এই রোগে ছোটবেলা থেকে কমপক্ষে ১৮-২১ বছর মেডিসিন খেতে হয়। আর আপনার মতো গ্যাপ পড়ে গেলে সারা জীবন খেতে হয় কারণ এই এন্টিবায়োটিক না খেলে আপনার হার্ট এর ক্ষতি হবে। একদিনের জন্যও মেডিসিন বন্ধ করবেন না। আমি যতদূর জানি রিউমেটিক ফিভার এর মেডিসিন সরকারি হসপিটাল গুলোতে ফ্রী দেয়। অতি দ্রুত আপনার কাছের সরকারি হসপিটাল এ যোগাযোগ করুন, বাসা ঢাকা হলে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এর মেডিসিন বহির্বিভাগে দেখান। সরকারি বলে রোগী অনেক হলেও ভালো ডাক্তার পাবেন। তবে জেখানেই দেখান না কেন একদিন ও মেডিসিন বন্ধ করবেন না।
oracin k খেলে শরীরের তেমন কোন সমস্যা হওয়ার কথা নয়। পেটে বাচ্চা আসলে স্ত্রী রোগ বিশেষজ্ঞ দেখিয়ে মেডিসিন পরিবর্তন করা যাবে অথবা তার পরামর্শ মতো চললে বাচ্চা নিয়ে সমস্যা হবে না।
mild mitral regurgitation হয়ে গেছে আপনার, সেক্ষেত্রে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে অবশ্যই দেখা করবেন।