অনেক কুসংস্কার যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যুগের পর যুগ। শুধু পশ্চাৎপদ জনতা নয় দেশের সর্বস্তরেই এ কুসংস্কার আসন গেড়ে আছে। স্বাস্থ্য বিষয়ক এমন কিছু ভ্রান্ত ধারণা এবং সেগুলোর প্রকৃত কারণ আজকে আমরা আলোচনা করবো। জোড়া ডিম বা কলা খেলে যমজ বাচ্চা হয় যমজ বাচ্চা হয় যখন কোন নারীর একই সময় দুটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। জোড়া ডিম বা জোড়া কলা প্রকৃতির নিয়মেই হয়ে থাকে, এদের মাঝে এমন কোন উপাদান থাকে না যা যমজ বাচ্চা…

Read More