আমি স্নাতম (সম্মান) শেষ বর্ষের ছাত্র। বয়স ২২ বছর, ওজন ৫৫ কেজি। সারা দিনের তুলনায় সন্ধ্যার দিকে আমার খুব খিদে লাগে। প্রস্রাব করার পর চোখের নিচে কেমন জানি অনুভূত হয় এবং সারা শরীর হালকা হয়ে যায়। আমার চোখে মাঝেমধ্যে একটু ব্যথাও করে। প্রস্রাব প্রায় ঘন ঘন হয় এবং মাঝেমধ্যে জ্বালাপোড়াও করে। এক বছর আগে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করিয়েছিলাম। কোনো সমস্যা ধরা পড়েনি। তার পরও চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ও অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলাম, কিন্তু তেমন ফল পাইনি।
আহসান সরদার
কুড়িগ্রাম।