ডায়াবেটিসে আক্রান্ত প্রজননক্ষম রোগীদের মধ্যে প্রায় অর্ধেক হচ্ছেন নারী। গর্ভকালীন ২ থেকে ৫ শতাংশ নারী ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। এঁদের মধ্যে ৮৭ দশমিক ৫ শতাংশ মা গর্ভজনিত ডায়াবেটিসে আক্রান্ত হন এবং ১২ দশমিক ৫ শতাংশ মা গর্ভধারণের আগে থেকেই ডায়াবেটিসে ভুগছিলেন।যেসব ডায়াবেটিক নারী সন্তান ধারণ করতে ইচ্ছুক, তাঁদের জন্য প্রয়োজন অতিরিক্ত সতর্কতা ও সঠিক পূর্বপ্রস্তুতি। কেননা, ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতা যেমন রেটিনা-কিডনি-স্নায়ু-রক্তনালির রোগ গর্ভকালীন জটিলতর হতে পারে। যাঁদের শর্করা নিয়ন্ত্রিত নয়, তাঁদের মধ্যে বিভিন্ন গর্ভকালীন জটিলতার ঝুঁকি বেশি। যেমন: গর্ভপাত, প্রি-একলাম্পসিয়া, মেয়াদের আগেই প্রসব ইত্যাদি। মায়ের রক্তে উচ্চ শর্করা গর্ভের শিশুর…
Read MoreAuthor: sasthabangla
ডেন্টাল ক্যারিজ- সহজভাবে সহজ কথা
দাঁত ব্যথার অন্যতম কারণ হল ক্যারিজ বা দন্তক্ষয়। অনেকের কাছে এই রোগটি দাঁতের পোকা নামে পরিচিত। যদিও চিকিৎসা বিজ্ঞানে যার কোন ভিত্তি নেই। দাঁতের সব রোগের মধ্যে এটাই সবচেয়ে বেশি হয়।চারটা কারণে এই রোগ হতে পারে : ১. দাঁতে বা দাঁতের ফাঁকে খাবার জমতে পারে এমন জায়গা। ২. ক্যারিজ তৈরিকারী জীবাণু। ৩. রিফাইন্ড কার্বোহাইড্রেট বা চিনিজাতীয় খাবার ৪. বেশিদিন ধরে যদি উপরের তিনটা কারণ একইসঙ্গে চলতে থাকে। আমাদের দাঁতে অনেক খাঁজ (Pits and Fissure) আছে, যেগুলোতে বেশি ক্যারিজ হয়। ক্যারিজ বেশি হয় দুই দাঁতের মাঝে। তবে সত্যি কথা হচ্ছে ডেন্টাল…
Read Moreস্বাস্থ্য বাংলা ধূমপান মুক্তি কিট
আপনি যদি এই পেজে ঢুঁকে থাকেন, তাহলে অবচেতন মনেই আপনি চাচ্ছেন ধূমপান পরিত্যাগ করতে। আমরা আপনাকে সাহায্য করব সচেতন মনেই ধূমপান থেকে মুক্তি পেতে। কে না জানে যে ধূমপান মৃত্যুর কারণ ডেকে আনে। আমরা অনেকেই ঐকান্তিক চেষ্টার ফলে কিছু দিনের জন্য ধূমপান ছেড়ে দিয়েছি। কিন্তু আবার আমরা ফিরে গেছি সেই পুরনো অভ্যাসের কাছেই। এর প্রধান কারণ হচ্ছে সঠিক পদ্ধতি অবলম্বন না করা। আপনাদের এই জীবন মরণ সমস্যার সমাধান করার প্রচেষ্টা তেই স্বাস্থ্য বাংলা উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিস এর ধূমপান মুক্তি প্রকল্পের আদলে বিপুল জনপ্রিয় ‘কুইট কিট’ এর আদলে…
Read Moreস্বাস্থ্য বাংলা শিশু বিকাশ কেন্দ্র
স্বাস্থ্য বাংলা তার মেম্বার ও সাধারন জনগনের সেবার লক্ষে একটি শিশু বিকাশ কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রের মুল লক্ষ হবে স্বাস্থ্য বাংলার মেম্বার ও সাধারন জনগণের মধ্যে শিশু বিকাশ ও এর গুরুত্ত তুলে ধরা এবং যে সমস্ত শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমরা নিম্নোক্ত সেবা গুল এখন পর্যন্ত এই কেন্দ্রের মাধ্যমে শুরু করতে পেরেছিঃ যে কোন বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ ঠিক মত হচ্ছে কিনা তা নিরুপন করা অটিস্টিক বা লার্নিং ডিজেবেল বাচ্চাদের জন্য অকুপেশনাল থেরাপি কথা বলতে না পারা অথবা সমস্যা রয়েছে…
Read Moreএ টু জেড অব অটিজম
অটিজম আজ শুধু সারা পৃথিবীতেই নয় আমাদের দেশেও বহুল আলোচিত একটি শব্দ। তবে আমাদের অনেকেরই এই শব্দ টি জানা থাকলেও প্রকৃত ভাবে এই শব্দটি কেন বহুল আলোচিত তা সম্পর্কে ধারণা নেই। আজকে আমরা অটিজমের ক্ষেত্রে সাধারন ভাবে যা সকলেরই জানা দরকার তার আদ্যোপান্ত আলোচনা করব। অটিজম একটি মানসিক বিকাশ গত সমস্যা যা সাধারনত জন্মের পর প্রথম তিন বছরের মধ্যে হয়ে থাকে। এই সমস্যার দরুন মস্তিস্কের সামাজিক বিকাশ ও সামাজিক যোগাযোগ যেমন কথা বলা, ভাব বিনিময় করার ক্ষমতা বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়। অটিজম এর কারণঃ অটিজম মস্তিস্কের অস্বাভাবিক বায়োলজি ও কেমিস্ট্রি…
Read Moreবাচ্চাদের ডেন্টাল ক্যারিজ
ডেন্টাল ক্যারিজ (দাঁতের ক্ষয় রোগ) খুব সাধারণ একটি সমস্যা যা যে কোনো বয়সেই হতে পারে। ছোট বাচ্চাদের ডেন্টাল ক্যারিজ সাধারণত ২-৫ বছর বয়সে দেখা যায়। কারণ এই বয়সে বাচ্চারা চকলেট, মিষ্টি, চিপস ইত্যাদি খাবার বেশি খায় কিন্তু এগুলো খাওয়ার পর দাঁত পরিষ্কার করে না। বাচ্চাদের মাঝে সবসময়ই দাঁত না মাজার একটি প্রবণতা দেখা যায়। যার ফলে তারা নিজেরাও ব্রাশ করেনা, বাবা-মাকেও করতে দিতে চায় না। ২-৫ বছর বয়সী বাচ্চাদের দাঁতের ক্যারিজ হওয়ার আরও বড় একটা কারণ হচ্ছে এ বয়সে অনেক বাচ্চা ঘুমের মধ্যে ফিডার খায়। আবার অনেক বাবা মা আছেন…
Read Moreমাথাব্যথা মানেই কি মাইগ্রেন?
মাথা থাকলে মাথাব্যথা হবেই, স্বতঃসিদ্ধ এই কথা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি। আমাদের সবারই কম বেশি মাথাব্যথা হয়। অনেকের বেশি দুশ্চিন্তা করলে মাথাব্যথা শুরু হয় আবার কিছুক্ষণ পর এমনিই ভাল হয়ে যায়। এই ধরনের মাথাব্যথাই সবচেয়ে বেশি হয়ে থাকে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের দীর্ঘদিন ধরে সময়ে অসময়ে মাথা ব্যথা হয়ে থাকে। আমার দেখা মতে বেশিরভাগ মানুষই তাদের এই ব্যথা কে মাইগ্রেন হিসেবে অবহিত করে থাকেন। মাইগ্রেন অবশ্যই দীর্ঘদিন মাথাব্যথার একটি বড় কারণ।তবে অন্য অনেক কারণও রয়েছে যা বেশিরভাগ সময়ই ঠিক ভাবে খেয়াল করা হয় না। এদের মধ্যে…
Read Moreশীতকালেও তরতাজা সজীব ঠোঁট
প্রীতি ওয়ারেছা গোলাপের পাঁপড়ির মতো ঠোঁট। কমলার রোয়ার মতো ঠোঁট -কত যে উপমা! ঠোঁটকে আরো রহস্যময় করতে কত যে প্রসাধনের ব্যবহার! চেহারাকে আবেদনময় করতে ঠোঁটকে প্রতিনিয়ত নতুন রূপে উপস্থাপন করার প্রয়াস! ঠোঁট আমাদের সৌন্দর্য্যরে অন্যতম একটি অংশ। ঠোঁট মিউকাস মেমেব্রেন দ্বারা আবৃত। ঠোঁটে কোন তৈল গ্রন্থি থাকে না। এখন শীতকাল। সারাবছর ঠোঁটের যত্ন নিয়ে তেমন একটা না ভাবলেও এখন ঠোঁট নিজেই এখন উপযাচক হয়ে আমাদের ভাবাচ্ছে। ঠোঁটের ত্বক ভীষণ স্পর্শকাতর এবং নরম। ঠান্ডা, গরম, সূর্যরশ্মি , দূষণ সবকিছুই ঠোঁটের জন্য ক্ষতিকর। শীতকালে ঠোঁটের যন্ত্রনায় ভোগেননি এমন মানুষ পাওয়া যাবেনা। কারণ…
Read Moreযাত্রাপথে নিরাপদ খাবার
ভ্রমণ আমরা সকলেই পছন্দ করি। অনেকের কাছে এটা নেশার মতো। অজানাকে জানার দুর্বার আগ্রহে নতুন নতুন স্থানে ভ্রমণ সকলেই পছন্দ করেন। যাত্রাকালে খাবার একটা বড় বিষয়। খাবারের কারনেই অধিকাংশ সময় মানুষ ভ্রমনে অসুস্থ হয়ে পড়ে অথচ কিছু সাধারণ বিষয়ের দিকে নজর দিলে এসব ঝামেলা অনেকটা এড়ানো সম্ভব। আমাদের দেশে পানিবাহিত রোগ অনেক বেশি হয়। টাইফয়েড, জন্ডিস, আমাশয় খুব পরিচিত পানিবাহিত রোগ। যাত্রা পথে বিশুদ্ধ পানির প্রয়োজন কিন্তু খুব বেশি পানি সাথে করে নেওয়া সম্ভব হয়না। এজন্য সাথে নিতে পারেন হ্যালোজেন ট্যাবলেট। এক লিটার পানিতে একটা ট্যাবলেট ছেড়ে দিয়ে ৩০-৬০ মিনিটের…
Read Moreপেনিস এনলারজমেন্ট মেথড গুল কি কাজ করে?
মানুষ যেদিন থেকে সোজা হয়ে হাঁটতে শিখেছে সেদিন থেকেই হয়ত তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে, আমার পুরুষাঙ্গ কিভাবে আরও বড় করা যায়? এখনও এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে যার মনের মধ্যে এই প্রশ্ন আসেনি। আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রশ্ন আমাদের প্রশ্ন উত্তর বিভাগে পাই। অনেক সময় একি প্রশ্নের চাপে আমরা বেশিরভাগ এই ধরনের প্রশ্ন প্রকাশ করি না। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর এই প্রশ্নের সকল উত্তর নিয়ে একটি লেখা অনেক দিন ধরে লেখি লেখি করেও লেখা হয়ে উঠেনি। হরতালের এই অবশরে আপনাদের এই প্রশ্ন গুলকেই সবিস্তারে আলোচনা…
Read More