শ্বাসনালীর হঠাৎ প্রদাহ

শ্বাসনালীর হঠাৎ প্রদাহ অসুখ প্রায় সর্বক্ষেত্রেই ব্যাকটেরিয়া অথবা ভাইরাস জীবাণু আক্রমণের ফলে হয়ে যায়। শিশু ও বয়স্করা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। শ্বাসনালী ও তার শাখা-প্রশাখার ক্ষুদ্র ঝিল্লি আক্রান্ত হওয়াই এ রোগের কারণ। হঠাৎ শ্বাসনালীর প্রদাহ রোগ সাধারণ সর্দি লাগার ফলেই হয়ে থাকে। সর্দি কণ্ঠনালী হতে নিচের দিকে প্রসারিত হয়ে বায়ুনালীগুলোকে আক্রমণ করলেই তার নাম হয় হঠাৎ শ্বাসনালীর প্রদাহ। যে ঋতুতে আবহাওয়া ঘন ঘন পরিবর্তিত হয় অর্থাৎ শরৎকাল ও বসন্তকালের প্রারম্ভেই রোগটি সাধারণত প্রকাশ পায় এবং অধিকাংশ ক্ষেত্রেই দুর্বল দেহ, উপযুক্ত ও পুষ্টিকর খাদ্য হতে বঞ্চিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে…

Read More

ফুসফুসের ফোঁড়া

ফুসফুসের মধ্যে যদি কোনো কারণে পুঁজ জমে তবে তাকে ফুসফুসের ফোঁড়া বলা হয়। ফুসফুসের ফোঁড়া বহুবিদ কারণে সৃষ্টি হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে নিউমোনিয়া রোগ ঠিক সময়মতো চিকিৎসা না হলে তা থেকে ফুসফুসে পুঁজ জমে বা ফোঁড়া হতে পারে। কখনো কখনো এ ফোঁড়া থেকে পুঁজ বের হয়ে যেতে পারে তখন শুধু ক্যাভিটি থাকে। নাক, মুখ বা গলায় অপারেশন করার সময় জীবাণু ফুসফুসে ঢুকে ফোঁড়া সৃষ্টি করতে পারে। দেহের অন্য কোনো স্থানের সংক্রামক পীড়ার জীবাণু ফুসফুসে বাহিত হয়ে ফোঁড়া সৃষ্টি করতে পারে। ফুসফুসের ফোঁড়া হঠাৎ বা ধীরে ধীরে শুরু হতে পারে।…

Read More

কাশি ও শ্বাসকষ্টের সমস্যা

সমস্যাঃ আমার বয়স ২৩ বছর। উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, ওজন ৬১ কেজি। আমি বেশ কয়েক বছর ধরে ঠান্ডার সমস্যায় ভুগছি। একটু ঠান্ডা লাগলেই নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়। যখন খুব বেশি ঠান্ডা লাগে তখন শ্বাসকষ্ট, কাশি ও বুকের ভেতর চাপ অনুভব করি। অনেক সময় কাশি ও শ্বাসকষ্টের জন্য রাতে ঘুমাতেও কষ্ট হয়। বছরের এ সময় কষ্টের তীব্রতা বেড়ে যায়। আমার খাবারে কিছুটা অ্যালার্জি আছে। যেমন-চিংড়ি মাছ, ইলিশ মাছ খেলে আমার হাঁচি, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায় এবং ত্বকে লাল র‌্যাশ হয়। সমস্যাগুলোর জন্য আমি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছি। কিন্তু…

Read More

ফুসফুস ক্যানসার প্রতিরোধ

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফুসফুস ক্যানসার পুরুষের এক নম্বর ক্যানসার। ক্যানসারজনিত মৃত্যুর তালিকার শীর্ষেও ফুসফুস ক্যানসার। সাধারণত ৪৫ বছরের পর থেকে এ রোগে আক্রান্ত হতে দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগের হারও বাড়তে থাকে। ইদানীং নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার হার বেড়ে যাচ্ছে। দীর্ঘদিন ধূমপান, নেশাজাতীয় দ্রব্য, তামাক পাতা সেবন, দূষিত (বায়ু) পরিবেশে জীবনযাপন এবং অন্যান্য কারণে শ্বাসপ্রণালি ও ফুসফুসের কোষে ক্ষত দেখা দেয়। রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, রোগজীবাণু আক্রমণ করে। ফুসফুসের নালি-প্রণালিতে প্রদাহ হয়। ফুসফুসের কোষে ক্ষত হতে হতে কোনো একসময় ক্যানসারের সূচনা করে। ফুসফুস…

Read More

চোখ উঠলেই আঁতকে ওঠা নয়

চোখ ওঠা রোগকে চিকিৎসাশাস্ত্রে কনজাংটিভাইটিস বা পিংক আই বলে। রোগটি অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাসের কারণে হয়ে থাকে। কখনো কখনো রোগটি ব্যাকটেরিয়া, অ্যালার্জি কিংবা কেমিক্যালের কারণেও হতে পারে। এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির ধরা বস্তু ও পানির মাধ্যমেও রোগটি ছড়াতে পাড়ে। প্রধান উপসর্গের মধ্যে চোখ লাল হওয়া, চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া এবং চোখের কোণে ময়লা জমা উল্লেখযোগ্য। অ্যালার্জিজনিত কারণে চোখ উঠলে প্রধান চিকিৎসা হলো চোখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে। এবং এ ক্ষেত্রে কখনো কখনো নন-স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ অথবা অ্যান্টি হিস্টামিন…

Read More

চোখের সমস্যা – চোখ খুব চুলকায়

সমস্যা: আমার বয়স ২০ বছর। পাঁচ বছর হলো চোখের সমস্যায় ভুগছি। সমস্যা হলো, চোখ খুব চুলকায়। এই সমস্যা চোখের পাতা এবং চোখের নিচে। চোখের পাতা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে। চোখ ব্যথা করে এবং সব সময় জ্বর থাকে। বিশেষ করে কপালটা বেশি গরম থাকে। চোখটা কোটরের মধ্যে বসে গেছে। ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। বেটাসন-এন মেথাসন-এন এবং সোনেক্সা ব্যবহার করে কাজ হয়নি। দেখতে কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, ১৫-১৬টি দাঁত ডাক্তার দিয়ে তোলা হয়েছে। ইমরান কুষ্টিয়া সমাধান: আপনার সমস্যাটা চোখের পাতার রোগ হতে পারে, যেমন ব্লেফারাইটিস। চোখের পাতায় পাপড়ির গোড়ায়…

Read More

হারানো চোখের সৌন্দর্যে

মানুষের চোখে প্রতিফলিত হয় ব্যক্তিত্ব, দুঃখ-কষ্ট আরও কত কী। মানুষের সৌন্দর্যের একটা বড় অংশ জুড়েই রয়েছে এই চোখ। এই মূল্যবান চোখ যদি কোনো আঘাত, দুর্ঘটনা বা জটিল কোনো রোগের জন্য হারাতে হয় তাহলে সেই মানুষটির যে কষ্টের আর শেষ থাকে না। চোখ না থাকার কারণে হীনম্মন্যতায় ভুগে রোগী ছেড়ে দেয় লেখাপড়া, খেলাধুলা ও নিত্যপ্রয়োজনীয় সব সামাজিক কাজকর্ম। সবার মাঝে নিজেকে খুব একা ও নিঃসঙ্গ ভাবতে থাকে। তাই অনেকে কালো চশমা পরে সবার মাঝ থেকে আড়াল করে রাখতে চায় নিজেকে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আমাদের মধ্যে আশার আলো জ্বেলে…

Read More

সন্তানের চশমা পরিবর্তনে মা-বাবার করণীয়

দীপা প্রতি পরীক্ষার আগে চোখব্যথা ও মাথাব্যথার উপসর্গে আক্রান্ত হয়। ওর ব্যথার তীব্রতা এতটা বেড়ে যায় যে কিছুতেই পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না। পড়া শুরু করায় তেমন কোনো অসুবিধা থাকে না কিন্তু সামান্যক্ষণ পরই তার ব্যথা শুরু হয়। মা-বাবা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। বিশেষজ্ঞ চিকিৎসক চোখ পরীক্ষা করেন। বদলিয়ে দেন চশমার পাওয়ার। চশমা বদলের পর কয়েক দিন ভালো থাকে, তারপর আবার একই সমস্যা। মাথাব্যথা, চোখব্যথা। দীপা পড়াশোনায় ভালো। ক্লাসে প্রথম দশজনের ভেতর তার অবস্থান। তবে দিন দিন চোখের পাওয়ার বৃদ্ধি ও চোখের সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে…

Read More

চোখের সমস্যা – কোনার একটি শিরা লাল

সমস্যা: আমার বয়স ২১ বছর। আমি একজন শিক্ষার্থী। আমার সমস্যা ডান চোখে। প্রায় ছয় মাস ধরে প্রায়ই আমার চোখের এক কোনার একটি শিরা লাল হয়ে যায় এবং আস্তে আস্তে পুরো চোখের কোনার জায়গাটি লাল হয়ে জ্বালা করে। এর জন্য বেশ কয়েকবার চক্ষু চিকিৎসককে দেখিয়েছি। কোনো সুফল পাইনি। তাঁর দেওয়া একটি ড্রপ দিচ্ছি এখনো। এ সমস্যাটি আমাকে ভাবিয়ে তুলছে। পরামর্শ পেলে খুবই উপকৃত হব। উল্লেখ্য, আমি দুই চোখে মাইনাস ০.৭৫ ও ০.৫০। রিমি বগুড়া। পরামর্শ: চোখ লাল হওয়ার জন্য আপনি যে ওষুধটি ব্যবহার করছেন, সেটি একনাগাড়ে বেশি দিন ব্যবহার করা ঠিক…

Read More

শিশুর চোখের সমস্যা

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। ভবিষ্যত এই প্রজন্মের সুস্থতার উপর দেশ ও দশের এগিয়ে যাওয়া অনেকাংশে নির্ভরশীল। শারীরিক ও মানষিক সুস্থতার পাশাপাশি চোখের সুস্থতাও সমান গুরুত্ব বহন করে। গুরুত্বঃ দৃষ্টিহীন শিশুকে অন্যের উপর নির্ভর করে সারাজীবন কাটাতে হয়। এতে দেশ দুই জন মানুষের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হয়। এছাড়াও পর নির্ভরশীলতার কারণে শিশু মানষিকভাবেও বির্পযস্ত হয়ে পড়ে। দৃষ্টিস্বল্পতার কারণ: জন্মগত ছানি পাওয়ার জনিত দৃষ্টিস্বল্পতা কর্ণিয়ার ঘা চোখে আঘাত চোখের ক্যান্সার (রেটিনোব্লাস্টমা) চোখের প্রদাহ (ইউভাইটিস) শিশুর চোখের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে চোখের চুলকানী বা অ্যালার্জী এবং চোখ দিয়ে পানি পড়া অন্যতম। ছানিঃ…

Read More