Hassan (Guest) on সোমবার, অক্টোবর 10 2011, 09:21 অপরাহ্ণ

দ্রুত বির্যপাত

0
আমার বয়ষ ৩১। আমি লজ্জার সাথে বলছি যে, খুব ছোটবেলা থেকে আমি বিকৃত যৌনচারে লিপ্ত। অর্থাৎ হস্তমৈথুনে অভ্যস্ত। অনেকবার প্রতিজ্ঞা করেও এই বদঅভ্যাস পরিত্যাগ করতে পারিনি। বরং এটা অতিমাত্রায় পৌঁছেছে। হস্তমৈথুনের সাথে সাথে বিছানায় লিংগ ঘষে আমি বির্যপাত ঘটাতাম। একসময় আমার লি্ঙ্গ বেশ শক্ত ও দৃঢ় হলেও এখন সেটা হয়না। এখন লিংগ উত্থান ঘটলেও ৩/৪ সেকেন্ড সময়ের মধ্যে লিংগ নিস্তেজ হয়ে পড়ে। আমার খুব দ্রুত উত্তেজনা আসে এবং লিংগ উত্থিত হয়ে পাতলা পানি বের হয়ে ২/৩ সেকেন্ডের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে।অনেক সময়  উত্তেজনা আসলে হাত দিয়ে ২/৩ বার মৈথুন করলেই বির্যপাত ঘটে। কোন পর্ন দেখলে বা অপরিচিত কোন মেয়ের সাথে ফোনালাপ করলে বা হালকা রোমান্স করলে কিংবা চটি জাতীয় বই পড়লে আমার লিঙ্গ ভিজে যায়। এবং লালা সদৃশ আঠালো পানি প্রচুর বের হয়। আমার বির্য পাতলা এবং পরিমাণে অনেক হ্রাস পেয়েছে। আমার প্রোস্টেট এবং লিঙ্গ উভয়ই স্বাভাবিকের চাইতে বড়। তাছাড়া স্বাভাবিক অবস্থায় মানুষের লিংগ সংকুচিত হয়ে ছোট হয়ে যায়। কিন্তু আমার বেলায় সেটা হচ্ছেনা। আমার লিংগ ঝুলে থাকে।  এই অবস্থায় একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে প্রচন্ড ভালবাসে এবং বিয়ে করতে চায়। তাকে আমি সব খুলে বলেছি। কিন্তু তাতেো সে নাছোড় বান্দা।  এই অবস্থায় আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।  ডাঃ সাহেব আমাকে ক্ষমা করবেন এবং দয়া করে জানাবেন আমার কোন চিকিৎসা বাংলাদেশে সম্ভব কিনা? থাকলে কোথায়? উল্লেখ্য আমি কোন মেয়ের সাথে কোনোদিন সেক্স করিনি।
       
  • Replied by Hassan on সোমবার, অক্টোবর 10 2011, 09:29 অপরাহ্ণ · Hide · #1
    আমি নিজে অপরাধবোধে ভুগছি। কাজেই কেউ কষ্ট দিয়ে কমেন্ট করবেন না প্লিজ
    • নিশ্চিত থাকুন, বাজে মন্তব্য মুছে দেয়া হবে।














  •  
  • Replied by স্বাস্থ্য বাংলা on সোমবার, অক্টোবর 10 2011, 09:48 অপরাহ্ণ · Hide · #2
    ইউ.কে তে পড়তে আসার পর বুঝলাম বাংগালী আর কিছু না হোক একটি বিখ্যাত সিন্ড্রোমের জনক হতে পেরেছে এবং সন্মানার্থে পশ্চিমারা এর নাম দিয়েছে ''বাংলাদেশী সিনড্রোম''।

    অনেকে মনে করছেন আমি ফাজলামো করছি, কিন্তু কাহিনি সত্য। যৌনতার সহয স্বাভাবিক বিষয় গুলো আমরা এমন ভাবে বিকৃত ভাবে চিন্তা করি যা কিনা পৃথিবিতে বিরল। হস্তমৌথুন যে একটি স্বাভাবিক ব্যাপার তা আমাদের ধারণার মধ্যেই নেই। এমন কোন রিসার্চে এটা প্রমানিত হয়নি যে এটা যৌন সক্ষমতার জন্য হানীকর। আর আমাদের দেশের রাস্তার পাশের ঔষধ বিক্রেতারা বছরের পর বছর ধরে আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে যে এটাই আপনার যাবতীয় সমস্যার মূল। তারা জানে কোথায় টোকা দিলে কাজ হবে, কারণ এ পথে যায়নি, এমন পুরুষ আছে কিনা আমার সন্দেহ আছে।

    ''স্বপ্ন দোষ'' নামক উপাধী দিয়ে একটি চরম স্বাভাবিক ব্যাপারকে আমরা রোগে রূপান্তরিত করে ছেড়েছি।

    আপনার সমস্যা গুলো পড়ে মনে হচ্ছে আপনার সমস্যা গুলো শারিরিক নয়, মানষিক। নিজের উপর আস্থা রাখুন। দেখবেন সব টিক হয়েগেছে।

    এর পর ও কোন সন্দেহ থাকলে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এর সাথে দেখা করুন। ভাল থাকবেন।
  •  
  • Replied by Hassan on মঙ্গলবার, অক্টোবর 11 2011, 05:44 পূর্বাহ্ণ · Hide · #3
    ধন্যবাদ ভাই। এর কোন চিকিৎসা আছে কি? থাকলে বাংলাদেশের কোথায়?
  •  
  •  
    Replied by স্বাস্থ্য বাংলা on মঙ্গলবার, অক্টোবর 11 2011, 06:06 পূর্বাহ্ণ · Hide · #4
    এটাচ করা লিংকটি দেখলে উপকৃত হবেন আশা করি।

আকর্ষণীয় মেম্বার সুবিধা