shafikul islam (Guest) on সোমবার, অক্টোবর 10 2011, 08:18 অপরাহ্ণ

low weight....:(

0
amar age 23.5..... age 5 porjonto amar health valoi chilo....kintu er por thak e ami skiny hote start kori.............nw amar height 5ft 8inch bt amar weight only 45kg or sometimes below 45....sobcye boro j bper ta ami khub khele  o amar weight barena..........n ei around 45 kg weight amar prai 4-5 yr dhorei.....amar uncle ra bea er age porjonto emn e chilen.bt nw tara thik acen.......kintu ami chacchi amar health k ekta betr postion e nea jete.....i dont knw wht sd i do? true to say sometimes i become frustrated.......should i do gym?????plz dont tell me tht um ok....nothing to be worried.......i am tired of such things........plz giv me some concrete sgsns........plz p.s: i hv tested diabetes and thiroyed...bt negative....
       
  •  
    Replied by স্বাস্থ্য বাংলা on সোমবার, অক্টোবর 10 2011, 08:53 অপরাহ্ণ · Hide · #1
    আমাদের শরীর এক আশ্চর্য যন্ত্র। আমি নিজেও ছোট বেলায় অনেক চিকন ছিলাম। বলা যায় পাট কাঠির মত। আমার বাবা মা হেন কোন ডাক্তার নেই যা দেখাননি। সবার বক্তব্যই ছিল এক, ''চিণ্তার কিছু নেই, সময়ে সব ঠিক হয়ে যাবে।'' এখন মাশআল্লাহ্ এমন ঠিকই হয়েছে যে মাঝে মাঝে মনে হয় ঠিক না হলেই মনে হয় ভাল হত !!

    যাই হোক, অনেকেরই শরীরে ফ্যাট ডিপোজিশন কম হয়। আপনি একজন ভাল পুষ্টিবিদ এর সাথে দেখা করুন। ঔষধ খেয়ে এ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকেই না জেনে পাড়ার দোকান খেকে স্টেরয়েড জাতীয় ঔষধ খেয়ে কিডনি নষ্ট করেন, ফলে হাত পায়ে ও শরীরে পানি জমে মোটা দেখা যায়। এধরণের মোটা হবার চেয়ে সারা জীবন চিকন থাকাও ভাল।

    নিয়মিত ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন। এতে শরীর ভাল থাকবে। অনেকেই মোটা হবার জন্য জিমে গিয়ে ওয়েট নিয়ে এক্সারসাইজ করেন। এটা মনে রাখবেন ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে সেরা। এতেই আপনার উন্নতি হবে। অনেকে যোগ ব্যায়াম করে উপকার পেয়েছেন।

    আশা করি পুষ্টিবিদ এর সাথে দেখা করে আপনি আমদিরে সবাইকে জানাবেন যে আপনার কতটুকু উপকার হল। ভাল থাকবেন।

আকর্ষণীয় মেম্বার সুবিধা