আমার বয়স ৩০ বছর। ৬/৭ মাস আগে আমার বগলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ায় আমি পেভিটিন ক্রীম ব্যবহার করি। এতে ইনফেকশন ভাল হয়ে যায়। এখন শুধূ কালো দাগ আছে। তবে কিছু দিন হতে আমার বগলে আবার চুলকানি অনুভুত হচ্ছে।এর সাথে গলার দিকেও চুলকায়। এখন কোন গোটা বা প্রদাহ নেই, কিন্তু চুলকানোর পর জ্বলতে থাকে। উল্লেখ্য আমি পরিচ্ছন্নতার ব্যাপারে যথেষ্ঠ সচেতন এবং সুতির কাপড় ব্যবহার করি।
আমি কি ওষুধ ব্যবহার করব জানালে উপকৃত হব।