স্তনের বোটা ভেতরে ঢুকে যাওয়া

বয়োসন্ধিতে স্তনের পরিপূর্ণতা ও বৃদ্ধির সময় অনেক মেয়ের স্তনের বোটা (Nipple) স্তনের ভিতরের দিকে ঢুকে যায়। বেশীর ভাগ ক্ষেত্রেই শুধু একপাশের স্তন এই ধরনের সমস্যায় পরে। এর জন্য বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। সাধারণত গর্ভধারন অথবা দুগ্ধদানের সময় নিজে নিজেই এই সমস্যা ভালো হয়ে যায়। যদি দুগ্ধদানের সময় এই সমস্যা ভালো না হয়ে যায় সেক্ষেত্রে তা শিশুকে দুগ্ধদানে বাধা সৃষ্টি করে। একধরনের মেকানিকাল সাকশন ডিভাইস ব্যবহার করে এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া যেতে পারে। তাতেও কাজ না হলে কসমেটিক সার্জারির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব কিন্ত এতে অনেক সময়…

Read More

স্তনের লাইপোমা (Lipoma of the Breast)

এটা স্তনের একটি নিরীহ টিউমার, স্তনে এই ধরনের টিউমার খুব একটা হতে দেখা যায়না। স্তনে অবস্থিত পরিণত চর্বি কোষ এর অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারনে এই টিউমারটি হতে পারে। টিউমারটি রোগীর মনে অস্বস্তি এবং আতংক সৃষ্টি করতে পারে তাই বায়োপসি করে নিশ্চিত হওয়া উচিত যে এটা লাইপোমা। লাইপোমা হলে এর জন্য কোনো চিকিৎসা নেবার প্রয়োজন হয়না। তবে রোগী খুব অস্বস্তি বোধ করলে breast surgeon বা কসমেটিক সার্জন দ্বারা অপারেশন (Enucleation) করিয়ে নিতে পারেন।

Read More

স্তনের ক্যান্সার (Breast Cancer)

উন্নত বিশ্বে মধ্য বয়স্ক মহিলাদের মৃত্যুর প্রধান কারন হলো স্তন ক্যান্সার। অনুন্নত বিশ্বেও এই হার আশংকাজনক। যুক্তরাজ্যে প্রতি ১২ জন মহিলার ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। ২০ বছর বয়সের নীচের মহিলাদের এই ক্যান্সার হয়না বললেই চলে। পুরুষদেরও স্তন ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা খুবই কম (০.৫%)। উন্নত বিশ্বের আধুনিক খাদ্যাভ্যাস নাগরিকদের অনেক সমস্যায় ফেলে, স্তন ক্যান্সার সেই খাদ্যাভ্যাসের কারনেই পশ্চিমা বিশ্বে বেশী দেখা যায় বলে ধরা হয়।বলে রাখা ভালো জাপান উন্নত বিশ্বের তালিকায় পরলেও সেখানে স্তন ক্যান্সার কিন্ত ইউরোপ আমেরিকার মতো অতো বেশী নয়। তবে যেকোনো দেশেই অতিরিক্ত মদ্যপায়ীদের স্তন…

Read More

কিশোরীর স্তন বিশাল বড় হয়ে যাওয়া

অনেক সময় কিশোরী বয়সে অর্থাৎ মেয়েদের বয়োসন্ধির সময় স্তন বিশাল বড় হয়ে যেতে দেখা যায়। অনেক মেয়ে প্রথম গর্ভধারনের সময় ও এমন সমস্যায় পরতে পারে। বয়োসন্ধির সময় ইস্ট্রোজেন (Oestrogen) হরমোনের প্রভাবে মেয়েদের স্তন এর স্বাভাবিক পূর্ণতাপ্রাপ্তি ও বৃদ্ধি শুরু হয়। কোনো মেয়ের যদি এই ইস্ট্রোজেন এর প্রতি অস্বাভাবিক স্পর্শকাতরতা (altered sensitivity) থাকে তাহলে স্তনের এমন অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়। এমনটি হলে স্তন এতো বড় হয়ে যায় যে বসা অবস্থায় দুই পাশের স্তনই মেয়েটির হাটু পর্যন্ত এসে পৌছতে পারে। প্রায় সব ক্ষেত্রেই দুই পাশের স্তন এই সমস্যায় আক্রান্ত হয়ে…

Read More

ঋতুচক্রে স্তনে ব্যথা বা সাইক্লিকাল মাস্টালজিয়া

অনেক মেয়েরাই ঋতুচক্রের সময় তাদের স্তনে তীব্র ব্যথা অনুভব করে। একে মাস্টালজিয়া বলা হয়। এ ধরনের ব্যথার কারনে তার স্বাভাবিক জীবন যাত্রা অনেক সময় অচল হয়ে পরে, মেয়েটি নিদ্রাহীনতায় ভোগে এবং তার স্বাভাবিক যৌন জীবনও ব্যহত হয়। মাস্টালজিয়া এসব মেয়েদের মনে তীব্র ভীতির সঞ্চার করে থাকে। অনেক মেয়েই ধারনা করে যে স্তনের এই ব্যথা বুঝিবা স্তন ক্যান্সার এর কারনে হয়; কিন্ত তাদের এই ধারনা একদমই ঠিক নয়।ঋতুচক্র বা মাসিকের সময় ইসট্রোজেন হরমোনের প্রতি তাদের স্তনের বাড়তি স্পর্শকাতরতার কারনেই অনেক সময় এই সমস্যাটির সৃষ্টি হয়। স্তন ক্যান্সার বা অন্য কোনো জটিল…

Read More

ব্রঙ্কাইটিস (Bronchitis)

অনেকের বাড়িতেই বুড়ো দাদুদের দেখা যায় বছরের পর বছর ধরে ক্রমাগত কাশি সেই সাথে বিজল কফ ফেলা সহ তীব্র শ্বাস কষ্টে ভুগতে। হঠাৎ করেই এদের শ্বাস কষ্ট খুব খারাপ হয়ে যায় হাসপাতালে ভর্তি করা সহ নানা রকম দৌড়া-দোড়ি শুরু হয়ে যায়। দাদুদের এই রোগটিই আমাদের কাছে ব্রঙ্কাইটিস নামে পরিচিত। এর কেতাবি নাম সি,ও,পি,ডি (Chronic Obstructive Pulmonary Disease)। এই রোগ হলে কাশি আর কফ তো হয়ই সেই সাথে মাঝে মাঝে কফের সাথে রক্ত যেতেও দেখা যায়। আবার শ্বাস কষ্ট, শ্বাসের টান, বুক চেপে দম বন্ধ হয়ে আসার অনুভুতি, শ্বাসের সময় বুকে…

Read More

ফুসফুসের ক্যান্সার (Lung Cancer)

অন্যান্য অঙ্গে ক্যান্সার হবার চেয়ে তুলনামুলক ভাবে ফুসফুসে ক্যান্সার হবার হার একটু বেশী। কারন আর কিছু নয়, ফুসফুসের উপর প্রতিনিয়ত অত্যাচার চালানোই এজন্য দায়ী। আমাদের চারপাশের পরিবেশে ক্যান্সার হবার মতো যতো উপাদানই থাকুকনা কেনো জেনে হোক বা না জেনে হোক প্রায় সবকিছুই আমরা শ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকিয়ে দেই, তা ছাড়াও শরীরের অন্য কোথাও ক্যান্সার হলে সেখান থেকেও রক্তের মাধ্যমে ফুসফুসে তা চলে আসার সম্ভাবনা খুব বেশী, তাই ফুসফুসে তো ক্যান্সার হতেই পারে, তাইনা? সাধারনত যারা খুব বেশী ধুমপান করেন তাদের এই ক্যান্সার হবার সম্ভাবনা খুব বেশী। পাশাপাশি যারা ঝুকিপূর্ণ পেশায়…

Read More

ভাল্ভের রোগ (Valvular Disease)

{module Google 486*60} হৃদপিন্ডের ভাল্ভ এর কাজ অনেকটা দরজার মতো, এরা কেবল এক দিকে খোলে এবং এভাবে হৃদপিন্ডের ভেতরে রক্ত কেবল এক দিকে প্রবাহিত হয়। ভাল্ভের রোগ হলে এই একমুখি রক্ত প্রহাহ বাধাপ্রাপ্ত হয়। হার্টে মোট ৪ টি ভাল্ভ রয়েছে। এর মধ্যে মাইট্রাল ও এওরটিক ভাল্ভ দুটি ই বেশী রোগাক্রান্ত হয় এবং তখন সমস্যাগুলো ও প্রকট হয়। সেই তুলনায় ট্রাইকাসপিড বা পালমোনারি ভাল্ভ রোগাক্রান্ত হবার সুযোগ অপেক্ষাকৃত অনেক কম এদের প্রকটতা ও কম। মাইট্রাল ভাল্ভের রোগ মাইট্রাল স্টেনোসিস (মাইট্রাল ভাল্ভ সরু হয়ে যাওয়া) একজন স্বাভাবিক পরিণত মানুষের মাইট্রাল ভাল্ভের ব্যাস…

Read More

ইশকেমিক (Ischaemic) হার্ট ডিজিজ

{module Google 486*60} হার্ট ব্লক হয়েছে বললেই আমাদের মনে যে রোগটির ছবি ফুটে উঠে তা হলো আসলে ইশকেমিক ডিজিজ। হার্ট ব্লক নামক প্রচলিত শব্দটি কিন্ত এই রোগের ক্ষেত্রে ভুল নামকরণের শিকার, কারণ হার্ট ব্লক নামে সত্যিই একটি হৃদ রোগ আছে যার সাথে এই রোগের মিল খুব সামান্যই। তবে হার্ট এর ধমণী তে ব্লক (করোনারি আরটারী স্টেনোসিস) হয়েছে বললে সেটা কিন্ত এই রোগটিকেই বোঝায়। তাই পাঠক এই ক্ষেত্রে একটু যত্নবান হবেন বলে আশা রাখবো। মেডিকেল পরিভাষায় একে করোনারি আর্টারি ডিজিজ বলা হয়। ধমণীর ব্লক কীঃ হৃদপিন্ড শরীরের সর্বত্র রক্ত সরবরাহ করে,…

Read More

মাইগ্রেইন (Migraine)

{module Google 486*60} মাইগ্রেইন হলে তীব্র মাথা ব্যথা হয় যা সাধারণত মাথার একদিকে অথবা পিছনের দিকে অনুভূত হয়, তবে অনেক সময় চোখের চারপাশেও ব্যথা থাকতে পারে। এর সাথে প্রায় সময়ই বমি বমি ভাব থাকে, কোনো কোনো সময় চোখেও সবকিছু ঝাপসা দেখা যায়। মাইগ্রেইন চক্রাকারে হতে থাকে অর্থাৎ একবার আসে আবার ভালো হয়ে যায় তারপর আবার আসে এবং এভাবে চলতেই থাকে। বয়োঃসন্ধিতে প্রথম মাইগ্রেইন হতে দেখা যায় এবং তা বার্ধক্য হবার আগ পর্যন্ত চলতে পারে।অনেক সময় জন্মনিয়ন্ত্রনের বড়ি বা বিশেষ কোনো খাবার খেলে মাইগ্রেইন শুরু হয়, এগুলো মাইগ্রেইন এর প্রেসিপিটেটিং ফ্যাক্টর…

Read More