পাতাজুড়ে পাঠকের ডাক্তার

প্রিয় পাঠক, পূর্ব ঘোষণা অনুযায়ী পুরো পাতাজুড়ে আপনার শিশুর সমস্যা নিয়ে পরামর্শদিয়েছেন দেশের খ্যাতনামা শিশুবিশেষজ্ঞ অধ্যাপক এম কিউ কে তালুকদার।অনেক চিঠি পেয়েছি। একই ধরনের সমস্যাগুলো পুনরাবৃত্তি না করে যথাসম্ভব বেশি চিঠির উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন থাকবে—স্বাস্থ্যকুশল-এ। অধ্যাপক তালুকদারের সাক্ষাৎকার নিয়েছেন ডা. ইকবাল কবীর সমস্যা: আমার বাচ্চার বয়স ১৫ মাস। সে স্বাভাবিকভাবে হাঁটতে ও কথা বলতে পারে। মাঝেমধ্যে সর্দিতে আক্রান্ত হয় আবার ভালো হয়ে যায়। সমস্যা হলো, বাচ্চার মাথা বেশ গরম থাকে ও প্রায় সময় তার মাথায় দুই হাত দিয়ে সে আঘাত করে (থাপড় দেয়)। পরবর্তী…

Read More

গর্ভবতী মায়ের মাড়ির যত্ন

গর্ভকালীন সময় হচ্ছে মায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ সময়। এ সময় মায়ের যত্ন ও সুস্থতার ওপর নির্ভর করে ভেতরের শিশুটির সুস্থতা ও বেড়ে ওঠা। সাধারণত অন্তঃসত্ত্বার প্রথম তিন মাসের দিকে মাড়ির প্রদাহ ‘প্রেগনেনসি জিনজিভাইটিস’ দেখা দিতে পারে। তাই এ সময়ে মাড়ির যত্ন অত্যন্ত প্রয়োজন। প্রেগনেনসি জিনজিভাইটিসের প্রধান কারণ হচ্ছে দাঁত ও মাড়িতে জমে থাকা খাবারের অংশ, যা পরে পাথর আকার ধারণ করে। গর্ভকালীন কিছু হরমোনের কারণে এই জিনজিভাইটিস দেখা দিতে পারে। প্রেগনেনসি জিনজিভাইটিসের লক্ষণগুলো: ১. মাড়ি দিয়ে রক্ত পড়া, ২. মাড়ির রং গাঢ় লাল হয়ে যাওয়া এবং ৩. দুই দাঁতের মাঝের…

Read More

রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণের উপায়

কোলেস্টেরল রক্তের এক রকম উপাদান, যা রক্তে মিশে থাকে এবং রক্তের সঙ্গে রক্তনালি দিয়ে সারা শরীরে চলাচল করে। শরীরের বিভিন্ন অঙ্গ রক্ত থেকে কোলেস্টেরল সংগ্রহ করে বিভিন্ন রকম হরমোন ও প্রয়োজনীয় জিনিস তৈরি করে থাকে। সুতরাং কোলেস্টেরল শরীরের জন্য প্রয়োজনীয় চর্বিজাতীয় রক্তের উপকরণ, যা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত প্রয়োজন, কিন্তু মাত্রাতিরিক্ত হলে তা রক্তনালিতে জমে যায়। রক্তনালিতে জমে গেলে রক্তনালি সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়। হার্টের রক্তনালিতে জমলে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক; মস্তিস্কের রক্তনালিতে জমলে স্ট্রোক, কিডনির রক্তনালিতে জমলে কিডনি…

Read More

ডায়াবেটিক রোগীদের জন্য মেথি

মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটাই বলা চলে। মেথির স্বাদ তিতা ধরনের। এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি খেলে শরীরের রোগ-জীবাণু মরে, বিশেষত কৃমি মরে, রক্তের চিনির মাত্রা কমে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়। এই গরমে ত্বকে যে ঘা, ফোড়া, গরমজনিত ত্বকের অসুখ হয়, এই অসুখগুলো দূর করে মেথি। বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে মেথি। গবেষণা করে দেখা গেছে, যে ডায়াবেটিক রোগীরা নিয়মিত মেথি খান, তাঁদের…

Read More

ভালোবাসা ও স্বাস্থ্যকুশল

ভালোবাসার নীল চিঠি যে মনের ও শরীরের স্বাস্থ্য উন্নত করে, তা জেনেছেন বিজ্ঞানীরা।অনুগ্রহ করে ভালোবাসার মানুষকে নিজ হাতে চিরকুটে লিখুন ভালোবাসার ছোট্ট লিপি—এ বড় ভালো শরীর ও মনের কুশলের জন্য।শিথিল করার মতো কোনো সংগীত বাজুক লো ভলিউমে। এরপর তেমন পরিবেশে লিখতে শুরু করুন প্রেমলিপি।দুজনে মিলে সুন্দর যেসব সময় কাটিয়েছেন, মজা করেছেন, ভাবুন এসব।এখন প্রবেশ করছেন মনের দুয়ার দিয়ে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি উন্মোচিত হবে, কৃতজ্ঞতার অনুভব হবে মনে।ভালোবাসার অনুকূল পরিসরে থেকে নিজের মনে আনন্দ-পুলক সঞ্চারিত হবে, তা-ই কেবল নয়, সুখের সেসব স্মৃতি মনের আকাশে উঠবে একে একে আর লেখা হবে চিঠিতে, প্রিয়জনের…

Read More

হাসি-গানে কমুক রক্তচাপ

laughter

গবেষণায় দেখা গেছে, সংগীত ও হাসির সেশনে যোগ দিয়ে কমানো গেছে রক্তচাপ। মধ্যবয়সী পুরুষ ও নারীরা বেশি বেশি হেসে এবং যে সংগীত তাঁদের প্রিয়, সেগুলো শুনে শুনে কমাতে পারেন রক্তচাপ।জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখলেন যে গান শুনে বা হেসে রক্তচাপের ওপর কী প্রভাব পড়ে। দুটি পরিস্থিতিতে এ প্রভাব তাঁরা পর্যবেক্ষণ করলেন।গান শোনা বা হাসার অব্যবহিত পর কী হয় এবং প্রতি দুই সপ্তাহ পর পর একবার, তেমন করে তিন মাস পর্যন্ত কী হয়, তাও তাঁরা দেখলেন।বিজ্ঞানীরা এ জন্য নিলেন ৪০ থেকে ৭৪ বছর বয়স পর্যন্ত ৭৯ জন লোক; যাঁদের ইতস্তত দেওয়া…

Read More

রান্নাঘরে লুকানো জীবাণু

রান্নাঘরকে যতটা পরিষ্কার মনে করা হয়, আসলে তা ততটা পরিষ্কার নয়। এ ঘরে লুকানো থাকে অসংখ্য জীবাণু। এ জীবাণু আমাদের শরীর-স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। রান্নাঘরে ব্যবহূত বিভিন্ন জিনিসপত্রেই এসব জীবাণু লুকিয়ে থাকে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: হাঁড়ি-পাতিল, থালা-বাসন বা পানির গ্লাস মাজার জন্য ব্যবহূত স্পঞ্জ বা মাজনি: রান্নাঘরে ব্যবহূত স্পঞ্জ বা মাজনি অসংখ্য রোগ-জীবাণুর আরামদায়ক আবাস। থালা-বাসন মেজে এগুলোকে কলের পানিতে একটু ধুয়েই ভেজা অবস্থায় রাখা হয়। থাকে ভেজা, স্যাঁতসেঁতে। হাঁড়ি-পাতিল মাজার পর স্পঞ্জ বা মাজনি পানিতে ধুয়ে পরিষ্কার করলেও এর ভেতরে থেকে যায় বেশ কিছু খাদ্যকণা ও ময়লা। ভেজা, স্যাঁতসেঁতে…

Read More

কোমল পানীয় কোমল নয়

শহুরে খাবারের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও এখন খুব সহজেই মেলে কোমল পানীয়। নানা বর্ণ-গন্ধের এই কোমল পানীয় সারা পৃথিবীতেই ব্যাপক জনপ্রিয়। ছেলে-বুড়োর পছন্দের খাদ্যতালিকায় কোমল পানীয়র স্থান ওপরের দিকেই। এই কোমল পানীয় আসলেই স্বাস্থ্যসম্মত কি না, এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে, হচ্ছে। সেটারই ধারাবাহিকতায় নতুন এক গবেষণায় দেখা গেছে, কোনো প্রাপ্তবয়স্ক লোক যদি দিনে ৭৪ গ্রামের বেশি ফ্রুক্টোজ খায়, তাদের রক্তচাপ বেড়ে যায় ৩৬ শতাংশ। আর এই ৭৪ গ্রাম ফ্রুক্টোজ মেলে মাত্র আড়াই ক্যান কোমল পানীয়তে। এ ছাড়া কোনো কোনো ক্ষেত্রে মুটিয়ে যাওয়া, ডায়াবেটিস রোগেরও কারণ হয়ে দাঁড়ায়…

Read More

শীতে হাঁপানী প্রতিরোধে করণীয়

সাধারনত শীতকালে এলার্জি জনিত হাঁপানী রোগীর সংখ্যা বেড়ে যায়। এজমার অ্যাটাকও হয় বেশি। শীতের শুস্ক মওশুমে কিছু এলার্জেন ও শ্বাসনালীর উত্যক্তকারী বস্তু নিশ্চিতভাবেই বেশি থাকে আমাদের চারপাশের পরিবেশে । ঘরের ভেতর ঘরোয়া জীবাণু মাইট, ছত্রাক, পোকা মাকড়ের বিষ্ঠা। বাতাসে ঘাসের বা ফুলের রেণু। এছাড়া থাকে শ্বাসনালীর উত্যক্তকারী কিছু পদার্থ, যেমন ঠান্ডা বাতাস, ধোঁয়া ও ধূলাবালি। শীতের শুস্ক মওশুমে মাটিতে এবং বাতাসে ধূলাবালি থাকে খুব বেশি। রাস্তায় একটা গাড়ি চলে গেলে বাতাস ধূলায় ভরে যায়। ফলশ্রুতিতে শীতকালে এলার্জি জনিত এজমা হয় বেশি। শীতের প্রচন্ডতায় ঘরে বসে থাকার সময় রান্নাবান্নার ধোঁয়া বা…

Read More

সারাদিনের কোন খাবারটি সবচাইতে গুরুত্বপূর্ণ ?

আপনি কি জানেন যে আপনার সারা দিনের কোন খাবার টি সবচাইতে গুরুত্বপূর্ণ ? সকালের নাস্তা সবচাইতে গুরুত্বপূর্ণ খাবার| অনেকেই সকালের নাস্তা না করে বাসা থেকে বের হন, তারপর দুপুরে অনেক বেশি খান| সকালের নাস্তা না করার পেছনে যে অজুহাত তারা দেন তাহলো: সময় নেই, নাস্তা বানাতে কষ্ট লাগে, নাস্তা না খেলে ওজন কমবে ইত্যাদি | এতে করে ওজন তো কমেই না বরং বেড়ে যায় | সকালের নাস্তা করার উপকারিতা : যারা সকালের নাস্তা করেন, তারা সারাদিনের এক তৃতীয় অংশ ক্যালরি খান| যা সারাদিনে পরের খাবার গুলো কম খেতে সাহায্য করে…

Read More