ইনগুইনাল হার্নিয়া পুরুষদের বেশি হয়

ইনগুইনাল হার্নিয়া যেকোনো বয়সের পুরুষ বা মহিলার হতে পারে, তবে শারীরিক গঠন ও ভিন্নতার কারণে পুরুষদের মধ্যেই এটি বেশি হয়। পুরুষ ভ্রূণের অন্ডকোষ দু’টো পেটের মধ্যেই তৈরি হয়, তারপর ইনগুইনাল ক্যানেলে দিয়ে অন্ডথলিতে নেমে আসে। জন্মের পরপরই ইনগুইনাল ক্যানেল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কেবল শুক্রবাহী নালি যাতায়াতের জন্য কিছুটা ফাঁকা থাকে, তবে ফাঁকাটা এত বড় থাকে না যাতে অন্ডকোষ পেটে ফিরে যেতে পারে। কখনো কখনো এই ক্যানেলে বা নালিপথ ঠিকমতো বন্ধ হয় না। মেয়ে শিশুর ক্ষেত্রে, জন্মের পরে ইনগুইনাল ক্যানেল বন্ধ না হওয়ার সম্ভাবনা খুবই কম। সত্যিকার অর্থে মহিলাদের…

Read More

যে সমস্যা গুরুত্বের সাথে নিতে হবে

অণ্ডকোষে ব্যথা হলে কিংবা অণ্ডথলির (যে থলির মধ্যে অণ্ডকোষ থাকে) একপাশে বা দু’পাশে ব্যথা হলে সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। যেকোনো বয়সের পুরুষদের, এমনকি নবজাতকেরও অণ্ডথলিতে ব্যথা করতে পারে। অণ্ডকোষ হলো পুরুষদের প্রজনন অঙ্গ। শরীরে দু’টি অণ্ডকোষ থাকে এই অঙ্গ বা গ্রন্থিগুলো খুবই সংবেদনশীল। খুব সামান্য আঘাতেও ব্যথা হতে পারে। অণ্ডকোষ বা অণ্ডথলিতে যেকোনো ধরনের ব্যথা হলেই চিকিৎসাগত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অণ্ডকোষ বা অণ্ডথলিতে ব্যথা হঠাৎ হতে পারে অথবা তীব্র হতে পারে। এ ব্যথা আঘাতের কারণে হতে পারে, ব্যথার সাথে অণ্ডকোষ ফুলে যেতে পারে। রোগী বমি বমি ভাব…

Read More

নিকোটিনে শারীরিক ক্ষমতা হ্রাস

.{module Google 486*60}. ধূমপানের নানা অপকারিতা সম্পর্কে জানেন মোটামুটি সকল ধূমপায়ী। তারপরও ধূমপান ত্যাগ করতে দেখা যায় অনেক কমসংখ্যক ধূমপায়ীকে। ধূমপান থেকে ফুসফুসের ক্যান্সার, হার্টের রক্তনালী সরু হয়ে হার্ট এ্যাটাকের মত বেদনাদায়ক ঘটনা ঘটতে পারে। কমে যায় গড় আয়ু, কর্ম ক্ষমতা তার পরও ধূমপায়ীদের তেমন কোন উদ্বেগ নেই। অনেকের ধারনা বহু বছর ধরে ধূমপান করছি, দাদা ধূমপায়ী ছিলেন, বাবা ধূমপায়ী ছিলেন কোন সমস্যা তো দেখিনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বিপদ যাদের আসে তারাই বোঝেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ধূমপানের বড় বড় ক্ষতি বেশী চোখে পড়ে। কিন্তু অনেক ক্ষতি আছে যা…

Read More

মেনোপজের পরও সুস্থ থাকুন

মেনোপজের গুরুত্ব সম্পর্কে দুটি কথা ভূমিকায় না বললেই নয়। তা হচ্ছে, সরকার অনুমোদিত উন্নত স্বাস্থ্য প্রকল্প, বিনা বেতনে মেয়েদের শিক্ষা ইত্যাদির বদৌলতে ভবিষ্যতে এ দেশে নারীদের গড় আয়ু ৬২ বছর থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের জনসংখ্যার শতকরা ৪৯ জন নারী। বয়স্ক নারীদের স্বাস্থ্য নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। অন্যান্য সমস্যার প্রবল চাপে অতিগুরুত্বপূর্ণ এ বিষয়টি এখনো অবহেলিত থেকে যাচ্ছে, যা ভবিষ্যতে এ দেশের আর্থ-সামাজিক ও স্বাস্থ্যসেবা অঙ্গনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে। বিশ্ব মেনোপজ দিবস উপলক্ষে সবার কাছে আজ যে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে চাই,…

Read More

মহিলাদের কিডনি রোগ

প্রস্রাবের সময় জ্বালা পোড়া, ঘন ঘন অল্প অল্প প্রসাব, প্রস্রাব করার পরও প্রস্রাবের ইচ্ছে থাকা, তলপেটে ও কোমরের দুই পারে পেছনে ব্যথা, কখনও কাপুনি দিয়ে জ্বর আসা, প্রস্রাব দুর্গন্ধযুক্ত, ঘোলা কখনও রক্তমাখা ইত্যাদি প্রস্রাবের প্রদাহের প্রধান লক্ষণ। চাঁদের মত ফুটফুটে সুন্দর মেয়ে শাকিলা। প্রথম সন্তানের মা হতে যাচ্ছে। সংসারে আনন্দ আর সাজ সাজ ব্যস্ততা। নতুন আগন্তককে স্বাগতম জানাতে। কিন্তু বিষাদের ছায়া নেমে এল যখন চিকিৎসক জানালেন, গর্ভে বাচ্চার সমস্যা হচ্ছে। তড়িঘড়ি করে অপারেশন করা হল। বাচ্চাটা প্রাণে বেঁচে গেল। কিন্তু মায়ের প্রস্রাব গেল বন্ধ হয়ে। প্রথমে আই.সি.ইউ, পরে ল্যাবএইড স্পেশালাইজড…

Read More

কিডনি সুরক্ষা করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন

এবারের বিশ্ব কিডনি দিবস বিশেষ গুরুত্ব নিয়ে আসছে।ইন্টারন্যাশনাল নেফ্রোলজি সোসাইটি (আইএসএন) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন (আইএফকেএফ) যুক্তভাবে এ দিবসটি পালনের আয়োজন করছে।বিশ্ব কিডনি দিবস পালনের উদ্দেশ্য হলো, আমাদের সার্বিক স্বাস্থ্যরক্ষায় কিডনির গুরুত্ব এবং বিশ্বজুড়ে কিডনি রোগের প্রভাব এবং আনুষঙ্গিক স্বাস্থ্যসমস্যা হ্রাস করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া ও সচেতনতা বাড়ানো।* বিস্ময়কর দুটো কিডনি সম্পর্কে জনগণকে জানানো।* ক্রনিক কিডনি রোগের পেছনে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যে প্রধান ঝুঁকি, তা জোরালোভাবে উপস্থাপন করা।* ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যাদের আছে, তাদের ক্রনিক কিডনি রোগের চিহ্ন আছে কি না, তা স্ক্রিনিং করে দেখা।* প্রতিরোধমূলক…

Read More

এইচবিএস এজি পজিটিভ যকৃতের সমস্যা

কেস হিস্ট্রি-১শাহজাহান শিক্ষিত বেকার যুবক। চাচাতো ভাই মহীউদ্দিন সৌদি আরবে ১০ বছর ধরে চাকরি করছেন। মহীউদ্দিনের সহযোগিতায় সৌদি আরবে চাকরির জন্য ৭০ হাজার টাকা জমা দিয়েছেন তিনি। ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে রক্তের পরীক্ষায় এইচবিএসএজি (HBs Ag) ধরা পড়ে। এ কি নতুন কোনো রোগ? শাহজাহান এইচবিএস নেগেটিভ করার জন্য মরিয়া হয়ে ওঠেন। আবার রক্ত পরীক্ষা, কবিরাজের ওষুধ, পানি পড়া, তাবিজ-কবজ, আমের রস, যে যা বলছেন, তাই করছেন তিনি। কিন্তু না, এইচবিএস এজি কমছে না। হতাশ হয়ে ওঠেন এই ২৬ বছরের যুবক। ৭০ হাজার টাকা ঋণ নিয়ে মহাবিপদে পড়েন তিনি।…

Read More

গরমে সুস্থ থাকুন

.{module Google 486*60}. বছর শুরু গ্রীষ্মকালে। গ্রীষ্মের দাবদাহে প্রচন্ড গরমে ঝরঝরে ঘাম, রাজ্যের পিপাসা, পানিশূণ্যতা, হিট স্ট্রোক, শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা, ঘামাচি, গরম থেকে ঠান্ডা লাগা, খাদ্যে বিষক্রিয়া- কত সমস্যা হতে পারে মানুষের শরীরে! একটু সতর্ক থেকে বছর শুরুর এই ঋতুতে সুস্থ থাকুন। পান করুন পর্যাপ্ত পানি: গ্রীষ্মের গরমে ঘেমে ঘেমে কমে যায় শরীরের পানি। সেই সাথে কিছু খনিজ লবণ। পানির এ ঘাটতি পূরণ করতে পান করুন পর্যাপ্ত পানীয়। পানিশূণ্যতা প্রতিরোধের জন্যও পানি পান করা গুরুত্বপূর্ণ। দৈনিক আট গ্লাস বা তার চেয়ে বেশি পানি পান করা উচিৎ। পান করুন ততক্ষণ যতক্ষণ…

Read More

প্রশ্রাব বন্ধ হয়ে যাওয়া বা এনুরিয়া (Anuria)

এনুরিয়া বলতে বোঝায় ২৪ ঘন্টায় একদম প্রসাব বা মুত্র না হওয়া। এটা ভয়াবহ একটি পরিস্থিতি। এমনটি হলে প্রথমেই নিশ্চিত হয়ে নিতে হবে সত্যিই কি গত ২৪ ঘন্টা ধরে তৈরী প্রসাব হয়নি নাকি প্রসাব মুত্রথলি বা ইউরিনারি ব্লাডারে জমে আছে। বেশির ভাগ ক্ষেত্রেই এমন দেখা যায় যে রোগীর প্রসাব তৈরী হয়েছে কিন্ত বের হতে পারছেনা, এমন পরিস্থিতি কে এনুরিয়া বলা হয়না, বলা হয় ইউরিনারি রিটেনশন। মুত্র নালি দিয়ে ক্যাথেটার পরিয়ে দিলেই রিটেনশন দূর হয়ে যায়, কিন্ত এনুরিয়া হলে ক্যাথেটার পরালেও কোনো ইউরিন বা মুত্র আসেনা। শরীরে খুব তীব্র মাত্রার পানি শুন্যতা…

Read More

নেফ্রোটিক সিন্ড্রম (Nephrotic Syndrome)

কোনো রোগকে ঘিরে যখন অনেকগুলো উপসর্গ এক সাথে বিরাজ করে তাকে সিনড্রম বলা হয়। নেফ্রোটিক সিনড্রম কিডনির এমনই অনেক গুলো উপসর্গের সমন্বয় যা অনেক গুলো রোগের কারনে হতে পারে, কিন্ত উপসর্গগুলো সব সময় একসাথে থাকে আর এর চিকিৎসা পদ্ধতিও একই। তা হলে প্রশ্ন আসতেই পারে নেফ্রটিক সিনড্রম হলে কি হয়। আসলে কিডনির যে যে রোগে প্রসাবে প্রচুর প্রোটিন যায়, রক্তে প্রোটিনের মাত্রা অনেক কমে যায় আর কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যায় এবং সেই সাথে সমস্ত শরীরে পানি জমে ফুলে যায় তাকে এক কথায় নেফ্রটিক সিন্ড্রম বলে। এবার তাহলে জানা যাক…

Read More