স্বাস্থ্যবিষয়ক বই – নারীর স্বাস্থ্য

নারীর স্বাস্থ্য অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আহমদ পাবলিশিং হাউস প্রকাশকাল: এপ্রিল ২০১১, বৈশাখ ১৪১৮ মূল্য: একশত পঞ্চাশ টাকা মাত্র আমাদের দেশে ধরে নেওয়া হয় যে সন্তান ধারণ, তাদের লালন-পালন, রান্নাঘরের যাবতীয় কাজ, ঘর-সংসার সামলানো এবং স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সেবা করাই নারীর প্রধান কাজ। কিন্তু খাওয়ার সময় তার পাতে একমুঠো ভাতের বেশি হয়তো জোটে না। এ অবস্থায় অসুখ-বিসুখ নারীর নিত্যসঙ্গী। যখন মা বা মেয়ের অসুখ হয়, তার সুচিকিৎসার সুযোগ প্রায়ই থাকে না। এই রূঢ় বাস্তবতায় অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর লেখা নারীর স্বাস্থ্য বইটি খুব গুরুত্বপূর্ণ। নারীদের স্বাস্থ্যভাবনা, তাদের চেকআপের বিষয়ে…

Read More

১৪ জুন বিশ্ব স্বেচ্ছা রক্তদাতা দিবস – আরও রক্ত, আরও জীবন

গতকাল পালিত চলতি বছরের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আরও রক্ত আরও জীবন। অর্থাৎ রক্তের পর্যাপ্ত সঞ্চয় রক্ষা করবে আরও অনেক জীবন। ২০১০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যানে দেখা যায়, সারা বিশ্বে প্রতিবছর নয় কোটি ৩০ লাখ ব্যাগ রক্ত সংগৃহীত হয় (১৭৩টি দেশে)। এর ৫০ শতাংশ সংগৃহীত হয় উন্নত দেশে, যাঁরা সারা বিশ্বের জনসংখ্যার মাত্র ১৬ শতাংশ। উন্নত বিশ্বে প্রতি হাজারে স্বেচ্ছায় রক্ত দেয় ৪৫০ জন; অপরদিকে উন্নয়নশীল মাত্র তিনজন। অনেক দেশেই এখনো রক্তের চাহিদা ও প্রাপ্যতার মধ্যে রয়েছে বিশাল ব্যবধান। এই ব্যবধান কমিয়ে আনার একমাত্র উপায় স্বেচ্ছায় রক্তদানে…

Read More

পিঠ ও ঘাড়ের ব্যথামুক্তিতে নতুন শল্যচিকিৎসা

বামরুনগ্রাডের অভিজ্ঞতা পিঠ ও ঘাড়ের ব্যথামুক্তিতে নতুন শল্যচিকিৎসা পিঠ ও ঘাড়ের ব্যথার চিকিৎসায় নতুন সংযোজন এন্ডোসকপিক স্পাইন সার্জারি। গতানুগতিক অস্ত্রোপচারের বিকল্প নতুন প্রযুক্তির এই শল্যচিকিৎসায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে বলে চিকিৎসক ও বিজ্ঞানীরা দাবি করছেন। এশিয়াতে এই চিকিৎসায় অগ্রদূত ব্যাংককের বামরুনগ্রাড হাসপাতালের চিকিৎসক ডা. ভিরাপান কুয়ানসংথাম প্রথম আলোকে বলেন, মেরুদণ্ডে বড় ধরনের সমস্যা এন্ডোসকপিক অস্ত্রোপচারের মাধ্যমে সমাধান সম্ভব। এই অস্ত্রোপচারের পর ২-৩ ঘণ্টার মধ্যে রোগী হাঁটাচলা করতে পারেন। আর ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল ছেড়ে চলে যেতে পারেন। ঘাড় ও মেরুদণ্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তির এই চিকিৎসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়…

Read More

সরকারী স্বাস্থ্যসেবার করুণ অবস্থা

rural health

তৃণমূল পর্যায়ে সরকারী চিকিৎসক ও চিকিৎসাসেবার করুণ অবস্থা বিরাজ করছে। চিকিৎসা দেয়ার অবকাঠামো ও যন্ত্রপাতি নেই। সেবাদানকারীরা সময় মতো কর্মক্ষেত্রে হাজির হন না। নতুন নিয়োগপ্রাপ্তদের শতকরা মাত্র ৫৭ ভাগ সেবাদানকারী দায়িত্ব পালন করছেন। তাদের অনেকে কর্ম দিবসের পূর্ণ সময় সেবা প্রদান করেন না। স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির গবেষণা প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। দেশের ১৩টি জেলার ৩৭টি উপজেলায় ‘তৃণমূল পর্যায়ে সরকারী চিকিৎসক ও চিকিৎসা’-এর ওপর গবেষণা পরিচালনা করে স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি। প্রতিবেদনে বলা হয়, অনেক এলাকায় চিকিৎসকের শতকরা ২০ ভাগ, নার্সের ১৯ ভাগ ও স্বাস্থ্যকর্মীর ৭ ভাগ…

Read More

ফ্রি কিডনি সংযোজন কার্যক্রম শুরু

দেশে ফ্রি কিডনি সংযোজন কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এ্যান্ড ইউরোলজি। চালু করা হয়েছে ৪০টি ডায়ালিসিস মেশিন। ফলে এখন প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন রোগী ডায়ালিসিস করতে পারবে। অতি শীঘ্র হাসপাতালে চালু হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)।এ ব্যাপারে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মোঃ ফিরোজ খান বলেন, সরকারের সার্বিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানকে রাজধানীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। তিনি আরও বলেন, প্রতি শনিবার আমরা এই প্রতিষ্ঠানে বিনা টাকায় কিডনি সংযোজন কার্যক্রম শুরু করেছি। তবে এক্ষেত্রে কিডনি ডোনার থাকতে হবে। হাসপাতালে আইসিইউ চালুর ব্যাপারে তিনি জানান, এজন্য সব ধরনের…

Read More

ক্যান্সার? আসছে ‘পজিট্রন ইমিশন টমোগ্রাফি’ (পেট)

দুরারোগ্য ক্যান্সার চিকিৎসায় বিদেশ থেকে অত্যাধুনিক ‘পজিট্রন ইমিশন টমোগ্রাফি’ (পেট) ডিভাইস আনা হচ্ছে। মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে এই ডিভাইস বসানো হবে। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, এটি হচ্ছে আধুনিক মেডিকেল ইমেজিং ডিভাইস প্রযুক্তি; যা ক্যান্সার নিরাময়ে সাহায্য করবে। একনেকের সভায় অনুমোদনের জন্য এর প্রজেক্ট প্রফর্মা (পিপি) পেশ করা হয়েছে। প্রথম পর্যায়ে আগামী ২ বছরের মধ্যে এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপনের কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিভাইসগুলো সচল রাখার জন্য আণবিক শক্তি কমিশনে বসানো হবে ‘সাইক্লোট্রন’ নামক প্রযুক্তি। এটি…

Read More

দেশে প্রথম যকৃৎ প্রতিস্থাপন

দেশে প্রথম যকৃৎ প্রতিস্থাপনে বারডেম হাসপাতালের সাফল্য দেশে প্রথমবারের মতো যকৃৎ প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্লান্টেশন) করেছেন বারডেম হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসকেরা ইরশাদ আহমেদের (৪২) দেহে জুড়ে দিয়েছেন তাঁরই মামার যকৃতের অংশ। গতকাল মঙ্গলবার (৮ ই মে, ২০১০) সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যকৃৎ প্রতিস্থাপন সফল হয়েছে এবং ইরশাদ ও যকৃৎ দাতা দুজনই সুস্থ আছেন।বারডেমের প্রধান যকৃৎ প্রতিস্থাপন শল্যবিদ (চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন) অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৭ সদস্যের চিকিৎসকদল যকৃৎ প্রতিস্থাপনে অংশ নেন। এই জটিল অস্ত্রোপচারে ভারতের পাঁচ সদস্যের চিকিৎসকদল তাঁদের সহায়তা করেন।বারডেমে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী জানান, ইরশাদ পাঁচ…

Read More

মোবাইল হবে এবার বিশ্বে স্বাস্থ্য উন্নয়নের অন্যতম হাতিয়ার

পশ্চিমা বিশ্বে মোবাইল ফোনের জনপ্রিয়তা খুব বেশি দিনের নয়। আর বাংলাদেশে এই সময়টা আরও কম। ইতিমধ্যে পৃথিবীর ৭০০ কোটি মানুষের প্রায় ৪৫০ কোটির হাতে পৌঁছে গেছে মোবাইল ফোনের সিম। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে মোবাইলের ঘনত্ব এখন প্রায় শতকরা ৪০ ভাগ, অর্থাৎ প্রতি পাঁচজন মানুষের মধ্যে অন্তত দুজনের রয়েছে মোবাইল ফোন।এই মোবাইল ফোন প্রযুক্তি স্বাস্থ্য খাতের জন্য হতে পারে এক বিস্নয়কর ও কার্যকর হাতিয়ার। আর তাই চার দিন ধরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে উঠে এসেছে মোবাইল ফোন ও উন্নত বিশ্ব স্বাস্থ্য।স্বাস্থ্যসংক্রান্ত…

Read More

ভিটামিন ট্যাবলেটের মিথ

সুস্থ থাকার জন্য ইউরোপে অ্যামেরিকায় ভিটামিন ট্যাবলেট খাওয়ার প্রবণতা খুব বেশি৷ এই ট্যাবলেট কিনতে ডাক্তারের প্রেসক্রিপশনও প্রয়োজন হয়না৷ ইদানীং গবেষকরা এর উপকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন৷     ডঃ নয়হাউজার অ্যামেরিকার সিয়াটেলের ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের ক্যান্সার প্রতিরোধ কর্মসূচিতে কাজ করছেন৷ তিনি বলছেন: ‘‘ মাল্টিভিটামিন ট্যাবলেটে হয়ত দু ডজন উপাদান থাকতে পারে৷ কিন্তু টাটকা শাক সব্জি আর ফলে রয়েছে অন্য আরও শতাধিক উপকারী যৌগ৷ তার মানে একখানা মাল্টিভিটামিন ট্যাবলেট খেলে বহু উপকারী যৌগ থেকে বঞ্চিত হবে শরীর৷” .{module Google 486*60}. ১৯৭০-এর দশকে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী লাইনাস পলিং এরকম একটা…

Read More

উচ্চ প্রযুক্তিসম্পন্ন এন্টি ক্যান্সার ওষুধ বাজারজাত করেছে বীকন ফার্মা

দেশে প্রথমবারের মত উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যান্সার প্রতিরোধক ওষুধের বাজারজাত শুরু করেছে বীকন ফার্মা লি:। এর ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীরা সহজে কমদামে মানসম্মত ওষুধ পাবে। প্রতিষ্ঠানটি ক্যান্সার প্রতিরোধে নিজস্ব কারখানায় তৈরি সাত ধরনের ওষুধ বাজারে ছেড়েছে। বীকন ফার্মা লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বলেন, বাংলাদেশে ১২ লাথ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। মানসম্মত চিকিৎসা ও ওষুধের অভাবে এদের মধ্যে প্রতি বছর দেড় লাখ রোগী মারা যায়। তিনি আশা করের, তাদের  উৎপাদিত ওষুধ দামে কম ও বিশ্বমানের হওয়ায় দেশে ক্যান্সার প্রতিরোধে এক বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি আরও বলেন…

Read More