নখে আঁকাআঁকি

চীনের মেয়েরা নখে নতুনত্ব আনতে নেইলপলিশ ব্যবহার করত, যা তৈরি হতো গাম, মোম ও গোলাপের পাপড়ি দিয়ে। কিন্তু পরে নখ রাঙাতে এসেছে বিচিত্র পদ্ধতি ও ডিজাইন। এখন নেইলপেইন্ট খুব জনপ্রিয়। ঘরে বা পারলারে নেইলপেইন্ট করতে পারেন। ঘরে বসে নেইলপেইন্ট করতে প্রথমেই রং নির্বাচন করুন। কটন বল, রিমুভার, টাওয়েল, নিউজপেপার ও ক্লিয়ার নেইলপলিশ স্টোন, স্টিকার আগেই গুছিয়ে রাখুন হাতের কাছে। পেইন্ট করার সময় মনে রাখতে হবে, যেখানে বসে কাজটি করছেন, সেখানে যেন পর্যাপ্ত আলো-বাতাস থাকে। পেইন্টের শুরুতে ক্লিয়ার নেইলপলিশ লাগিয়ে নিন। নিয়ম হচ্ছে পেইন্ট বা পলিশ প্রথমে মাঝ বরাবর লম্বা করে…

Read More

তবুও সুন্দর

সন্তানের জন্ম দিয়েছি, শরীরের যত্ন নেওয়ার সময় কোথায়? রূপচর্চা? আমার কি আর সেই দিন আছে��� না। এটা ভাবলে চলবে না। শরীরের যত্ন নিতে হবে, থাকতে হবে সুস্থ ও সুন্দর। নারীর জীবনে মাতৃত্ব একটি গর্বিত, দৃপ্ত ও আনন্দময় অবস্থা। এ অবস্থাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে জানতে হয়। এ সময়ের এবং পরবর্তীকালীন প্রতিটি শারীরিক-মানসিক পরিবর্তন, জোয়ার-ভাটাকে গ্রহণ করতে শিখতে হয় আনন্দের সঙ্গে, সহনশীলতার সঙ্গে। গর্ভাবস্থার রয়েছে এক অন্য রকমের সৌন্দর্য ও দীপ্তি। কে বলেছে গর্ভাবস্থা মানেই বেঢপ শরীর, উঁচু পেট, মোটা পা, ফোলা নাক, আর ভারী ওজনের চেহারা? আয়নার সামনে দাঁড়িয়ে চমকে ওঠা…

Read More

রিবন্ডিং চুলের যত্ন

রিবন্ড করা চুল যত্নের অভাবে ভেঙে যায়, রুক্ষ হয় ও পড়ে যায়। এ জন্য প্রয়োজন অতিরিক্ত যত্নের। কেমন যত্ন করবেন, শ্যাম্পু করার আগে রাতে নারিকেল তেল বা অলিভ অয়েল চুলে ম্যাসাজ করে দিন। এরপর মোটা দাড়ের চিরুনি দিয়ে কিছুক্ষণ চুল আঁচড়ে নিন। গোসলের আগে গরম পানিতে তোয়ালে চুবিয়ে আধা ঘণ্টা চুল পেঁচিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করুন। এতে রক্ত সাঞ্চালন বাড়বে। চুলের রুক্ষভাব কমবে। শ্যাম্পু করা সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করুন। কারণ এ ধরনের চুল খোলা রাখায় দ্রুত ময়লা হয়। তবে বেশি শ্যাম্পু করায় চুল রুক্ষ হলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।…

Read More

নখের যত্ন ও সাজ

নেইলপলিশ ছিল মেয়েদের দখলে, এখন ছেলেরাও ব্যবহার করছে। নখ সাজাতে এবং এর যত্ন নিতে বিভিন্ন পদ্ধতি, ডিজাইন ও রং ব্যবহৃত হচ্ছে। ঘরে বসেও হাত ও নখের যত্ন নিতে পারেন। যত্ন নিতে প্রয়োজন নেইলবার্নিশ, তুলা, হ্যান্ডক্রিম, নেইলফাইল, কিউটিকল অয়েল, সল্ট, নেইলব্রাশ, নেইলকাটার ও বাফার। এক-দেড় ঘণ্টা সময় নিয়ে ম্যানিকিউর করুন। * প্রথমে নেইলকাটার দিয়ে নখের অতিরিক্ত অংশ কেটে ফেলুন। নেইলফাইলে নখ ঘষে পছন্দমতো আকারে নিয়ে আসুন, নখ সহজে ভাঙবে না। * পাত্রে উষ্ণ পানিতে শ্যাম্পু, লবণ ও লেবু মিশিয়ে হাত ভিজিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। * ব্রাশ দিয়ে হাত ঘষে…

Read More

কিডনি রোগ: শুরুতে শনাক্ত করলে প্রতিরোধ সম্ভব

কিডনি যখন নিজস্ব কোনো রোগে আক্রান্ত হয়, অথবা অন্য কোনো রোগে কিডনি আক্রান্ত হয়, যার ফলে কিডনির কার্যকরতা তিন মাস বা ততধিক সময় পর্যন্ত লোপ পেয়ে থাকে, তখন তাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলা হয়। তবে বিশেষ ক্ষেত্রে যদি কিডনি রোগ ছাড়াও কিডনির কার্যকরতা লোপ পায়, তাহলেও তাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলা যেতে পারে। যেমন, ক্রনিক নেফ্রাইটিস কিডনির ফিল্টারকে আক্রমণ করে ক্রমান্বয়ে কিডনির কার্যকরতা কমিয়ে ফেলতে পারে। ফলে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হতে পারে। ঠিক তেমনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিডনি রোগ না হওয়া সত্ত্বেও কিডনির ফিল্টার/ছাঁকনি ধ্বংস করতে পারে। আবার কারও…

Read More

মরণোত্তর কিডনি সংযোজন জরুরি

বাংলাদেশে হাজার হাজার মানুষ লিভার, কিডনি, ফুসফুস অকেজো হয়ে মৃত্যুবরণ করে। এ ছাড়া প্রতিবছর প্রায় এক কোটি লোক কোনো না কোনোভাবে কিডনির রোগে আক্রান্ত হয়। এর মধ্যে বছরে প্রায় ৪০ হাজার রোগী সম্পূর্ণ কিডনি-বিকলতায় মারা যায়। যে হারে কিডনি-অকেজো রোগী বাড়ছে সে হারে নিকটাত্মীয়ের মধ্যে দাতা পাওয়া যাচ্ছে না। ফলে হাজার হাজার রোগী অকালে মৃত্যুবরণ করছে। উন্নত বিশ্বে কিডনি রোগীদের শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ কিডনি প্রতিস্থাপিত হয় মৃতপ্রায় ব্যক্তির কিডনি সংযোজনের মাধ্যমে। একে বলে ক্যাডাভারিক কিডনি ট্রান্সপ্লান্টেশন। এ ব্যবস্থায় সফলতার হার শতকরা ৮৫ থেকে ৯০ ভাগ। দেশে ক্যাডাভারিক বা…

Read More

কিডনি রোগীর পথ্য ও পুষ্টি

আমাদের দেশে দিনে দিনে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে ক্রনিক কিডনি রোগী ও শিশু কিডনি রোগী সর্বাধিক। এর কিছু সাধারণ কারণ হলো: ১. খাদ্যে ভেজাল ও বিষাক্ত খাদ্য ২. বাহিরের খাবারের প্রতি আগ্রহ ও খাদ্য গ্রহণ বৃদ্ধি ৩. প্রত্যেক স্কুলের সামনে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রয় ৪. ডায়াবেটিস ৫. উচ্চ রক্তচাপ ৬. শরীরে অতিরিক্ত ওজন ৭. প্রস্রাবে এলবুমিন নির্গত হওয়া ৮. কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক ও বংশগত কারণও দায়ী করা হয়। এর মধ্যে অনেক রোগের অন্যতম কারণ হলো নিজের প্রতি নিজের অসচেতনতা, অযত্ন। নিজেকেই নিজের যত্ন নিতে হবে। এক জন…

Read More

কিডনি সংযোজন ও একটি মানবিক আবেদন

সাব্বির ও শাহেদ (ছদ্ম নাম) দুই যমজ ভাই। দুই ভাই-ই শেষ পর্যায় দীর্ঘস্থায়ী কিডনি অকেজো রোগে আক্রান্ত। বিধবা মায়ের চোখের মণি দুই ভাই ডায়ালাইসিস চিকিত্সার মাধ্যমে কোনোমতে বেঁচে আছে। অথচ কিডনি সংযোজনের মাধ্যমে দু্ই ভাই নতুন জীবন ফিরে পেতে পারে। এখন প্রশ্ন, এই কিডনি দেবে কে? বর্তমানে পৃথিবীতে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে এ রোগে আক্রান্তের হার খুব বেশি। বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। প্রতি মিলিয়নে ১২০ থেকে ১৫০ জন মানুষ শেষ পর্যায়ে দীর্ঘস্থায়ী কিডনি অকেজো রোগে আক্রান্ত হয়…

Read More

কিডনি সুস্থ রাখুন

বিশ্বজুড়ে ২৮ কোটিরও বেশি লোক ভুগছে ডায়াবেটিসে। এভাবে চলতে থাকলে ২০২৫ সালে তা ৪৪ কোটি ছাড়িয়ে যেতে পারে অনুমান। অনেকেই জানেননা যে ডায়াবেটিসের সঙ্গে কিডনি রোগের রয়েছে ঘনিষ্ট সম্পর্ক। বস্তুত: ডায়াবেটিসে আক্রান- লোকের এক তৃতীয়াংশের রয়েছে ডায়াবেটিস জনিত কিডনি রোগ, ডাক্তারি ভাষায় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এসব বিষয় জনগণকে জানাতে হবে, জনগণকে সচেতন করে তুলতে হবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আচরণ না করা, স্থূলতার বিরুদ্ধে লড়াই করা, এবং ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপের সনাক্ত করণের জন্য আগাম স্ক্রিনিং করা এসব কাজের জন্য প্রয়োজন সমন্বিত কর্মসূচী ও উদ্যোগ। এমন অনেক লোক রয়েছেন যাঁরা জানেনইনা যে…

Read More

কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিস্থাপন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত

যাঁরা অংশ নিলেন  অধ্যাপক হারুন অর রশীদ প্রেসিডেন্ট, কিডনি ফাউন্ডেশন  ডা. হাবিবুর রহমান সহযোগী অধ্যাপক, রেনাল ট্রান্সপ্লান্টেশন ইউনিট বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  অধ্যাপক রফিকুল আলম চেয়ারম্যান, নেফ্রোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  অধ্যাপক আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  অধ্যাপক ফিরোজ খান পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি  অধ্যাপক জামানুল ইসলাম ভুঁইয়া বিভাগীয় প্রধান, ইউরোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি  ডা. কাজী রফিকুল আবেদীন সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি  ডা. পিনাকী…

Read More