উত্সবে খাবার খান বুঝেশুনে

সামনেই উত্সব। আসছে ঈদ। সেই সঙ্গে আনন্দ। এ পরপরই আসছে দুর্গাপূজা। আনন্দ নিয়ে। বাংলাদেশের মানুষ আনন্দে মেতে উঠবে দুটো উত্সবেই। বাঙালি অনেক দুঃখ-কষ্ট ঘাত-প্রতিঘাত সয়ে, এসব অতিক্রম করে উত্সবের আনন্দকে জীবনের সঙ্গে উপভোগ করে। তখন ভালো-মন্দ সবাই আহার করে। চিরাচরিত প্রথা এ রকমই। আর উত্সবের আহার মানে চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয়, যার যতটুকু সংগতি। তেল, ঘি, চর্বি, মসলা, মিষ্টান্ন—এসব খাবারের আতিশয্য তখন দেখা যায়। বিরিয়ানি, রেজালা, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, চিকেন রোস্ট, খাসি-গরুর বাহারি রান্না, মিষ্টান্ন তো আছেই। মাছ হয় কম, তবে পূজায় মাছের রান্না হবেই। আর মাছ মানে রুই, কাতলা, পাবদা, কই,…

Read More

গরমে জ্ঞান হারালে

ঈদ শেষে ফিরছে মানুষ। যে যেভাবে পারে ফিরে আসছে তার কর্মক্ষেত্রে। যানবাহনগুলো তার ধারণ ক্ষমতার অনেক বেশি মানুষ নিয়ে ছুটছে গন্তব্যে। ফিরে আসা মানুষগুলোর দুর্ভোগ বাড়াতে যুক্ত হয়েছে গরম। অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে কেউ কেউ ঢলে পড়ছে সহযাত্রীর গায়ে। সহযাত্রীও কিংকর্তব্যবিমূঢ়। কী করবেন তিনি? এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতিটা নিয়ে নিন এখনই। প্রচণ্ড গরমে সাধারণত চার ধরনের সমস্যার সৃষ্টি হয়। ১. হিট সিনকোপ ২. হিট ক্রাম্প ৩. হিট এক্সজশন ৪. হিট স্ট্রোক। হিট সিনকোপ: অত্যধিক গরমে কাজ করার জন্য রোগী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এ ক্ষেত্রে রোগীকে…

Read More

৪টি অভ্যাস পরিত্যাগ করুন

বয়স ধরে রাখার জন্য কতনা চেষ্টা। ব্যায়াম, ডায়েট কন্ট্রোল, শরীরের ওজন নিয়ন্ত্রণ, সাপ্লিমেন্টারী ফুড। অথচ মাত্র ৪টি খারাপ অভ্যাস সব চেষ্টা সত্বেও আপনার বয়স ১২ বছর বাড়িয়ে দিতে পারে। আর এই চারটি খারাপ অভ্যাস হচ্ছে: ধূমপান, মদ্যপান, অলসজীবন যাপন এবং কম পুষ্টিকর খাদ্য।   গবেষণায় এই ৪টি খারাপ অভ্যাসের ব্যাখ্যাও দিয়েছেন বিশেষজ্ঞগণ। অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ ধূমপান, পুরুষদের ক্ষেত্রে দিনে ৩ বারের বেশী মদ্যপান এবং মহিলাদের ক্ষেত্রে দিনে ২বারের বেশী, সপ্তাহে দু’ঘন্টার কম শারীরিক পরিশ্রম এবং প্রতিদিন ৩ বারের কম সবজি ও ফলমূল আহারকে খারাপ অভ্যাসের পর্যায়ে সংজ্ঞায়িত করেছেন। যারা ৪টি…

Read More

কেমন চাই গরমে পুষ্টি

মানবদেহের পুষ্টি চাহিদা সম্পর্কে প্রতিটি মৌসুমে সজাগ দৃষ্টি রাখা একান্ত কর্তব্য। আর গ্রীষ্মের গরমে এ কর্তব্য আরো বেড়ে যায়। উচ্চ তাপমাত্রায় আমাদের খাবার গ্রহণের ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। আমাদের পরিষ্কার ধারণা নিতে হবে যে, কোন খাবার গরমে খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে অথবা কোন খাবার একেবারেই খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। আমাদের অসচেতনতা বহু রোগের কারণ। কিছু রোগ বা শারীরিক পরিস্থিতি জন্ম থেকে নিয়ে আসে না। শুধুমাত্র অসচেতনতার কারণে শরীরে স্থান পায় ও শরীরে এদের আধিপত্য বিস্তার করে অথ্যাৎ কোন কোন রোগী রোগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মানুষের অসচেতনতার…

Read More

প্রতিদিন একটি কমলা

বয়সকে বেঁধে রাখার চেষ্টা চলছে সেই প্রাচীন কাল থেকেই। প্রচার মাধ্যমগুলোতেও তারুণ্যকে বেশি দিন টিকিয়ে রাখতে থাকছে নজরকাড়া সব বিজ্ঞাপন। এই সব ঝক্কি-ঝামেলায় মানুষ যখন দিশেহারা ঠিক তখনই বিজ্ঞানীরা দিয়েছেন এক আশাজাগানিয়া তথ্য। দিনে একটি মাত্র কমলাই আপনার তারুণ্যকে ধরে রাখবে বহুদিন। এক পরীক্ষা থেকে জানা যায়, সাইট্রাস খাবার প্রতিদিন নিয়ম করে খেলে পাকস্থলী, ল্যারিংক্স ও মুখের ক্যানসার ৫০ শতাংশ কমে যাবে। আর এই সাইট্রাস খাবারের সবচেয়ে বড় উত্স কমলালেবু। বিশেষজ্ঞরা তাই ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে কমলালেবুকেও একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখছেন। কমলালেবুতেই আছে প্রায় ১৭০ রকমের ভিন্ন ভিন্ন ফাইটোকেমিক্যাল। যা…

Read More

চোখের ভাষা

চোখের নীরব ভাষা নাকি হাজারো শব্দের তুলনায় জোরালো। ওই চোখ নিয়ে কবির যত কাব্য���পাখির নীড়ের মতো চোখের বনলতা সেনকে নিয়ে আজও মানুষের কল্পনার অন্ত নেই। মনের কথা বলতে পারা সে চোখের ভাষা সহজ করে তুলতে পারাটাও কম কৃতিত্বের নয়। চোখের সৌন্দর্যের নানা দিক নিয়ে বলেছেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। মুখের সঙ্গে মানানসই ভ্রু চোখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চোখের ওপর বসে থাকা ভ্রু জোড়ার ওপর। তাই ভ্রু জোড়া হতে হবে মুখের সঙ্গে মানানসই। আপনার মুখের ও চোখের সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রু তুলুন। যাঁদের মুখের আকৃতি গোলগাল, তাঁরা ইউ-আকৃতির ভ্রু…

Read More

আর্দ্রতা চাই ত্বকের

শীতকালে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার অপরিহার্য। প্রাথমিক পর্যায়ে ময়েশ্চারাইজারের কাজ হলো ত্বকের বাইরের পরতে পানি বা আর্দ্রতা ধরে রাখা। এ ছাড়া সংবেদনশীল ত্বককে নিরাপত্তা দেওয়া, ত্বকের মান উন্নত করা এবং ত্বককে আরও মসৃণ করে তোলাও ময়েশ্চারাইজারের কাজ। নিজের বয়স, ত্বকের ধরন এবং ত্বকে কোনো ধরনের সমস্যা আছে কি না, সেসব বিষয় লক্ষ রেখে সঠিক ময়েশ্চারাইজারটি বেছে নিতে পারলে শীতকালেও আপনি পেতে পারেন নরম ত্বক। এ প্রসঙ্গে বিউটি সেলুন �রেড�-এর রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, ত্বকের ধরন বুঝে উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। ময়েশ্চারাইজারের নিয়মিত ও সঠিক ব্যবহারে ত্বকে বার্ধক্যের ছাপ পড়াকেও…

Read More

তেলে তাজা

জলে চুন তাজা, তেলে চুল তাজা�এ প্রবাদ তো সবারই জানা। এবার এর সঙ্গে যোগ করুন আপনার ত্বকও। শুধু চুল আর ত্বকই নয়, তেলে কিন্তু মনও থাকে তাজা। তেলের হরেক রকম ব্যবহার আর গুণাগুণ নিয়ে বলেছেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। সুপ্রাচীনকাল থেকে এর বহুল ব্যবহার ছিল। সচেতন মানুষের শরীরের সুস্থতাও। প্রচলিত নারকেল তেল, সয়াবিন তেল, জলপাই তেল, সরিষার তেলের পাশাপাশি এখন যোগ হয়েছে সূর্যমুখীর তেল, তিলের তেল, নিম তেল, তিসির তেল, ভুট্টার তেল। এসব তেলের সঙ্গে আবার ফুল, লতাপাতার মূলের নির্যাস যোগ করে সুগন্ধিযুক্ত উপকারী তেলের ব্যবহারও দেখা যাচ্ছে। নারকেল…

Read More

চোখ ও ঠোঁটের যত্ন

মুখমন্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অংশ হচ্ছে চোখ ও ঠোঁট। মেকআপের সময় এ দুটি অংশের দিকেই বেশি দৃষ্টি দিতে হয়। তাই নিয়ে এই আয়োজন। চোখের জন্য যা করবেন চোখ ছোট হলে- * চোখের পাতার কোনার দিকে মিডিয়াম টোনের আইশ্যাডো ব্যবহার করুন। * চোখের পাতার দিকে হালকা রঙের শ্যাডো লাগান। চোখ ভিতরে ঢুকে গেলে- * ব্রাউন বা কালো কাজল ব্যবহার করুন। * চোখের ওপরে আই লাইনার না লাগানোই ভাল। লাগালেও খুব সরু করে লাগান। * চোখের পাতার উপরে মিডিয়াম টোনের আইশ্যাডো লাগিয়ে উপরের দিকে ব্লেন্ড করে দিন। * মাসকারা লাগালে চোখের উপরের…

Read More

সা জ গো জ : ত্বকের যত্ন

ষত্বককে চকচকে ও ফর্সা রাখতে সপ্তাহে ২/৩ বার মধুর সঙ্গে গোলাপজল ও গ্লিসারিন মিলিয়ে ব্যবহার করতে পারেন; ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ষযষ্ঠিমধু ভেজানো পানি, মধু ও লেবুর রস একসঙ্গে মিলিয়ে সপ্তাহে ২/৩ বার ব্যবহার করতে পারেন। ষএক টেবিল চামচ দুধের সর, লেবুর রস, শশার রস, আধা টেবিল চামচ চিনি এবং পাঁচ টেবিল চামচ দুধ একসঙ্গে মিলিয়ে ঘাড়ে ও গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। প্রতিদিন লাগাবেন। ষদু�টো আমন্ড বাদাম সারারাত গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে এ দুটো পিষে এর সঙ্গে এক চামচ করে দুধ ও চন্দন পাউডার মিলিয়ে…

Read More