ধন্যবাদ আপনাকে। শরীর ঠিক রাখার পাশাপাশি মুখের স্বাস্থ্য ঠিক রাখাটা কিন্তু জরুরি। আপনার মুখেদুর্গন্ধ হওয়ার প্রধান কারণ সম্ভবত দাঁতের গোড়ায়পাথর জমা। এই পাথরকে আমরা ক্যালকুলাস বলি। স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের গোড়ায় জমে থাকা ক্যালকুলাস দূর করা যায়।
আরও কিছু কারণে মুখেদুর্গন্ধ হতে পারে। কোনো দাঁতে যদি ক্যারিজ অথবা ক্ষয়রোগ থাকে, সেখানে খাবার জমে দুর্গন্ধ ছড়াতে পারে। আবার কারও লিভার ফাংশন খারাপ হলেও দুর্গন্ধ হয়।সাইনোসাইটিসও মুখেদুর্গন্ধের একটি কারণ। তাই প্রথমেই স্কেলিংটা করিয়েনিন। নিয়মিত ভালো করে দাঁত ব্রাশ করুন। তার পরও দুর্গন্ধ না গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বিব্রতকর এই রোগটা থেকে অবশ্যই মুক্তি পাবেন আপনি।
সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক,
বিভাগীয় প্রধান,
দন্ত সংযোজন বিভাগ,
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল