তৌহিদুর রহমান (Guest) on সোমবার, জুন 25 2012, 01:56 অপরাহ্ণ

ডিস্ক প্রোল্যাপ্‌স

0
আমি গত ২০১১ সালের ফেব্রুয়ারী থেকে প্রথম মেরুদন্ডের ডিস্ক প্রোল্যাপস্‌ সমস্যা অনুভব করি। ডান পায়ে চিনচিনে ব্যাথা হতে থাকে। এম আর আই করানোর পর দেখা যায় L5-S1 এবং L4-L5 সেকশনে অল্প ডিস্ক বালজিং আছে। এরপর কিছুদিন ফিজিওথেরাপী নেই, অনেক সাবধানে চলি এবং জীবনযাত্রায় পরিবর্তন আনি। বর্তমানে আল্লাহর রহমতে অনেক ভাল আছি। কিন্তু আমার জিজ্ঞাসা হচ্ছেঃ আমি একজন হেলিকপ্টার পাইলট। হেলিকপ্টারে সামান্য ভাইব্রেশন আছে। আমার জন্য কি হেলিকপ্টার চালিয়ে যাওয়া উচিত হবে? এতে সমস্যাটা বাড়তে পারার সম্ভাবনা কতটুকু? উল্লেখ্য ফ্লাইং করলে সন্ধ্যার পর/রাতে সামান্য অস্বস্তি লাগে কোমড়ে। আমি গত দেড় বছর ধরে এই জিজ্ঞাসাটা মনে নিয়ে ঘুরছি। আশা করি উত্তর দিয়ে বাধিত করবেন। আগাম ধন্যবাদ রইল।
Resolved
The discussion has been resolved.

Accepted Answer

  • Replied by ডাঃ ওসমাণ গনি on সোমবার, জুন 25 2012, 06:36 অপরাহ্ণ
    আপনার জন্য বিশেষ কিছু প্রফাইলেকটিক থেরাপিউটিক এক্সারসাইজ প্রয়োজন হবে। এ ছাড়া ও আপনার বসার সিট এ কিছু মডিফিকেসন অথবা বিশেষ কুশন এর প্রয়োজন হতে পারে। আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে এ বিষয়ে ভাল পরামর্শ দিতে পারবেন। এছাড়া ও আপনি যদি চান, আপনার জন্য পরিপূর্ণ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি পর্যালোচনা করে সে অনুযায়ী বেবস্থা নিলে আপনার কোন সমস্যাই থাকবে না আশা করি।

    ডাঃ ওসমান গনি
    বি, পি, টি (ডি, ইউ); এম, এস, সি (নিউরো রিহ্যাব, ইউকে)
    ডিপ্লোমা, অর্থপেডিক মেডিসিন (বেলজিয়াম)
    নিউরো রিহ্যাব ও পেইন স্পেশালিষ্ট ফিজিওথেরাপিস্ট
    ০১৯৩১৪০৫৯৮৬

  • There is no reply for this discussion yet

আকর্ষণীয় মেম্বার সুবিধা