নারীর স্বাস্থ্য অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আহমদ পাবলিশিং হাউস প্রকাশকাল: এপ্রিল ২০১১, বৈশাখ ১৪১৮ মূল্য: একশত পঞ্চাশ টাকা মাত্র আমাদের দেশে ধরে নেওয়া হয় যে সন্তান ধারণ, তাদের লালন-পালন, রান্নাঘরের যাবতীয় কাজ, ঘর-সংসার সামলানো এবং স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সেবা করাই নারীর প্রধান কাজ। কিন্তু খাওয়ার সময় তার পাতে একমুঠো ভাতের বেশি হয়তো জোটে না। এ অবস্থায় অসুখ-বিসুখ নারীর নিত্যসঙ্গী। যখন মা বা মেয়ের অসুখ হয়, তার সুচিকিৎসার সুযোগ প্রায়ই থাকে না। এই রূঢ় বাস্তবতায় অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর লেখা নারীর স্বাস্থ্য বইটি খুব গুরুত্বপূর্ণ। নারীদের স্বাস্থ্যভাবনা, তাদের চেকআপের বিষয়ে…
Read MoreCategory: দেশী সংবাদ
১৪ জুন বিশ্ব স্বেচ্ছা রক্তদাতা দিবস – আরও রক্ত, আরও জীবন
গতকাল পালিত চলতি বছরের রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আরও রক্ত আরও জীবন। অর্থাৎ রক্তের পর্যাপ্ত সঞ্চয় রক্ষা করবে আরও অনেক জীবন। ২০১০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যানে দেখা যায়, সারা বিশ্বে প্রতিবছর নয় কোটি ৩০ লাখ ব্যাগ রক্ত সংগৃহীত হয় (১৭৩টি দেশে)। এর ৫০ শতাংশ সংগৃহীত হয় উন্নত দেশে, যাঁরা সারা বিশ্বের জনসংখ্যার মাত্র ১৬ শতাংশ। উন্নত বিশ্বে প্রতি হাজারে স্বেচ্ছায় রক্ত দেয় ৪৫০ জন; অপরদিকে উন্নয়নশীল মাত্র তিনজন। অনেক দেশেই এখনো রক্তের চাহিদা ও প্রাপ্যতার মধ্যে রয়েছে বিশাল ব্যবধান। এই ব্যবধান কমিয়ে আনার একমাত্র উপায় স্বেচ্ছায় রক্তদানে…
Read Moreসরকারী স্বাস্থ্যসেবার করুণ অবস্থা
তৃণমূল পর্যায়ে সরকারী চিকিৎসক ও চিকিৎসাসেবার করুণ অবস্থা বিরাজ করছে। চিকিৎসা দেয়ার অবকাঠামো ও যন্ত্রপাতি নেই। সেবাদানকারীরা সময় মতো কর্মক্ষেত্রে হাজির হন না। নতুন নিয়োগপ্রাপ্তদের শতকরা মাত্র ৫৭ ভাগ সেবাদানকারী দায়িত্ব পালন করছেন। তাদের অনেকে কর্ম দিবসের পূর্ণ সময় সেবা প্রদান করেন না। স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির গবেষণা প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। দেশের ১৩টি জেলার ৩৭টি উপজেলায় ‘তৃণমূল পর্যায়ে সরকারী চিকিৎসক ও চিকিৎসা’-এর ওপর গবেষণা পরিচালনা করে স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি। প্রতিবেদনে বলা হয়, অনেক এলাকায় চিকিৎসকের শতকরা ২০ ভাগ, নার্সের ১৯ ভাগ ও স্বাস্থ্যকর্মীর ৭ ভাগ…
Read Moreফ্রি কিডনি সংযোজন কার্যক্রম শুরু
দেশে ফ্রি কিডনি সংযোজন কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এ্যান্ড ইউরোলজি। চালু করা হয়েছে ৪০টি ডায়ালিসিস মেশিন। ফলে এখন প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন রোগী ডায়ালিসিস করতে পারবে। অতি শীঘ্র হাসপাতালে চালু হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)।এ ব্যাপারে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মোঃ ফিরোজ খান বলেন, সরকারের সার্বিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানকে রাজধানীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। তিনি আরও বলেন, প্রতি শনিবার আমরা এই প্রতিষ্ঠানে বিনা টাকায় কিডনি সংযোজন কার্যক্রম শুরু করেছি। তবে এক্ষেত্রে কিডনি ডোনার থাকতে হবে। হাসপাতালে আইসিইউ চালুর ব্যাপারে তিনি জানান, এজন্য সব ধরনের…
Read Moreক্যান্সার? আসছে ‘পজিট্রন ইমিশন টমোগ্রাফি’ (পেট)
দুরারোগ্য ক্যান্সার চিকিৎসায় বিদেশ থেকে অত্যাধুনিক ‘পজিট্রন ইমিশন টমোগ্রাফি’ (পেট) ডিভাইস আনা হচ্ছে। মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে এই ডিভাইস বসানো হবে। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, এটি হচ্ছে আধুনিক মেডিকেল ইমেজিং ডিভাইস প্রযুক্তি; যা ক্যান্সার নিরাময়ে সাহায্য করবে। একনেকের সভায় অনুমোদনের জন্য এর প্রজেক্ট প্রফর্মা (পিপি) পেশ করা হয়েছে। প্রথম পর্যায়ে আগামী ২ বছরের মধ্যে এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপনের কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিভাইসগুলো সচল রাখার জন্য আণবিক শক্তি কমিশনে বসানো হবে ‘সাইক্লোট্রন’ নামক প্রযুক্তি। এটি…
Read Moreদেশে প্রথম যকৃৎ প্রতিস্থাপন
দেশে প্রথম যকৃৎ প্রতিস্থাপনে বারডেম হাসপাতালের সাফল্য দেশে প্রথমবারের মতো যকৃৎ প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্লান্টেশন) করেছেন বারডেম হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসকেরা ইরশাদ আহমেদের (৪২) দেহে জুড়ে দিয়েছেন তাঁরই মামার যকৃতের অংশ। গতকাল মঙ্গলবার (৮ ই মে, ২০১০) সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যকৃৎ প্রতিস্থাপন সফল হয়েছে এবং ইরশাদ ও যকৃৎ দাতা দুজনই সুস্থ আছেন।বারডেমের প্রধান যকৃৎ প্রতিস্থাপন শল্যবিদ (চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন) অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৭ সদস্যের চিকিৎসকদল যকৃৎ প্রতিস্থাপনে অংশ নেন। এই জটিল অস্ত্রোপচারে ভারতের পাঁচ সদস্যের চিকিৎসকদল তাঁদের সহায়তা করেন।বারডেমে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী জানান, ইরশাদ পাঁচ…
Read Moreমোবাইল হবে এবার বিশ্বে স্বাস্থ্য উন্নয়নের অন্যতম হাতিয়ার
পশ্চিমা বিশ্বে মোবাইল ফোনের জনপ্রিয়তা খুব বেশি দিনের নয়। আর বাংলাদেশে এই সময়টা আরও কম। ইতিমধ্যে পৃথিবীর ৭০০ কোটি মানুষের প্রায় ৪৫০ কোটির হাতে পৌঁছে গেছে মোবাইল ফোনের সিম। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে মোবাইলের ঘনত্ব এখন প্রায় শতকরা ৪০ ভাগ, অর্থাৎ প্রতি পাঁচজন মানুষের মধ্যে অন্তত দুজনের রয়েছে মোবাইল ফোন।এই মোবাইল ফোন প্রযুক্তি স্বাস্থ্য খাতের জন্য হতে পারে এক বিস্নয়কর ও কার্যকর হাতিয়ার। আর তাই চার দিন ধরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে উঠে এসেছে মোবাইল ফোন ও উন্নত বিশ্ব স্বাস্থ্য।স্বাস্থ্যসংক্রান্ত…
Read Moreউচ্চ প্রযুক্তিসম্পন্ন এন্টি ক্যান্সার ওষুধ বাজারজাত করেছে বীকন ফার্মা
দেশে প্রথমবারের মত উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যান্সার প্রতিরোধক ওষুধের বাজারজাত শুরু করেছে বীকন ফার্মা লি:। এর ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীরা সহজে কমদামে মানসম্মত ওষুধ পাবে। প্রতিষ্ঠানটি ক্যান্সার প্রতিরোধে নিজস্ব কারখানায় তৈরি সাত ধরনের ওষুধ বাজারে ছেড়েছে। বীকন ফার্মা লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বলেন, বাংলাদেশে ১২ লাথ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। মানসম্মত চিকিৎসা ও ওষুধের অভাবে এদের মধ্যে প্রতি বছর দেড় লাখ রোগী মারা যায়। তিনি আশা করের, তাদের উৎপাদিত ওষুধ দামে কম ও বিশ্বমানের হওয়ায় দেশে ক্যান্সার প্রতিরোধে এক বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি আরও বলেন…
Read Moreকিডনী ডায়ালসিস হবে সব জেলা হাসপাতালে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম. রুহুল হক বলেছেন কিডনী ডায়ালাইসিসকে সকলের আয়ত্বে আনতে সরকার সরাদেশের সকল জেলা হাসপাতালে কিডনী ডায়ালাইসিস করার ব্যবস্থা করবে। এজন্য ২ থেকে ৩ বছর সময় লেগে যেতে পারে। যে কোন চিকিৎসা যত ব্যায় বহুলই হোকনা কেন সরকারী হাসপাতালে তা প্রদান করা হবে। ১১ মার্চ বিশ্ব কিডনী দিবস উপলক্ষে রাজধানীর ডিল্পোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনী ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক এসেসিয়েশন যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপটেন (অব:) ডা:…
Read Moreভারতীয় চিকিত্সকদের অভিযোগ
ভারতীয় চিকিত্সকেরা অভিযোগ করেছেন যে ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশী ভারতে উন্নত চিতিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। গত কাল চট্টগ্রাম অপপলো – হাসপাতাল এ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তারা- সম্মেলনে চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা অমরেন্দ্র সরকার, বিসেসজ্ঞ চিকিত্সক রবিন চক্রবর্তী ও অরুন্ধুতি চক্রবর্তী উপস্থিত ছিলেন। তারা বলেন বাংলাদেশ থেকে প্রায় ৩০ শতাংশ রোগী ভাতে যায় চিকিত্সা নিতে। কিন্তু সময় মত ভিসা না দেয়ায় তাদের অনেকেই চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। রবিন চক্রবর্তী বলেন আমরা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় পর্যায়ে কথা বলেছি এবং আশা করা যায় ২-৩ মাস এর মধ্যে এটা কেটে যাবে।
Read More