গত বছরই ১৬ এপ্রিল প্রথম বাংলাদেশে বিশ্ব কণ্ঠ দিবস পালিত হয়। সারা বিশ্বে ২০০২ সাল থেকে বিশ্ব কণ্ঠ দিবস পালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেফনেস অ্যান্ড কমিউনিকেশনের মতে, সারা বিশ্বে সব বয়সের ৭৫ লাখ মানুষ কোনো না কোনো কণ্ঠস্বরজনিত সমস্যায় ভুগছে। আমরা কণ্ঠস্বর সম্পর্কে সচেতন নই। ক্যান্সারে আক্রান্ত হলে অনেক পরে আমরা চিকিৎসকের কাছে যাই। পারস্পরিক যোগাযোগের প্রধান মাধ্যম হলো কণ্ঠ বা কথা বলা। বিশ্ব কণ্ঠ দিবসের উদ্দেশ্য হচ্ছে, কণ্ঠ ও কণ্ঠনালির সমস্যা এবং সেই সঙ্গে কীভাবে কণ্ঠকে সুস্থ রাখা যায় তা জনগণকে জানানো। শব্দযন্ত্র দিয়ে কীভাবে কথা বলা…
Read MoreAuthor: sasthabangla
শিশু হোক থাইরয়েডের সমস্যামুক্ত
নবজাতক শিশু, দেখতে নাদুসনুদুস কিন্তু শুধু ঘুমায়। খেতে গেলেও ঘুমিয়ে পড়ে। কান্নার আওয়াজ ভাঙা ভাঙা। পাঁচ দিনেও একবার পায়খানা করে না। কেমন সন্দেহ লাগে সবার মনে। চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে অস্বাভাবিক কিছুই খুঁজে পান না। কিন্তু দুই সপ্তাহ পরও যখন জন্ডিস সারে না, তখন নিয়ে যাওয়া হয় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তিনি চোখ দেখেন, মুখ দেখেন, জিহ্বা দেখেন। ওজন দেখেন। মাপজোঁক দেখেন। শেষে পরীক্ষা করতে দেন রক্ত। অতিশব্দ পরীক্ষা। পরীক্ষার ফলাফল দেখে বলেন, হরমোনের অভাব। শরীরে এক অতিপ্রয়োজনীয় প্রাণরস তৈরি হচ্ছে না। তাই শিশুর বিকাশ হচ্ছে অস্বাভাবিক। এখন…
Read Moreকথা বলার সমস্যা
মানুষ যখন মনের ভাব অন্যের কাছে প্রকাশ করকতে চায় তখন তার ভাষা শ্রুতিমধুর, সুন্দর, সুমিষ্ঠস্বর, সুস্পষ্ট উচ্চারণ প্রত্যাশা করে। কিন্তু বিভিন্ন কারণে সে তার মনের ভাব সঠিকভাবে প্রকাশে ব্যর্থ হয় এবং দুঃশ্চিন্তায় ভুগতে থাকে। ক্রমান্বয়ে সমস্যা জটিল থেকে জটিলতর হতে থাকে। এসব জটিল সমস্যা দূর করার জন্য মানুষ দেশ থেকে বিদেশ যেত। বর্তমানে বিএসএমএমইউ (পিজি হাসপাতাল)- এ স্পীচ থেরাপী চালু করা হয়েছে। কথা বলতে সমস্যা হয় এমন রোগী এই দেশে অনেক চোখে পড়ে। শিশু যখন কথা বলতে পারে না তখন পরিবারের সবাই হতাশায় ভুগতে থাকেন। শিশুদের আধো আধো কথা থেকে…
Read Moreগলার তিন সমস্যা
নাক কান ও গলা শরীরের এই তিনটি অঞ্চলে বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পারে। সাধারণ হাঁচি-সর্দি থেকে শুরু করে গলার ক্যান্সার সবই রয়েছে এই তালিকায়। স্বল্পপরিসরে সেইসব রোগের কয়েকটি সম্পর্কে ধারণা দেয়া হল। টনসিলের ইনফেকশন: সবচেয়ে পরিচিত এই টনসিলের সমস্যা। এটি মূলত শিশুদের সমস্যা। বড়দেরও হয়। টনসিলের সমস্যায় গলাব্যথা, খেতে গেলে ব্যথা, সামান্য জ্বর ইত্যাদি থাকে। প্রথমত ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। বারবার হতে থাকলে সম্যক জটিলতা ও কষ্টের কথা বিবেচনা করে টনসিল অপারেশন করিয়ে নিতে হয়। সারা পৃথিবীতে শিশুদের যত অপারেশন হয় তারমধ্যে টনসিল অপারেশনের অবস্থান সবার শীর্ষে। এডিনয়েড বড়…
Read Moreনাকের ৪ সমস্যা
নাক কান ও গলা শরীরের এই তিনটি অঞ্চলে বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পারে। সাধারণ হাঁচি-সর্দি থেকে শুরু করে গলার ক্যান্সার সবই রয়েছে এই তালিকায়। স্বল্পপরিসরে সেইসব রোগের কয়েকটি সম্পর্কে ধারণা দেয়া হল। নাকের এ্যালার্জি: এটি এ্যালার্জিজনিত নাকের প্রদাহ। ধূলোবালি, ঠাণ্ডা-গরমসহ বিভিন্ন ধরনের এ্যালার্জি উদ্রেককারী উপাদান এর কারণ। রোগটি স্থায়ীভাবে নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য। ওষুধের ব্যবহার ও এ্যালার্জি উদ্রেককারী বস্তুসমূহ এড়িয়ে চলার মাধ্যমে এর চিকিৎসা করা যায়। নাক দিয়ে রক্তপড়া: নাকদিয়ে রক্ত পড়ার অনেক কারণ আছে। ছোটদের ক্ষেত্রে সাধারণত নাক খোঁটার কারণে নাকে ক্ষত হয়ে রক্তপাত হয়। বড়দের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের…
Read Moreকটন বাডও মৃত্যুর কারণ হতে পারে
কটনবাড ব্যবহার করে মৃত্যুবরণ করা বিরল ঘটনা। সমপ্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, ঘটনাটি ঘটে কানাডার মন্ট্রিলে। ঘটনা তদন-কারী কর্মকর্তা ডা: জেসক রামসে কানাডার স্বাস্থ্য বিভাগকে বলেছেন যে, কটন বাডের প্যাকেটের ওপর সতর্কবাণী লিখে দিতে। মন্ট্রিল নিবাসী ৪০ বছর বয়স্ক মি. ডেনিয়েল সেন্ট পিয়ে গত বছর মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর কারণ হলো বহিঃকর্ণের ইনফেকশন, যা কানের পর্দা ছিদ্র করে মেনিনজাইটিস করেছে। মি. সেন্ট পিয়ে একজন কানে মাত্রাতিরিক্ত কটনবাড ব্যবহারকারী। যে কারণে প্রতিদিন বারবার ব্যবহারের ফলে তার বহিঃকর্ণে ইনফেকশন হয় এবং পরে তিনি আরো বেশি কটনবাড ব্যবহার করাতে তার বহিঃকর্ণের…
Read Moreশীতকালে নাক, কান ও গলায় সমস্যা
আমাদের দেশে এখন শীতকাল। শীতকালে প্রচুর পুষ্টিকর শাকসবজি, ফলমূল পাওয়া যায়। এ জন্য সাধারণত রোগব্যাধি কম হয়। যখন অতিরিক্ত শীত পড়ে ও শীতকে অবহেলা করা হয় তখন বিভন্ন রোগব্যাধি দেখা দিতে পারে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার প্রয়োজনীয় গরম কাপড় পরিধান করা উচিত। শীতকালে নাক, কান ও গলায় যেসব সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করা হলো— টনসিলের প্রদাহ বা গলাব্যথা শীতকালে গলাব্যথা হয়ে টনসিলে তীব্র প্রদাহ হতে পারে। তীব্র প্রদাহের জন্য গলাব্যথা, জ্বর এবং ঢোঁক গিলতে অসুবিধা হয়। যদি ভাইরাসজনিত হয়, তাহলে লবণ পানি…
Read Moreপুরুষের বয়স ধরে রাখতে হরমোন
পুরুষরা যৌবন ধরে রাখার জন্য সেক্স হরমোন টেসটেসটেরন ও গ্রোথ হরমোন এইচ জি এইচ ব্যবহার করছেন। খোদ যুক্তরাষ্ট্রে ১৯৯৯ সালে পুরুষ হরমোন হিসেবে বিবেচিত টেসটেসটেরনের ব্যবস্থাপত্র দেয়া হয় মাত্র ৬৪ হাজার ৮ শতটি। অথচ ২০০৮ সালে টেসটেসটেরনের প্রেসক্রিপশান ছিল ৩ দশমিক ৩ মিলিয়ন বা ৩৩ লক্ষ। মধ্য বয়সী পুরুষরা বয়স ধরে রাখতে হরমোন ব্যবহার করছেন বলে এই তথ্যটি দিয়েছে অতি সম্প্রতি দ্য লস এঞ্জেলস টাইমস। প্রতিবেদনে বলা হয়, এটা স্পষ্ট নয় যে ঠিক কি কারণে টেসটেসটেরন হরমোন ব্যবহার এত বেশী বাড়ছে। তবে পুরুষের শারীরিক ক্ষমতা হ্রাস, (decreased sex drive), শরীর…
Read Moreপুরুষের শক্তি বৃদ্ধিতে স্টেরয়েড ক্ষতিকর
পুরুষ এবং অনেক ক্ষেত্রে মহিলারা পর্যন- শরীরের শক্তি বাড়াতে অজ্ঞতাবশত: মারাত্মক ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করেন। স্টেরয়েড ব্যবহার করলে সাময়িকভাবে শক্তি বাড়লেও শরীরের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। পেশীর কোমনীয়তা হ্রাস পায় এবং পেশীর স্বাভাবিকতা নষ্ট হয়। ইদানিং অনেক ক্ষেত্রে তরুণরাও নিজেদের শক্তি বাড়াতে স্টেরয়েড ব্যবহার করছে। তরুণীরাও শরীরের গঠন বৃদ্ধিতে স্টেরয়েড ব্যবহার করছে। কেবল মাত্র কিছু কিছু রোগ ব্যাধির তীব্রতা কমাতে স্টেরয়েড ব্যবহৃত হয়। অথচ বাংলাদেশে ওষুধের দোকানে অবাধে স্টেরয়েড বিক্রয় হওয়ার কারণে স্টেরয়েডের অপব্যবহার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, অনেক তরুণ, যুবক ও বিবাহিত পুরুষরা শারীরিক ক্ষমতা বাড়ানোর…
Read Moreনিকোটিনে শারীরিক ক্ষমতা হ্রাস
ধূমপানের নানা অপকারিতা সম্পর্কে জানেন মোটামুটি সকল ধূমপায়ী। তারপরও ধূমপান ত্যাগ করতে দেখা যায় অনেক কমসংখ্যক ধূমপায়ীকে। ধূমপান থেকে ফুসফুসের ক্যান্সার, হার্টের রক্তনালী সরু হয়ে হার্ট এ্যাটাকের মত বেদনাদায়ক ঘটনা ঘটতে পারে। কমে যায় গড় আয়ু, কর্ম ক্ষমতা তার পরও ধূমপায়ীদের তেমন কোন উদ্বেগ নেই। অনেকের ধারনা বহু বছর ধরে ধূমপান করছি, দাদা ধূমপায়ী ছিলেন, বাবা ধূমপায়ী ছিলেন কোন সমস্যা তো দেখিনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বিপদ যাদের আসে তারাই বোঝেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে ধূমপানের বড় বড় ক্ষতি বেশী চোখে পড়ে। কিন্তু অনেক ক্ষতি আছে যা চোখে পড়ে না।…
Read More