মো: ইমরান খান (Guest) on রবিবার, মে 20 2012, 05:09 অপরাহ্ণ

কাশির সাথে সামান্য রক্ত

0
দুই সপ্তাহ আগে হঠাত গলা খুসখুস তার পরদিন প্রচন্ড জ্বর আর সর্দি ওষুধ বলতে সিপ্রো, প্যারাসিটামল আর হিষ্টাসিন খেয়েছি। ডাক্তার দেখালাম একগাদা টেষ্ট ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড আরও কত টেষ্ট ইউরিন টেষ্ট ও করলাম কোন রোগই ধরা পড়ল না। ডাক্তার গ্যাট্রিক এর ওষুদ দিলেন যা চলমান। এখন আর জ্বর ও সর্দি কোনটাই নেই। কিন্তু আজ সকালে লক্ষ করলাম কাশের সঙ্গে সামান্য রক্ত যাচ্ছে সারাদিনে চার পাঁচ বার কাশের সাথে রক্ত দেখেছি আর গলাটা একটু খুসখুস করছে। বয়স ২৮ বছর ধুমপান করি প্রায় ১২ বছর ধরে গাঁজা বা অ্যালকোহলিক কোন নেশা করিনা। আমার কি রোগ হয়েছে? কোথায় চিকিতসা করব?
Resolved
The discussion has been resolved.

Accepted Answer

  • Replied by স্বাস্থ্য বাংলা on সোমবার, মে 21 2012, 10:13 পূর্বাহ্ণ
    ধুমপান একেবারেই বন্ধ করতে পারলে ভাল। কয়েকদিন দেখুন। যদি তখনও রক্ত যায়, তবে এক জন বক্ষব্যধিী রোগ বিশেষজ্ঞ কে দেখান। চিন্তার কিছু নেই, অনেক সময় বেশি কাশির ফলে শ্বাস নালির ওপরের আবরণ ছড়ে গেয়ে সামান্য রক্তক্ষরন হয়।

  • There is no reply for this discussion yet

আকর্ষণীয় মেম্বার সুবিধা