সাধারণ স্বাস্থ্যগত সমস্যা

beren tumar

ফিচার্ড · আলোচনা শুরু করেছেন sumon (Guest)
সাবমিট করা হয়েছে মঙ্গলবার, ফেব্রুয়ারী 21 2012, 09:38 অপরাহ্ণ ·
ami beren tumar somonde jante chai jana thakle jana ben ata Operation korale ki sid efact hote pare ba khothay operation korle valo hobe.....
ট্যাগ ফাকা রয়েগেছে
অ-সমাধানকৃত হিসেবে চিহ্নিত করুন
সমাধান হয়েগেছে - The discussion has been resolved.

গ্রহনকৃত উত্তর

  • মন্তব্য করেছেন ডা. রায়হান কবীর খান সাবমিট করা হয়েছে বুধবার, ফেব্রুয়ারী 22 2012, 09:03 পূর্বাহ্ণ
    ব্রেইন তিঊমার বিভিন্ন রকম হয়। এক এক টিউমারের চিকিৎসা ও তার ফলাফল ভিন্ন।

    সাধারনভাবে বলা যায় ব্রেইন টিউমার হলে ডাক্তার যদি মনে করেন অপারেশান করা দরকার তবে অপারেশান করতে হবে। টিউমারটি যদি ক্যান্সারে পরিনত না হয় অথবা তা শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে না পড়ে তবে অপারেশান করালে রোগী পুরোপুরি সুস্থ হতে পারেন। অনেক সময় অপারেশান খুয়ব ভালো হলেও রোগী অন্যান্য কারনেও মারা যেতে পারেন। তাই সরাসরি বলা যায় না যে রোগী কতটা ভালো হতে পারবেন।

    এজন্য রোগীকে ডাক্তারের সাথে কথা বলে অপারেশানের সিদ্ধান্ত নিতে হবে।

  • মন্তব্য করেছেন Rupaly Teresa সাবমিট করা হয়েছে মঙ্গলবার, ফেব্রুয়ারী 28 2012, 06:20 পূর্বাহ্ণ
    Recenly my father inlow r Brain Tumour left side a 2 ta identify hoyacha .Dr.r satha discuss kora hochha.akon oparation korta bolacha.but confeuesed result ki hoba?amer question ai tumour ta kano hoi?
  • মন্তব্য করেছেন ওসমাণ সাবমিট করা হয়েছে মঙ্গলবার, ফেব্রুয়ারী 28 2012, 11:27 অপরাহ্ণ
    জনাবা রূপালী, আপনার সাথে আমরা ও আপনার বাবার জন্য সমব্যাথি। আপনি হয়ত জানেন যে আমাদের শরির অসংক্ষ ছোট ছোট কোষের সমন্বয়ে তৈরি। এই কোষ গুলো শরিরের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে একটি নিয়ম মেনে নির্দিষ্ট হারে বাড়ে। কিন্তু কোন কোষ এর বৃদ্ধি যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তবে এর গঠন বিকৃত হয়ে যায়, যাকে আমরা টিউমার বলি। এই টিউমার ২ রকম হতে পারে, বিনাইন (নিরিহ বা তেমন ক্ষতিকারক নয়) এবং ম্যালিগনেন্ট (ক্ষতিকারক ও দ্রুত ছড়িয়ে পরে)। তবে ব্রেন এর ক্ষেত্রে ম্যালিগনেন্ট তো বটেই, বিনাইন টিউমার ও ক্ষতির কারণ হতে পারে কারণ আমাদের মাথার খুলির ভেতর জায়গা অনেক কম, এর মধ্যে একটি কোষ বড় হয়ে অন্য গুলোর ওপর চাপ দেবার ফলে এমনকি পুরো মস্তিষ্কের কার্য ক্ষমতা কমে যেতে পারে ও নান উপষর্গ দেখা দিতে পারে।

    এখন পর্যন্ত টিউমার ও ক্যানসারের ১০০% সঠিক কারণ নির্নয় করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস, থাদ্যাভ্যাস, বংশগত বা জিন গত ফ্যাক্টর ইত্যাদিকে দায়ি করা হয়।

মন্তব্য করুন আপনার প্রতিক্রিয়া

স্বাস্থ্য বাংলা ২৪ ঘন্টা টি.ভি



আমাদের ডোনেট করুন

Currency:
Amount:
আপনার একটি ক্ষুদ্র দান আমাদের সেবা কে বাচিয়ে রাখতে সাহায্য করবে।

সর্বশেষ প্রশ্ন ও উত্তর

LiveZilla Live Help

সাম্প্রতিক মন্তব্য সমূহ