চোখ উঠলেই আঁতকে ওঠা নয়

চোখ ওঠা রোগকে চিকিৎসাশাস্ত্রে কনজাংটিভাইটিস বা পিংক আই বলে। রোগটি অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাসের কারণে হয়ে থাকে। কখনো কখনো রোগটি ব্যাকটেরিয়া, অ্যালার্জি কিংবা কেমিক্যালের কারণেও হতে পারে। এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির ধরা বস্তু ও পানির মাধ্যমেও রোগটি ছড়াতে পাড়ে। প্রধান উপসর্গের মধ্যে চোখ লাল হওয়া, চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া এবং চোখের কোণে ময়লা জমা উল্লেখযোগ্য। অ্যালার্জিজনিত কারণে চোখ উঠলে প্রধান চিকিৎসা হলো চোখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে। এবং এ ক্ষেত্রে কখনো কখনো নন-স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ অথবা অ্যান্টি হিস্টামিন…

Read More

চোখের সমস্যা – চোখ খুব চুলকায়

সমস্যা: আমার বয়স ২০ বছর। পাঁচ বছর হলো চোখের সমস্যায় ভুগছি। সমস্যা হলো, চোখ খুব চুলকায়। এই সমস্যা চোখের পাতা এবং চোখের নিচে। চোখের পাতা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে। চোখ ব্যথা করে এবং সব সময় জ্বর থাকে। বিশেষ করে কপালটা বেশি গরম থাকে। চোখটা কোটরের মধ্যে বসে গেছে। ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। বেটাসন-এন মেথাসন-এন এবং সোনেক্সা ব্যবহার করে কাজ হয়নি। দেখতে কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, ১৫-১৬টি দাঁত ডাক্তার দিয়ে তোলা হয়েছে। ইমরান কুষ্টিয়া সমাধান: আপনার সমস্যাটা চোখের পাতার রোগ হতে পারে, যেমন ব্লেফারাইটিস। চোখের পাতায় পাপড়ির গোড়ায়…

Read More

হারানো চোখের সৌন্দর্যে

মানুষের চোখে প্রতিফলিত হয় ব্যক্তিত্ব, দুঃখ-কষ্ট আরও কত কী। মানুষের সৌন্দর্যের একটা বড় অংশ জুড়েই রয়েছে এই চোখ। এই মূল্যবান চোখ যদি কোনো আঘাত, দুর্ঘটনা বা জটিল কোনো রোগের জন্য হারাতে হয় তাহলে সেই মানুষটির যে কষ্টের আর শেষ থাকে না। চোখ না থাকার কারণে হীনম্মন্যতায় ভুগে রোগী ছেড়ে দেয় লেখাপড়া, খেলাধুলা ও নিত্যপ্রয়োজনীয় সব সামাজিক কাজকর্ম। সবার মাঝে নিজেকে খুব একা ও নিঃসঙ্গ ভাবতে থাকে। তাই অনেকে কালো চশমা পরে সবার মাঝ থেকে আড়াল করে রাখতে চায় নিজেকে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আমাদের মধ্যে আশার আলো জ্বেলে…

Read More

সন্তানের চশমা পরিবর্তনে মা-বাবার করণীয়

দীপা প্রতি পরীক্ষার আগে চোখব্যথা ও মাথাব্যথার উপসর্গে আক্রান্ত হয়। ওর ব্যথার তীব্রতা এতটা বেড়ে যায় যে কিছুতেই পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। পড়া শুরু করায় তেমন কোনো অসুবিধা থাকে না কিন্তু সামান্যক্ষণ পরই তার ব্যথা শুরু হয়। মা-বাবা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। বিশেষজ্ঞ চিকিৎসক চোখ পরীক্ষা করেন। বদলিয়ে দেন চশমার পাওয়ার। চশমা বদলের পর কয়েক দিন ভালো থাকে, তারপর আবার একই সমস্যা। মাথাব্যথা, চোখব্যথা। দীপা পড়াশোনায় ভালো। ক্লাসে প্রথম দশজনের ভেতর তার অবস্থান। তবে দিন দিন চোখের পাওয়ার বৃদ্ধি ও চোখের সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে…

Read More

চোখের সমস্যা – কোনার একটি শিরা লাল

সমস্যা: আমার বয়স ২১ বছর। আমি একজন শিক্ষার্থী। আমার সমস্যা ডান চোখে। প্রায় ছয় মাস ধরে প্রায়ই আমার চোখের এক কোনার একটি শিরা লাল হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো চোখের কোনার জায়গাটি লাল হয়ে জ্বালা করে। এর জন্য বেশ কয়েকবার চক্ষু চিকিৎসককে দেখিয়েছি। কোনো সুফল পাইনি। তাঁর দেওয়া একটি ড্রপ দিচ্ছি এখনো। এ সমস্যাটি আমাকে ভাবিয়ে তুলছে। পরামর্শ পেলে খুবই উপকৃত হব। উল্লেখ্য, আমি দুই চোখে মাইনাস ০.৭৫ ও ০.৫০। রিমি বগুড়া। পরামর্শ: চোখ লাল হওয়ার জন্য আপনি যে ওষুধটি ব্যবহার করছেন, সেটি একনাগাড়ে বেশি দিন ব্যবহার করা ঠিক…

Read More

শিশুর চোখের সমস্যা

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। ভবিষ্যত এই প্রজন্মের সুস্থতার উপর দেশ ও দশের এগিয়ে যাওয়া অনেকাংশে নির্ভরশীল। শারীরিক ও মানষিক সুস্থতার পাশাপাশি চোখের সুস্থতাও সমান গুরুত্ব বহন করে। গুরুত্বঃ দৃষ্টিহীন শিশুকে অন্যের উপর নির্ভর করে সারাজীবন কাটাতে হয়। এতে দেশ দুই জন মানুষের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হয়। এছাড়াও পর নির্ভরশীলতার কারণে শিশু মানষিকভাবেও বির্পযস্ত হয়ে পড়ে। দৃষ্টিস্বল্পতার কারণ: জন্মগত ছানি পাওয়ার জনিত দৃষ্টিস্বল্পতা কর্ণিয়ার ঘা চোখে আঘাত চোখের ক্যান্সার (রেটিনোব্লাস্টমা) চোখের প্রদাহ (ইউভাইটিস) শিশুর চোখের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে চোখের চুলকানী বা অ্যালার্জী এবং চোখ দিয়ে পানি পড়া অন্যতম। ছানিঃ…

Read More

পিঠ ও ঘাড়ের ব্যথামুক্তিতে নতুন শল্যচিকিৎসা

বামরুনগ্রাডের অভিজ্ঞতা পিঠ ও ঘাড়ের ব্যথামুক্তিতে নতুন শল্যচিকিৎসা পিঠ ও ঘাড়ের ব্যথার চিকিৎসায় নতুন সংযোজন এন্ডোসকপিক স্পাইন সার্জারি। গতানুগতিক অস্ত্রোপচারের বিকল্প নতুন প্রযুক্তির এই শল্যচিকিৎসায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে বলে চিকিৎসক ও বিজ্ঞানীরা দাবি করছেন। এশিয়াতে এই চিকিৎসায় অগ্রদূত ব্যাংককের বামরুনগ্রাড হাসপাতালের চিকিৎসক ডা. ভিরাপান কুয়ানসংথাম প্রথম আলোকে বলেন, মেরুদণ্ডে বড় ধরনের সমস্যা এন্ডোসকপিক অস্ত্রোপচারের মাধ্যমে সমাধান সম্ভব। এই অস্ত্রোপচারের পর ২-৩ ঘণ্টার মধ্যে রোগী হাঁটাচলা করতে পারেন। আর ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল ছেড়ে চলে যেতে পারেন। ঘাড় ও মেরুদণ্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তির এই চিকিৎসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়…

Read More

ঠান্ডা প্রতিরোধের সাতকাহন

শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত সমস্যা। ওষুধের দোকানগুলোতে তাই বিক্রিবাট্টাও বেড়ে গেছে। শীত মৌসুমে রোগ এড়াতে মুড়িমুরকির মতো ওষুধ না খেয়ে সামান্য সচেতন হোন। বিব্রতকর রোগগুলো হওয়ার আশঙ্কা কমে যাবে। ওষুধের বিকল্প হিসেবে নিচের পদ্ধতিগুলোতে অভ্যস্ত হলে ঠান্ডার রোগ পালাবে এমনিতেই। ১. বারবার হাত ধোঁয়াঅধিকাংশ ঠান্ডাজনিত ভাইরাস সরাসরি সংস্পর্শে সংক্রমিত হয়। কারও কাছ থেকে এই ভাইরাসগুলো আমাদের নিত্যদিনের ব্যবহার্য জিনিস যেমন টেলিফোন, মোবাইল, কিবোর্ড—এগুলোর মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। এই জীবাণুগুলো মানুষের দেহ ছাড়াও ঘণ্টার পর ঘণ্টা কখনো কখনো কয়েক সপ্তাহ বেঁচে থাকে। এই সময়ে তাই সারা দিনই…

Read More

ঘুমের খোঁজে

ঘুমাতে চাইলেও যাঁদের ঘুম আসে না, তাঁদের যন্ত্রণার শেষ নেই। নির্ঘুম রাত কেটে গেলে আসে দিন, ঘুমের রেশ থেকে যায় তখনো। তাই কাজে আসে না গতি। এ ক্ষেত্রে অনেকেই নিরুপায় হয়ে বেছে নেন ঘুমের ওষুধ। কিন্তু ঘুমের ওষুধ শরীরের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অথচ সহজ কতগুলো নিয়ম মেনে চললেই কিন্তু খুব সহজে ঘুমের দেখা পেতে পারেন আপনি। সকালের খাবারে সকালের খাবার বেলা করে খাওয়া যাবে না। দুপুরের খাবারও খেতে হবে ঠিক সময়ে। খাদ্য পরিপাকে শরীরের ভেতর যে কর্মযজ্ঞ চলে, সেটি রাতের ঘুমের ভারি অসুবিধা করে। আয়েশ করে ভূরিভোজ দিনের বেলাতেই থাকুক।…

Read More

ঝকঝকে সাদা দাঁতের জন্য

দাঁত থাকতে নাকি দাঁতের মর্যাদা দিতে হয়। কথাটা যে মোটেও মিথ্যে নয়—এটা সবাই জানেন। তার পরও আমাদের আলসেমি-অবহেলায় দাঁতের বারোটা বেজে গেলে আমরা ছুটে যাই চিকিৎসকের কাছে। একটু সতর্ক হলেই কিন্তু দাঁত সম্পর্কিত যেকোনো ঝামেলাই এড়ানো সম্ভব। আর ঝকঝকে সাদা দাঁত কে না চায়? দাঁত সাদা রাখার তেমনি কিছু তরিকা জেনে নিন  যাদের রেড ওয়াইন, চা, কোমল পানীয় সিগারেটের অভ্যাস আছে তাদের দাঁত ঝকঝকে সাদা হবে এমনটা আশা না করাই ভালো। এ উপাদানগুলো আলগোছে এক ধরনের দাগ ফেলে দেয় দাঁতে। তাই যেসব খাবারে দাঁতে দাগ হওয়ার আশঙ্কা থাকে তা…

Read More