সাধারণ স্বাস্থ্যগত সমস্যা

ওজন বাড়ানো

ফিচার্ড · আলোচনা শুরু করেছেন saiful (Guest)
সাবমিট করা হয়েছে বুধবার, ফেব্রুয়ারী 22 2012, 12:01 অপরাহ্ণ ·
আমার বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন 52 কেজি। ওজন কম থাকার কারনে অনেকের সামনে অনেক বিব্রতকর অবস্থায় পরতে হয়। খাওয়দাওয়ায় রুচি কম, ক্ষুধা কম এ কারনে অনেকের তুলনায় অনেক কম খাওয়া হয়। আর বেশী খেলেও কোন উন্নতি হয় না। এমন কোন ঔষধ আছে? যা খেলে ক্ষুধা বাড়ে এবং ওজন বাড়াতে সাহায্য করে। নতুবা কিভাবে ওজন বাড়াতে পারি, দয়া করে পরামর্শ দেবেন।
ট্যাগ সমূহ: ওজন
অ-সমাধানকৃত হিসেবে চিহ্নিত করুন
সমাধান হয়েগেছে - The discussion has been resolved.

গ্রহনকৃত উত্তর

  • মন্তব্য করেছেন ডা. রায়হান কবীর খান সাবমিট করা হয়েছে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী 23 2012, 08:56 পূর্বাহ্ণ
    ক্ষুধা বাড়ানোর জন্য আপনি শারিরিক পরিশ্রম করুন।

    একবারে বেশি না খেয়ে বারে বারে অল্প অল্প করে খেতে পারেন,

    যেসব খাবার খেলে হজম হতে দেরি হয় সেসব খাবার কম করে দ্রুত হজম হওয়া খাবার খেতে পারেন

    ডিম ও দুধের পরিমাণ বাড়াতে পারেন। ডিম ও দুধের তৈরি খাবার খেতে পারেন।

    এছাড়া সাস্থ্যবাংলার লেখিকা ডোরা রহমানের লেখা ওজন বৃদ্ধি সংক্রান্ত লেখাগুলো পড়ুন।

    • ডোরা রহমান, এক মাসেরও আগে
      রুচি বৃদ্ধির জন্য দিনে ১টা করে মাল্টি ভিটামিন খেতে পারেন ১ মাস।
      ধুমপানের অভ্যাস থাকলে তা ছাড়তে হবে,তা না হলে ওজন বাড়ানো সম্ভব হবে না।
      খাবার খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে চা কফি খাবেন না।
      অবশ্যই কিছু হালকা ব্যায়াম প্রতিদিন করতে হবে।
      আরও কিছু তথ্য এই পোষ্ট থেকে দেখে নিন http://www.sasthabangla.com/know-yourself/tips/fitness-tips/414-2011-12-26-14-14-58#axzz1nSwRN0eJ
  • মন্তব্য করেছেন তিতাস সাবমিট করা হয়েছে শুক্রবার, ফেব্রুয়ারী 24 2012, 05:04 অপরাহ্ণ
    ami abar khete pari tobuo ojon barena borong komtece. r dim dudh fol khele ulta protikriya hoi . amar ki kora ucit? doya kore janaben.
    • ডোরা রহমান, এক মাসেরও আগে
      যেহেতু খাওয়ার পরও ওজন বাড়ছে না তার মানে খাবার নিবার্চন ঠিক মত হচ্ছে না।
      'ডিম দুধ খেলে উল্টা প্রতিক্রিয়া হয় বলতে কি বোঝাতে চাচ্ছেন? হজম হয় না? ডিম হজমে সমস্যা হলে কুসুম বাদ দিয়ে খেয়ে দেখুন,দুধ একদম খালি পেটে খাবেন না।
      ধুমপানের অভ্যাস থাকলে তা ছাড়তে হবে,তা না হলে ওজন বাড়ানো সম্ভব হবে না।
      খাবার খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে চা কফি খাবেন না।
      অবশ্যই কিছু হালকা ব্যায়াম প্রতিদিন করতে হবে।
      আরও কিছু তথ্য এই পোষ্ট থেকে দেখে নিন http://www.sasthabangla.com/know-yourself/tips/fitness-tips/414-2011-12-26-14-14-58#axzz1nSwRN0eJ

      Source: http://www.sasthabangla.com/question-answer/-22-8#ixzz1nT0sEwtd
      Under Creative Commons License: Attribution No Derivatives

মন্তব্য করুন আপনার প্রতিক্রিয়া

স্বাস্থ্য বাংলা ২৪ ঘন্টা টি.ভি



আমাদের ডোনেট করুন

Currency:
Amount:
আপনার একটি ক্ষুদ্র দান আমাদের সেবা কে বাচিয়ে রাখতে সাহায্য করবে।

সর্বশেষ প্রশ্ন ও উত্তর

LiveZilla Live Help

সাম্প্রতিক মন্তব্য সমূহ