নাম প্রকাশে অনিচ্ছুক (Guest) on সোমবার, অক্টোবর 03 2011, 04:46 অপরাহ্ণ

মেজাজ সব সময় খিটখিটে

0

আমার বয়স ৫০। ১০ বছর ধরে আমি ডায়াবেটিসে আক্রান্ত। আমার মেজাজ সব সময় খিটখিটে থাকে এবং ইচ্ছা থাকা সত্ত্বেও আচরণ পরিবর্তন করতে পারছি না। এ ছাড়া আমি প্রায় ২০ বছর ধরে ধূমপানে আসক্ত। দিন দিন অস্বাভাবিকভাবে স্বাস্থ্যহানি হচ্ছে। পারিবারিক নানা সমস্যায় সারা দিন দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়। আমার ওজন ৫৫ কেজি। চিকি ৎ সকের উপদেশে আমি প্রতিদিন গ্লুকোমেট ৫০০ সেবন করি।নাম প্রকাশে অনিচ্ছুকনবীগঞ্জ, হবিগঞ্জ।

Resolved
The discussion has been resolved.

Accepted Answer

  • Replied by এ কে আজাদ খান on সোমবার, অক্টোবর 03 2011, 04:54 অপরাহ্ণ
    আপনার জন্য ধূমপান একেবারেই নিষিদ্ধ। ধূমপান এমনিতেই সবার জন্য ক্ষতিকর। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকর। কাজেই ধূমপান ছাড়ুন। খিটখিটে মেজাজ আর দুশ্চিন্তার সমাধান নেই, যদি না আপনি নিজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করেন। এ জন্য যোগব্যায়াম উত্তম। আপনি মাইন্ড কন্ট্রোল ব্যায়াম করুন।

    এ কে আজাদ খান
    ডায়াবেটিস বিশেষজ্ঞ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি

  • There is no reply for this discussion yet

আকর্ষণীয় মেম্বার সুবিধা