সামনে রমজান মাস। সারাদিনের সিয়াম সাধনার পরে আহারে এক আধটু ভালোমন্দ সকলেই খেতে চাই। রসনা বিলাসের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে এসিডিটি, বুক জ্বালা। আজ আমাদের আলোচ্য বিষয় সেইসব খাবার নিয়ে যেগুলো বুক জ্বালা বৃদ্ধি ও হ্রাসে সহায়ক। সারাদিনের অনাহারের পরে এমনিতেই পেটে থাকেনা কোন খাবার। ভাজাপোড়া খাবার বাড়িয়ে দিবে এসিডিটির পরিমাণ। ভাজাপোড়া খাবারে রয়েছে অতিরিক্ত তেল বা চর্বি। চর্বি যুক্ত খাবার হজম হতে সময় নেয় বেশি, পাকস্থলিতে থাকে অধিক সময়, তাই এসিডের কাজ ও চলে বেশিক্ষন ধরে। যার ফলাফল বুক জ্বালা করা। সাইট্রাস বা লেবু জাতীয় ফলের বিশেষ দুর্নাম…
Read MoreCategory: হেলথ টিপস্
জানুন কোনগুলো হাড় ক্ষয়কারী খাদ্য উপাদান
দেহের কাঠামো গঠিত হয় অস্থি বা কংকাল দিয়ে যা বহন করে সমগ্র মানবশরীরকে। হাড়ের রোগগুলোর মাঝে অস্টিওপোরোসিস বর্তমানে সব থেকে বেশি দেখা যায় যার কারনে ক্ষয়ে যেতে থাকে হাড়ের দৃঢ় গঠন। কিছু খাবার রয়েছে যেগুলো হাড় ক্ষয়ে সহায়তা করে আবার কিছু খাবার সাহায্য করে গঠনে। আমাদের আজকের আলোচনায় শুধুমাত্র খাদ্যের ভূমিকা নিয়ে কথা বলবো। হাড়ের দৃঢ় গঠনে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস অনেক গুরুত্বপূর্ণ। এগুলোর পরিমাণে হেরফের হলে ফলাফল হিসেবে আসে ভঙ্গুর অস্থি। প্রথমে বলতে হয় অতিরিক্ত লবণ গ্রহনের কথা। রান্না খাবার ছাড়া আর কোন ভাবে অতিরিক্ত লবণ খাওয়া চলবে না।…
Read Moreদীর্ঘ ক্ষন চেয়ারে বসে থাকা কি আপনাকে চরম সমস্যায় ফেলছে?
জীবন জিবিকার প্রয়জনে আমাদের অনেক কেই অফিস বা ব্যাবসা ক্ষেত্রে দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকতে হয়। এই চেয়ারে বসে থাকার দরুন আমাদের ভুগতে হয় অনেক সমস্যায়। তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর ও দীর্ঘমেয়াদি সমস্যা হল কোমর ব্যাথা ও ঘাড়ে ব্যাথা। ডেস্ক জব করেন, কিন্তু কোমর বা ঘাড়ে ব্যাথা হয়নি এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। অনেকের জন্য এটা একটা অভিশাপের মত হয়ে দেখা দেয়, কারন, এই সমস্যার জন্য অনেকে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। আজকে আমরা আলোচনা করব, এই ধরনের বসে থাকার জন্য যে কোমর বা ঘাড়ে ব্যাথা হয়, তার কারন, প্রথম ক্ষেত্রেই…
Read Moreনাসিকা গর্জন, করুন বর্জন
আহসান সাহেবের পরিবারে বড়ই অশান্তি, তিনি ঘুমের সময় নাক ডাকেন। রিফাত ভার্সিটি পড়ুয়া ছাত্র, তার সমস্যা সেও নাক ডাকে। রিফাত বা আহসান সাহেব দুজনের একই সমস্যা, একই বিড়ম্বনা। সঙ্গিনীর ভ্রূকুটি, বন্ধুদের উপহাস এসব নিয়ে দুজনেই খুব পেরেশান। নাক ডাকার কারণ ও তার প্রতিকার নিয়ে হয়েছে বহু গবেষণা, এখনো চলছে বিশ্বের বিভিন্ন স্থানে। সব নিয়েই আজ জানবো আমরা। হালকা নাক ডাকা অনেকেরই স্বভাব, এটা সাধারনত খারাপ কিছু নয় কিন্তু কিছু কারণ রয়েছে যেগুলো চিকিৎসা দাবী করে: জিহ্বা ও আল জিহ্বায় গাঠনিক সমস্যা হলে স্থুল ব্যক্তিদের শ্বাসনালীতে মেদ জমে রাস্তা সরু…
Read Moreকি ভাবে দ্রুত পেটের মেদ কমাবেন
পেটের মেদ সাধারনত শরীরের অন্য কোন অংশের মেদের চেয়ে একটু আলাদা। শরীরের অন্য অংশের মেদ সাধারনত চামড়ার নিচে জমে থাকে। তবে পেটের মেদ লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে জমে থাকে, যা অনেক সময় প্রান ঘাতি হয়ে দেখা দিতে পারে। পেটের মেদ এর সাথে হার্ট এর সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস ও অন্যান্য সমস্যা এর জোরাল সম্পর্ক খুজে পাওয়া যায়। আমরা অনেকেই পেট এর মেদ কমানোর জন্য বেলি স্ট্রোক অর্থাৎ পেটের মাংশ পেশি এর ব্যায়াম করে থাকি। এর ফলে পেটের মাংশ পেশি এর টোন বা আকৃতি সুন্দর হলে ও…
Read Moreকিছু কুসংস্কার: আধুনিক ভাবনা
যুক্তিহীন ভ্রান্ত ধারণা বা গোঁড়ামির অপর নাম কুসংস্কার। বাংলার আনাচে কানাচে এখনো প্রচলিত আছে অনেক কুসংস্কার যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যুগের পর যুগ। শুধু পশ্চাৎপদ জনতা নয় দেশের সর্বস্তরেই এ কুসংস্কার আসন গেড়ে আছে। স্বাস্থ্য বিষয়ক এমন কিছু ভ্রান্ত ধারণা এবং সেগুলোর প্রকৃত কারণ আজকে আমরা আলোচনা করবো। জোড়া ডিম বা কলা খেলে যমজ বাচ্চা হয় যমজ বাচ্চা হয় যখন কোন নারীর একই সময় দুটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। জোড়া ডিম বা জোড়া কলা প্রকৃতির নিয়মেই হয়ে থাকে, এদের মাঝে এমন কোন উপাদান থাকে না যা যমজ বাচ্চা…
Read Moreগরমে পুদিনা পাতা
চারদিকে প্রচণ্ড গরম আর খরতাপ। ক্লান্তিতে মানুষ হারাচ্ছে কাজ করার শক্তি। এই ক্লান্তি ও অবসাদ দূর করবে পুদিনাপাতা। ইংরেজিতে যার নাম মিন্ট। সালাদের বাটিতে এটি ভীষণ পরিচিত নাম। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘এ’ দ্বারা পরিপূর্ণ পুদিনাপাতা। অ্যান্টি-অক্সিডেন্ট এমন একটি উপকরণ, যা অতিরিক্ত গরমে ত্বকের যে ক্ষতি হয় তা দূর করে, গরমের ঘাম জমে যে ঠান্ডা লেগে যায় তা প্রতিরোধ করে, বয়সের ভারে বৃদ্ধ হওয়া ত্বক, চুলকে করে তরুণ।অতিরিক্ত গরমে ছোট-বড় প্রায় সবারই খাবারে বদহজম বা ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা যায়। এই পাতা পেটের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে খাবার হজমে সাহায্য করে। বাতাস,…
Read Moreপহেলা বৈশাখের খাবার : জানা থাকুক ক্যালরী মান
বাঙালির উৎসব উদযাপনের সাথে খাবারের বিষয়টি বেশ ভালো ভাবে জড়িত।প্রতিটি উৎসবের জন্য রয়েছে ভিন্ন ধরনের খাবার আইটেম।বাঙালিদের নববর্ষের আয়োজনেও এর ব্যতিক্রম হয় না। নববর্ষের ভোর থেকে শুরু হওয়া অনেক আয়োজনের একটি অংশ হল পান্তা ভাত খাওয়া। এ দিনে পান্তা ভাত অনেকেই বাহিরে দোকান থেকে কিনে খেয়ে থাকেন , তবে পরামর্শ থাকল বাসায় তৈরী পান্তা খাওয়ার। খাওয়ার আগে যদি এর পুষ্টি মুল্য জানা থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কতটুকু পরিমান খাওয়া উচিত হবে এবং সচেতনও থাকতে পারেবন। পহেলা বৈশাখের মেনু: মুলত পান্তা ভাতই খাওয়া হয় সকালের দিকে। এর সাথে থাকে…
Read Moreশাক সবজির প্রকারভেদ
আজকাল শাক সবজি খাওয়ার প্রতি জোর দিচ্ছেন সবাই।আমাদের দেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায়। তাই দৈনিক মেনুতে সবজির বিভিন্ন আইটেম রাখা খুব কঠিন ব্যাপার না। তবে বেশির ভাগ লোকই প্রতিদিন শাক বা সবজির যে কোন ১টি আইটেম খেয়ে থাকেন, যা সঠিক অভ্যাস নয়। শাক সবজির ভিতরও ভাগ আছে , যেমন –১.Protective Foods Vegetable & fruits ২.Other Vegetable & fruits Roots and tubers ১.Protective Foods Vegetable & fruits এর মধ্যে রয়েছে-*গাঢ় সবুজ শাক এবং হলুদ, কমলা রঙের ফল ও সবজি।দৈনিক মেনুতে আধা কাপ রান্না করা শাক রাখতে হবে…
Read Moreশক্তিশালী ব্রেইনের জন্য
ব্রেইন আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু কখনো কি আমরা ব্রেইনের যত্ন নেয়ার কথা ভেবেছি!শুধু অভিযোগ করে যাই “আমার মাথা ঠিকমত কাজ করছে না বা আজকাল আমার কিছুই মনে থাকে না!”অন্যান্য অঙ্গের মত ব্রেইনেরও খাবার, পুষ্টি ও এর্নাজী দরকার।টোটাল বডি এর্নাজীর ২০% ব্রেইন ব্যবহার করে। তাই আমাদের দৈনিক খাবার মেনু এমন হওয়া উচিত,যেন তা ব্রেইনের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও এর্নাজী সরবরাহ করতে পারে। যে খাবারগুলো রাখতে হবে ডায়েট চার্টে: ১.স্বাস্থ্যকর ফ্যাট- যা ব্রেইন গঠন করবে: স্বাস্থ্যকর ফ্যাট হল ওমেগা-৩ ফ্যাটি এসিড যা ব্রেইনের মেরামত ও নতুন কোষ তৈরীতে সাহায্য করে।এছাড়া…
Read More