ঈদ শেষে ফিরছে মানুষ। যে যেভাবে পারে ফিরে আসছে তার কর্মক্ষেত্রে। যানবাহনগুলো তার ধারণ ক্ষমতার অনেক বেশি মানুষ নিয়ে ছুটছে গন্তব্যে। ফিরে আসা মানুষগুলোর দুর্ভোগ বাড়াতে যুক্ত হয়েছে গরম। অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে কেউ কেউ ঢলে পড়ছে সহযাত্রীর গায়ে। সহযাত্রীও কিংকর্তব্যবিমূঢ়। কী করবেন তিনি? এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতিটা নিয়ে নিন এখনই। প্রচণ্ড গরমে সাধারণত চার ধরনের সমস্যার সৃষ্টি হয়। ১. হিট সিনকোপ ২. হিট ক্রাম্প ৩. হিট এক্সজশন ৪. হিট স্ট্রোক। হিট সিনকোপ: অত্যধিক গরমে কাজ করার জন্য রোগী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এ ক্ষেত্রে রোগীকে…
Read More৪টি অভ্যাস পরিত্যাগ করুন
বয়স ধরে রাখার জন্য কতনা চেষ্টা। ব্যায়াম, ডায়েট কন্ট্রোল, শরীরের ওজন নিয়ন্ত্রণ, সাপ্লিমেন্টারী ফুড। অথচ মাত্র ৪টি খারাপ অভ্যাস সব চেষ্টা সত্বেও আপনার বয়স ১২ বছর বাড়িয়ে দিতে পারে। আর এই চারটি খারাপ অভ্যাস হচ্ছে: ধূমপান, মদ্যপান, অলসজীবন যাপন এবং কম পুষ্টিকর খাদ্য। গবেষণায় এই ৪টি খারাপ অভ্যাসের ব্যাখ্যাও দিয়েছেন বিশেষজ্ঞগণ। অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ ধূমপান, পুরুষদের ক্ষেত্রে দিনে ৩ বারের বেশী মদ্যপান এবং মহিলাদের ক্ষেত্রে দিনে ২বারের বেশী, সপ্তাহে দু’ঘন্টার কম শারীরিক পরিশ্রম এবং প্রতিদিন ৩ বারের কম সবজি ও ফলমূল আহারকে খারাপ অভ্যাসের পর্যায়ে সংজ্ঞায়িত করেছেন। যারা ৪টি…
Read Moreকেমন চাই গরমে পুষ্টি
মানবদেহের পুষ্টি চাহিদা সম্পর্কে প্রতিটি মৌসুমে সজাগ দৃষ্টি রাখা একান্ত কর্তব্য। আর গ্রীষ্মের গরমে এ কর্তব্য আরো বেড়ে যায়। উচ্চ তাপমাত্রায় আমাদের খাবার গ্রহণের ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। আমাদের পরিষ্কার ধারণা নিতে হবে যে, কোন খাবার গরমে খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে অথবা কোন খাবার একেবারেই খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। আমাদের অসচেতনতা বহু রোগের কারণ। কিছু রোগ বা শারীরিক পরিস্থিতি জন্ম থেকে নিয়ে আসে না। শুধুমাত্র অসচেতনতার কারণে শরীরে স্থান পায় ও শরীরে এদের আধিপত্য বিস্তার করে অথ্যাৎ কোন কোন রোগী রোগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মানুষের অসচেতনতার…
Read Moreপ্রতিদিন একটি কমলা
বয়সকে বেঁধে রাখার চেষ্টা চলছে সেই প্রাচীন কাল থেকেই। প্রচার মাধ্যমগুলোতেও তারুণ্যকে বেশি দিন টিকিয়ে রাখতে থাকছে নজরকাড়া সব বিজ্ঞাপন। এই সব ঝক্কি-ঝামেলায় মানুষ যখন দিশেহারা ঠিক তখনই বিজ্ঞানীরা দিয়েছেন এক আশাজাগানিয়া তথ্য। দিনে একটি মাত্র কমলাই আপনার তারুণ্যকে ধরে রাখবে বহুদিন। এক পরীক্ষা থেকে জানা যায়, সাইট্রাস খাবার প্রতিদিন নিয়ম করে খেলে পাকস্থলী, ল্যারিংক্স ও মুখের ক্যানসার ৫০ শতাংশ কমে যাবে। আর এই সাইট্রাস খাবারের সবচেয়ে বড় উত্স কমলালেবু। বিশেষজ্ঞরা তাই ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে কমলালেবুকেও একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখছেন। কমলালেবুতেই আছে প্রায় ১৭০ রকমের ভিন্ন ভিন্ন ফাইটোকেমিক্যাল। যা…
Read Moreনাকের সমস্যা
সমস্যাঃ আমার বয়স ২৩ বছর। উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। ওজন ৫৫ কেজি। আমার প্রথম সমস্যা হলো, প্রায় সময়ই নাকের ডান পাশ খোলা থাকে এবং বাঁ পাশ বন্ধ থাকে। আবার ডান পাশ বন্ধ থাকলে বাঁ পাশ খোলা থাকে। তবে শ্বাসকষ্ট তেমন একটা নেই। মাঝেমধ্যে নাক আবার স্বাভাবিক হয়-বন্ধ হয় না। আমার আরেকটি সমস্যা হচ্ছে, দূরে কোথাও ভ্রমণে গেলে, অর্থাৎ ১০ থেকে ১২ মাইল দূরে গেলেই বমি হয়। এ কারণে বাসে চড়তে ভয় লাগে এবং দূরে কোথাও যাওয়া হয় না। উল্লিখিত সমস্যা দুটির সমাধানে পরামর্শ চাই। রাসেল, চরপাড়া, ময়মনসিংহ পরামর্শঃ আপনার…
Read Moreঠান্ডা লাগার সমস্যা ও পরামর্শ
সমস্যাঃ আমার বয়স ১৮ বছর। গত বছর শীতের আগে বাড়ি যাওয়ার সময় গাড়িতে ঠান্ডা লাগায় আমার জ্বর-সর্দি ও কানে ব্যথা হয়। ওষুধ খাওয়ার পর জ্বর ছেড়ে যায় এবং কানের ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক খাই। খাওয়ার পর ব্যথা কমে যায়, কিন্তু কান দিয়ে পানি পড়াসহ কানে কম শুনতে থাকি। এ জন্য কানের ড্রপ ব্যবহার করি। ঢাকায় আসার পর কানে ব্যথা এবং পুনরায় কম শুনতে থাকি। পরে একজন চিকিৎসকের পরামর্শে ড্রপ ব্যবহার করলে কানে পুঁজ আসে। বেশি পরিশ্রম, ঠান্ডা ও গোসল করলে দুই কানে ব্যথা হয়। তা ছাড়া ধুলাবালি ও ঠান্ডা লাগলে নাক…
Read Moreসাইনাসে যখন দীর্ঘমেয়াদি প্রদাহ
ক্রনিক সাইনুসাইটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। নাকের চারপাশে হাড়ের বাতাসপূর্ণ কুঠুরি থাকে, যেগুলোকে সাইনাস বলা হয়। সাইনুসাইটিস হলো সাইনাসের ব্যাকটেরিয়াজনিত প্রদাহ। সাইনাসের প্রদাহের কারণঃ সাইনাসের প্রদাহের মধ্যে ম্যাগজিলারি সাইনাসের প্রদাহ সবচেয়ে বেশি হয়। একিউট সাইনুসাইটিস ও শ্বাসনালির ওপরের অংশের প্রদাহ, এলার্জি, অপুষ্টি, স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে, দীর্ঘদিন ধরে দাঁতের রোগ থেকেও প্রদাহ হতে পারে। শ্বাসনালির ছিদ্র সরু হলেও এরকম হতে পারে। তবে বেশির ভাগ সাইনাসের প্রদাহ নাকের প্রদাহ থেকে হয়ে থাকে। লক্ষণঃ নাকের পাশে অনবরত ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পর মাথাব্যথা হতে পারে। সব সময় নাক বন্ধ থাকা। কোন স্বাদ ও…
Read Moreবিশ্ব কণ্ঠ দিবস পালিত – যত্ন নিন আপনার কণ্ঠের
গত বছরই ১৬ এপ্রিল প্রথম বাংলাদেশে বিশ্ব কণ্ঠ দিবস পালিত হয়। সারা বিশ্বে ২০০২ সাল থেকে বিশ্ব কণ্ঠ দিবস পালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেফনেস অ্যান্ড কমিউনিকেশনের মতে, সারা বিশ্বে সব বয়সের ৭৫ লাখ মানুষ কোনো না কোনো কণ্ঠস্বরজনিত সমস্যায় ভুগছে। আমরা কণ্ঠস্বর সম্পর্কে সচেতন নই। ক্যান্সারে আক্রান্ত হলে অনেক পরে আমরা চিকিৎসকের কাছে যাই। পারস্পরিক যোগাযোগের প্রধান মাধ্যম হলো কণ্ঠ বা কথা বলা। বিশ্ব কণ্ঠ দিবসের উদ্দেশ্য হচ্ছে, কণ্ঠ ও কণ্ঠনালির সমস্যা এবং সেই সঙ্গে কীভাবে কণ্ঠকে সুস্থ রাখা যায় তা জনগণকে জানানো। শব্দযন্ত্র দিয়ে কীভাবে কথা বলা…
Read Moreশিশু হোক থাইরয়েডের সমস্যামুক্ত
নবজাতক শিশু, দেখতে নাদুসনুদুস কিন্তু শুধু ঘুমায়। খেতে গেলেও ঘুমিয়ে পড়ে। কান্নার আওয়াজ ভাঙা ভাঙা। পাঁচ দিনেও একবার পায়খানা করে না। কেমন সন্দেহ লাগে সবার মনে। চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে অস্বাভাবিক কিছুই খুঁজে পান না। কিন্তু দুই সপ্তাহ পরও যখন জন্ডিস সারে না, তখন নিয়ে যাওয়া হয় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তিনি চোখ দেখেন, মুখ দেখেন, জিহ্বা দেখেন। ওজন দেখেন। মাপজোঁক দেখেন। শেষে পরীক্ষা করতে দেন রক্ত। অতিশব্দ পরীক্ষা। পরীক্ষার ফলাফল দেখে বলেন, হরমোনের অভাব। শরীরে এক অতিপ্রয়োজনীয় প্রাণরস তৈরি হচ্ছে না। তাই শিশুর বিকাশ হচ্ছে অস্বাভাবিক। এখন…
Read Moreকথা বলার সমস্যা
মানুষ যখন মনের ভাব অন্যের কাছে প্রকাশ করকতে চায় তখন তার ভাষা শ্রুতিমধুর, সুন্দর, সুমিষ্ঠস্বর, সুস্পষ্ট উচ্চারণ প্রত্যাশা করে। কিন্তু বিভিন্ন কারণে সে তার মনের ভাব সঠিকভাবে প্রকাশে ব্যর্থ হয় এবং দুঃশ্চিন্তায় ভুগতে থাকে। ক্রমান্বয়ে সমস্যা জটিল থেকে জটিলতর হতে থাকে। এসব জটিল সমস্যা দূর করার জন্য মানুষ দেশ থেকে বিদেশ যেত। বর্তমানে বিএসএমএমইউ (পিজি হাসপাতাল)- এ স্পীচ থেরাপী চালু করা হয়েছে। কথা বলতে সমস্যা হয় এমন রোগী এই দেশে অনেক চোখে পড়ে। শিশু যখন কথা বলতে পারে না তখন পরিবারের সবাই হতাশায় ভুগতে থাকেন। শিশুদের আধো আধো কথা থেকে…
Read More