গর্ভবতী মায়ের মাড়ির যত্ন

গর্ভকালীন সময় হচ্ছে মায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ সময়। এ সময় মায়ের যত্ন ও সুস্থতার ওপর নির্ভর করে ভেতরের শিশুটির সুস্থতা ও বেড়ে ওঠা। সাধারণত অন্তঃসত্ত্বার প্রথম তিন মাসের দিকে মাড়ির প্রদাহ ‘প্রেগনেনসি জিনজিভাইটিস’ দেখা দিতে পারে। তাই এ সময়ে মাড়ির যত্ন অত্যন্ত প্রয়োজন। প্রেগনেনসি জিনজিভাইটিসের প্রধান কারণ হচ্ছে দাঁত ও মাড়িতে জমে থাকা খাবারের অংশ, যা পরে পাথর আকার ধারণ করে। গর্ভকালীন কিছু হরমোনের কারণে এই জিনজিভাইটিস দেখা দিতে পারে। প্রেগনেনসি জিনজিভাইটিসের লক্ষণগুলো: ১. মাড়ি দিয়ে রক্ত পড়া, ২. মাড়ির রং গাঢ় লাল হয়ে যাওয়া এবং ৩. দুই দাঁতের মাঝের…

Read More

রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণের উপায়

কোলেস্টেরল রক্তের এক রকম উপাদান, যা রক্তে মিশে থাকে এবং রক্তের সঙ্গে রক্তনালি দিয়ে সারা শরীরে চলাচল করে। শরীরের বিভিন্ন অঙ্গ রক্ত থেকে কোলেস্টেরল সংগ্রহ করে বিভিন্ন রকম হরমোন ও প্রয়োজনীয় জিনিস তৈরি করে থাকে। সুতরাং কোলেস্টেরল শরীরের জন্য প্রয়োজনীয় চর্বিজাতীয় রক্তের উপকরণ, যা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত প্রয়োজন, কিন্তু মাত্রাতিরিক্ত হলে তা রক্তনালিতে জমে যায়। রক্তনালিতে জমে গেলে রক্তনালি সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়। হার্টের রক্তনালিতে জমলে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক; মস্তিস্কের রক্তনালিতে জমলে স্ট্রোক, কিডনির রক্তনালিতে জমলে কিডনি…

Read More

হার্টের কথা জানি, কতটুকু জানি

হার্ট স্মার্ট বলে কথা। হার্ট সম্পর্কে অনেকেই জানেন অনেক কিছু। আবার কিছু কিছু জিনিস জানার বাইরেও রয়ে যায়। * কেউ বলেন, হার্ট অ্যাটাকের সময় হূদ্স্পন্দন বন্ধ হয়ে যায়, এটা ঠিক নয়। হার্ট অ্যাটাকের সময় হূদ্যন্ত্র স্পন্দিত হতে থাকে, তবে হার্টের টিস্যুতে রক্ত সরবরাহ রোধ হয়; মৃত্যু ঘটে টিস্যুর। আর হার্ট হঠাৎ কাজ করা বন্ধ করে দিলে একে বলে কার্ডিয়াক অ্যারেস্ট। * হার্ট অ্যাটাকে নারীদের চেয়ে পুরুষের মৃত্যু বেশি হয়, এ-ও ঠিক নয়। পুরুষের ক্ষেত্রে অবশ্য এটি দেখা দেয় আগে। কিন্তু ঋতুবন্ধের পর নারীরা বেশ কাবু হন হূদেরাগে, মৃত্যু হয়ও এতে।…

Read More

হার্ট অ্যাটাক কেন হয়

হূৎপিণ্ড বুকের মাঝখানে ও বাঁ পাশের কিছু অংশজুড়ে থাকে। সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত সঞ্চালনের কাজ করে থাকে। হার্ট একমাত্র অঙ্গ, যা সারাক্ষণ কাজ করে, কখনোই বিশ্রাম নেয় না। হার্টের রক্তনালির কাজ সারাক্ষণ হার্টের কাজ করার জন্য প্রয়োজন হয় অক্সিজেন ও পুষ্টি। এই অক্সিজেন ও পুষ্টি সরবরাহের জন্য রয়েছে হার্টের নিজস্ব রক্তনালি। মূলত তিনটি রক্তনালি তাদের শাখা-প্রশাখার মাধ্যমে রক্ত সরবরাহ করে থাকে হার্টের মাংসপেশিতে। পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু এই তিনটি রক্তনালি বন্ধ হয়ে যাওয়ার কারণেই হয়। হার্ট অ্যাটাক কীভাবে হয় তিনটি রক্তনালির যেকোনো একটি যদি সম্পূর্ণ বন্ধ হয়ে…

Read More

গর্ভকালীন স্বাস্থ্য

গর্ভধারণ একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার। স্বাভাবিক হলেও এ সময় শরীরে কিছু পরিবর্তন ঘটে। সে জন্য গর্ভকালীন সময়ে কিছু সাধারণ স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। এগুলো তেমন উদ্বেগের বিষয় নয়, সহজেই এসবের সমাধান সম্ভব। তবে অনেক সময় বা অনেকের ক্ষেত্রে এসব সাধারণ সমস্যাও বেশ কষ্ট দেয়। গর্ভকালীন কয়েকটি সাধারণ স্বাস্থ্যসমস্যা সম্পর্কে আলোকপাত করা হলো: বমি বমি ভাব বা বমি দিনের শুরুতেই গর্ভবতীর বমি বমি ভাব হয় বা বমি হয়। প্রথম দিকে গর্ভ সঞ্চারের লক্ষণও এটি। দিনের অন্য যেকোনো সময়ও বমি বমি ভাব বা বমি হতে পারে। সাধারণত গর্ভকালীন মায়েদের প্রথম তিন মাস পর্যন্ত…

Read More

হৃদরোগের চিকিৎসায় চিলেশন থেরাপি

হৃদরোগ হিসেবে অ্যানজিনা পেকটোরিস সংক্ষেপে ‘বুকব্যথা’ হিসেবে পরিচিত। হৃদযন্ত্রের ধমনিতে ব্লকেজ থাকলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় বলে বুকে এই ব্যথা অনুভূত হয়। করোনারি আর্টারি বাইপাস সার্জারি বা গ্রাফটিং হলো সেই পদ্ধতি, যার মাধ্যমে রোগীর পায়ের শিরা কেটে নিয়ে হার্টের ব্লক হয়ে যাওয়া ধমনির বিকল্প পথ তৈরি করে দেওয়া হয়, যাতে হৃৎপিণ্ডের ধমনিতে রক্ত চলাচল অব্যাহত থাকে। হৃদরোগ চিকিৎসায় বেলুনিং বা এনজিওপ্লাস্টি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাইপাস বা এনজিওপ্লাস্টি ছাড়াও ভিন্ন উপায় আছে, যা অত্যন্ত নিরাপদ ও স্বল্পব্যয়ী। এর নাম চিলেশন থেরাপি। একবার এই থেরাপিতে অভ্যস্ত হওয়ার পর বহু হৃদরোগীই আর অপারেশনে…

Read More

হৃদরোগ হচ্ছে তরুণদেরও!

সতর্ক থাকার জন্যই কথাটি বলা। তরুণসমাজ যেভাবে আজকাল ফাস্টফুড খাচ্ছে, কোমল পানীয় পান করছে, চিপস চিবুচ্ছে, ঢাউস সোফায় বসে বিশাল পর্দায় টিভি দেখছে ঘণ্টার পর ঘণ্টা রিমোট কন্ট্রোল হাতে, নড়াচড়া করছেই না-তাদের যে অসুখ-বিসুখ এ বদভ্যাসে হতে পারে, তা না জানালে নিজের কাছেই অপরাধী থেকে যাব। এমন ঘটনা ঘটছে। সে জন্য এ প্রসঙ্গের অবতারণা। পৃথিবী ছোট হয়ে আসার জন্য, যন্ত্রের জগৎ ক্রমে আমাদের গ্রাস করে ফেলার জন্য বিপদ তো বাড়ছেই। আর নতুন যুগের মানুষেরা যন্ত্রের ফাঁদে পড়ছে। জয়ন্ত সেনের (কাল্পনিক নাম) কথা বলি। ২২ বছরের টগবগে তরুণ। দেখলে তো তা-ই…

Read More

উচ্চ রক্তচাপ ও হৃদরোগ

উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সম্পর্ক কী? উচ্চ রক্তচাপ বা অনিয়ন্ত্রিত রক্তচাপ দীর্ঘ সময় থাকলে হৃদপিণ্ডের রক্তনালিতে চর্বির আস্তর জমে ব্লকেজ হতে পারে এবং রক্তপ্রবাহ বাধা পাওয়ার ফলে Ischemic heart disease হতে পারে, যা হৃদপিণ্ডের একটি ভয়াবহ রোগ।  উচ্চ রক্তচাপে হৃদপিণ্ডের কী কী ধরনের হূদেরাগ হয়? উচ্চ রক্তচাপে হৃদপিণ্ডের রক্তনালিতে চর্বির আস্তর পড়ে Ischemic heart disease ছাড়াও হৃদপিণ্ডের দেয়াল মোটা হয়ে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, হার্ট ফেইলর হতে পারে।  রক্তচাপ কী? রক্ত চলাচলের সময় রক্তনালিতে যে চাপ দেয়, তাকেই রক্তচাপ বলে।  উচ্চ রক্তচাপ কী? রক্তচাপ ধমনি, শিরা তথা রক্তনালির…

Read More

সুস্থ হার্ট, কর্মক্ষম জীবন বিশ্বজুড়ে

সারা বিশ্বে হৃদরাগের প্রকোপ প্রতিদিনই বাড়ছে মহামারির মতো। সে জন্য বিশ্ব হার্ট ফেডারেশন ১০ বছর ধরে হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য গণসচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত বছরগুলোতে সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব হার্ট দিবস পালন করা হতো শতাধিক দেশে। এ বছর থেকে ২৯ সেপ্টেম্বর পালন করা হবে। প্রতিবছর এর নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে প্রতিপাদ্য (মূল স্লোগান) ঠিক করা হয়। এবার করা হয়েছে আই ওয়ার্ক উইথ হার্ট (এক পৃথিবী, এক ঘর, এক হূদযন্ত্র)। পৃথিবীতে প্রতিবছর প্রায় পৌনে দুই কোটি মানুষ হার্ট-সংক্রান্ত রোগে মারা যায়। আর এ-সংক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ…

Read More

মন ভালো তো হৃদযন্ত্র ভালো

হৃদয় বা মন, এর সঙ্গে হৃদ্‌যন্ত্রের সত্যিকারের যোগাযোগ কতটুকু, তা নিয়ে যতই বিতর্ক আর গবেষণা চলুক, এ কথা আজ নিশ্চিতভাবে প্রমাণিত যে মনের সমস্যার সঙ্গে হৃদরোগের একটা সম্পর্ক রয়েছে। ব্যক্তিত্বের ধরন, মনের অসুখ, চাপ, উৎকণ্ঠা, বিষণ্নতা ইত্যাদি মানসিক অবস্থা হৃদরোগের অন্যতম কারণ বলে আবিষ্কৃত হয়েছে। সাম্প্রতিককালে এ নিয়ে বিশ্বব্যাপী বহু গবেষণা হচ্ছে, মনের সমস্যার সঙ্গে হৃদরোগের সম্পর্ক এখন প্রমাণিত সত্য, কিন্তু বিষয়টি আলোচিত হয়েছিল ১৯৫৪ সালে। সে সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এইচ এফ ডাম্বার তাঁর ইমোশন অ্যান্ড বডিলি চেঞ্জ গ্রন্থে এ বিষয়ে গবেষণাপ্রসূত তথ্য দেন। তিনি বলেন, আবেগের নানা…

Read More