সন্তান জন্মদানের পর কিছু হরমোনের প্রভাবে মহিলাদের ডিম্বাণু পরিস্ফুটনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে আবার গর্ভধারণের সম্ভাবনা থাকে না। যতদিন হরমোনের প্রভাব থাকে ততদিন মা আবার গর্ভধারণের ঝুঁকিমুক্ত থাকেন। একেকজনের ক্ষেত্রে এ প্রভাব একেক দিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। কতদিন আপনি ঝুঁকিমুক্ত থাকবেন তা নির্ভর করে আপনি কতদিন এবং কতবার আপনার সন্তানকে বুকের দুধ বা ব্রেস্ট ফিড করাচ্ছেন। আমেরিকান কলেজ অব গাইনোকলজিস্টের মতে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে ছয় মাস পর্যন্ত গর্ভধারণ বা প্রেগন্যান্সি প্রতিরোধ করা যায়। উল্লেখ্য, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে সন্তানকে জন্মের পর থেকে শুরু করে টানা ছয় মাস…
Read MoreCategory: প্রজনন ও গর্ভ ধারণ
জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন
ইনজেকশনে এক ধরনের সিনথেটিক হরমোন ব্যবহার করা হয়। বাণিজিক্যভাবে এটা ডিপো-প্রোভেরা নামে পরিচিত। একবার ইনজেকশন নিলে তিন মাস পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়। ইনজেকশনের সুবিধা খুবই কার্যকর একটি পদ্ধতি। পিলের মতো এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ইউটেরাস ও ওভারির ক্যান্সার প্রতিরোধে সহায়ক। অনিয়মিত পিরিয়ড নিয়মিত করে। ইনজেকশনের অসুবিধা প্রথম বছরে কিছু মহিলার পিরিয়ড নাও হতে পারে। ইনজেকশন বন্ধ করার পরও গর্ভধারণের জন্য কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হয়। এছাড়া ওজন বৃদ্ধি, ডিপ্রেশন ইত্যাদি হতে পারে। বর্তমানে বাজারে খৎষপললপ নামক এক ধরনের ইনজেকশন পাওয়া যাচ্ছে। এ ইনজেকশনে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ব্যবহৃত হয়।…
Read Moreজন্মনিয়ন্ত্রণের ভবিষ্যৎ পদ্ধতি
জন্মনিয়ন্ত্রণের পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এবং শতভাগ কার্যকর একটা পদ্ধতি আবিষ্কারের চেষ্টা দীর্ঘদিনের। তাছাড়া এ পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের যত পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তার সবকিছুই মহিলাকেন্দ্রিক। তাই খুব শিগগিরই বাজারে আসছে জন্মনিয়ন্ত্রণের বেশকিছু নতুন পদ্ধতি। পুরুষের জন্য পিল গসিপল নামক এ পিল খুব শিগগিরই বাজারে আসছে। এ পিলে স্টেরয়েড হরমোন থাকে, যা শুক্রাণুর ডেভেলপমেন্ট হতে দেয়া না। পুরুষের জন্য ইনজেকশন এটা তিন মাস অন্তর ব্যবহার করতে হয়। পুরুষদের যৌনাকাঙ্ক্ষা কমিয়ে দেয় বলে এটা নিয়ে এখনো গবেষণা চলছে। ইমপ্ল্যান্ট ইমপ্ল্যানোন নামক নতুন এ ইমপ্ল্যান্ট চার সেন্টিমিটার লম্বা এবং মাত্র দুই মিলিমিটার প্রশস্ত। এটাতে খুবই কার্যকর…
Read Moreজন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি
যাদের ফ্যামিলি কমপ্লিট এবং যারা আর সন্তান নিতে চান না কেবল তারাই স্থায়ী পদ্ধতি ব্যবহার করতে পারেন। পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি প্রয়োগ করা যায়। মহিলাদের বন্ধ্যত্বকরণ এটাকে লাইগেন বলা হয়। এ ক্ষেত্রে খুবই ছোট একটা অপারেশনের মাধ্যমে ইউটেরাসের টিউব বন্ধ করে দেয়া হয়। জরায়ু নালি বন্ধ করায় শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে না। ফলে গর্ভধারণের কোনো সম্ভাবনা থাকে না। এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো হরমোনাল পদ্ধতির মতো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ডিভোর্স, সন্তানের মৃত্যু ইত্যাদি নানা কারণে অনেকে আবার গর্ভধারণের ইচ্ছা পোষণ করতে পারেন। সে ক্ষেত্রে…
Read Moreজন্ম নিয়ন্ত্রণ
সমস্যা : আমার বয়স ২০ বছর। বিবাহিত। দুই মাস আগে আমার বিয়ে হয়েছে। আমরা দু’জনই সন্তান নিতে চাই না এখন। তাই আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি। ডাক্তার বলেছেন, প্রথম প্রথম পিল খেলে নাকি পরবর্তীতে সন্তান নিতে অসুবিধা হয়। এটা কি সত্যি। আমার ঋতুস্রাব নিয়মিত হয়। তাই আমি প্রাকৃতিক নিয়েমের ব্যাপারটি বুঝতে চাই। সুমি, মধ্য বাসাবো, ঢাকা সমাধান : আপনারা বুদ্ধিমান প্রথমেই পরামর্শ চেয়েছেন। পিল খাওয়া যদিও খুব একটা ভাল না, তবুও নতুন বিবাহিতদের জন্য পিল বা কনডম ব্যবহার করাই ভাল। মাসিকের প্রাকৃতিক নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়। কারণ এতে সহজেই গর্ভধারণ…
Read Moreমহিলাদের কিডনি রোগ
প্রস্রাবের সময় জ্বালা পোড়া, ঘন ঘন অল্প অল্প প্রসাব, প্রস্রাব করার পরও প্রস্রাবের ইচ্ছে থাকা, তলপেটে ও কোমরের দুই পারে পেছনে ব্যথা, কখনও কাপুনি দিয়ে জ্বর আসা, প্রস্রাব দুর্গন্ধযুক্ত, ঘোলা কখনও রক্তমাখা ইত্যাদি প্রস্রাবের প্রদাহের প্রধান লক্ষণ। চাঁদের মত ফুটফুটে সুন্দর মেয়ে শাকিলা। প্রথম সন্তানের মা হতে যাচ্ছে। সংসারে আনন্দ আর সাজ সাজ ব্যস্ততা। নতুন আগন্তককে স্বাগতম জানাতে। কিন্তু বিষাদের ছায়া নেমে এল যখন চিকিৎসক জানালেন, গর্ভে বাচ্চার সমস্যা হচ্ছে। তড়িঘড়ি করে অপারেশন করা হল। বাচ্চাটা প্রাণে বেঁচে গেল। কিন্তু মায়ের প্রস্রাব গেল বন্ধ হয়ে। প্রথমে আই.সি.ইউ, পরে ল্যাবএইড স্পেশালাইজড…
Read Moreনারীর পিরিয়ডের সমস্যা
কৈশোর থেকে পরিপূর্ণ নারী হয়ে ওঠার জন্য শরীরের ভেতরে ও বাইরে ১২ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের বিভিন্ন রকম পরিবর্তন হয়। অনেক পরিবর্তনের অন্যতম একটি হলো রজঃস্রাব, যা সাধারণত মাসে মাসে হয়—তাই এটাকে মাসিক বা পিরিয়ড অথবা সাইকেলও বলা হয়। সাধারণত এটা তিন থেকে সাত দিন স্থায়ী হয়। এ মাসিকই আবার অনেক সময় দুই বা তিন অথবা চার মাস পরপর হয়। আবার কখনো কখনো অতি অল্প বা খুব বেশি রক্তস্রাব হতে পারে। মাসিক নিয়মিত হওয়ার জন্য সঠিক ওজন, স্বাস্থ্য, পুষ্টি, আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন ও শরীরের ভেতরের বিভিন্ন গ্রন্থির পরিমাণমতো নিঃসৃত…
Read Moreভ্রান্ত ধারণা দূর করা জরুরি
সাদা স্রাব নিয়ে অনেক রোগিণীর অভিযোগের শেষ নেই। চিকিৎসকের কাছে গেলে অন্য সমস্যার পাশাপাশি তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বলে থাকেন এবং সে সঙ্গে এও বলেন যে এর ফলে তাঁদের স্বাস্থ্যহানি হচ্ছে। এ কারণে তাঁরা মানসিকভাবেও উৎকণ্ঠিত থাকেন। দেশের গ্রামগঞ্জ-হাটবাজারে এ সংক্রান্ত ছোট ছোট সাইনবোর্ড এবং বিভিন্ন ধরনের লিফলেট বিষয়টিকে আরও উসকে দেয়। সাদা স্রাবকে অনেকে ধাতু বলে থাকেন। এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করলে অনেক প্রশ্নের জবাব মিলবে। স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মেয়েদের যোনিপথে এক ধরনের পিচ্ছিল রস তৈরি হয়। মুখের লালা, চোখের পানি ইত্যাদি যেমন স্বাভাবিক, যোনিরসও তেমনি একটি ব্যাপার। এটি…
Read Moreগর্ভকালীন স্বাস্থ্য
গর্ভধারণ একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার। স্বাভাবিক হলেও এ সময় শরীরে কিছু পরিবর্তন ঘটে। সে জন্য গর্ভকালীন সময়ে কিছু সাধারণ স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। এগুলো তেমন উদ্বেগের বিষয় নয়, সহজেই এসবের সমাধান সম্ভব। তবে অনেক সময় বা অনেকের ক্ষেত্রে এসব সাধারণ সমস্যাও বেশ কষ্ট দেয়। গর্ভকালীন কয়েকটি সাধারণ স্বাস্থ্যসমস্যা সম্পর্কে আলোকপাত করা হলো: বমি বমি ভাব বা বমি দিনের শুরুতেই গর্ভবতীর বমি বমি ভাব হয় বা বমি হয়। প্রথম দিকে গর্ভ সঞ্চারের লক্ষণও এটি। দিনের অন্য যেকোনো সময়ও বমি বমি ভাব বা বমি হতে পারে। সাধারণত গর্ভকালীন মায়েদের প্রথম তিন মাস পর্যন্ত…
Read Moreমহিলাদের হার্ট এ্যাটাকের ঝুঁকি
সাধারণের একটা ধারণা আছে যে, মহিরাদের হার্ট এ্যাটাকের ঝুঁকি পুরুষের তুলনায় কম। এ কথা অনেকটাই সত্য, তবে তা সারা জীবনের জন্য নয়। গবেষণায় দেখা গেছে, মাসিক বন্ধ হয়ে যাবার পর মহিলাদের হার্ট এ্যাটাকের ঝুঁকি পুরুষদের মতোই বাড়তে থাকে। সাম্প্রতিককালে হার্ট এ্যাটাক তথা করোনারি হৃদরোগ পুরুষের পাশাপাশি মহিলাদের মৃত্যু ও ভোগান্তির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে প্রাকৃতিক কিছু উপাদান একটা নির্দিষ্ট সময় অর্থাৎ বয়স পর্যন্ত মহিলাদের হার্ট এ্যাটাক থেকে নিরাপত্তা দান করে থাকে। নিরাপত্তাদানকারী দিকগুলো হচ্ছে- মেয়েলি হরমোন ইস্ট্রোজেন, যা মহিলাদের মাসিক বন্ধ হওয়া বা রজঃনিবৃত্তির আগ পর্যন্ত রক্তে উচ্চমাত্রায়…
Read More