দিলরুবা খান (Guest) on বৃহস্পতিবার, অক্টোবর 06 2011, 06:58 অপরাহ্ণ

ওজন সমস্যা--১

0

আমার বয়স ৩৬ বছর। একটি বিদেশি ফার্মে চাকরি করি। বিয়ের আগে খুব হালকা-পাতলা ছিলাম। ইদানীং অনেক মুটিয়ে যাচ্ছি। অফিসে আমাকে প্রায় সারা দিনই বসে কাজ করতে হয়। হাঁটার সময় নেই। রাতে ও সকালে রুটি খাই, কিন্তু মোটা হওয়া রোধ করতে পারছিনা। ঠিক কীভাবে আমার খাদ্যনিয়ন্ত্রণ করা উচিত? উল্লেখ্য, আমার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৬৫ কেজি।

দিলরুবা খান

কলাবাগান, ঢাকা।

       
  •  
    Replied by এস এন শম্পা on বৃহস্পতিবার, অক্টোবর 06 2011, 06:59 অপরাহ্ণ · Hide · #1
    দিলরুবা, আপনার ওজন কমানোর আগ্রহটা অনেক মূল্যবান। আপনার আদর্শওজন ৫৮-৬০ কেজি।আপনাকে পাঁচ-সাত কেজি ওজন কমাতে হবে। আপনি মোট ১০০০-১২০০ ক্যালরি খাবার খাবেন। তেল, চিনি, আলু, ফাস্টফুড, ড্রিংকস কম খাবেন। প্রতিদিন অবশ্যই ৩০ মিনিট হাঁটবেন। দাওয়াতে গেলে খাবার সীমিত খাবেন।

    এস এন শম্পা
    পুষ্টি বিশেষজ্ঞ
    শমরিতা হাসপাতাল, ঢাকা।

আকর্ষণীয় মেম্বার সুবিধা